আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

শাহিদুল ইসলাম কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা ও বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও নিহতদের স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (৭ জানুয়ারি ) মঙ্গলবার দুপুরে সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক (যুগ্ম সাধারণ পদমর্যাদা) মোহাম্মদ সেলিম হোসেনের আয়োজনে তত্বাবধানে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কালিয়াকৈর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শিপলু বকশির সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। এসময় আরো বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির সদস্য রফিকুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি সাবেক ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, যুগ্ম সাধারণ সোহেল উদ্দিন, গাজীপুর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক হাসিবুর রহমান মুন্না, সদস্য সচিব আশরাফ চৌধুরী শাওনসহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোয়াজ্জেম দেওয়ান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রেজভী আহমেদ দুলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ সালাম মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মহসিন মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ ইকো দেওয়ান,৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রহমান শেখ, পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ রিয়াজুল আলম রিয়াজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মোঃ আবু হানিফ, যুবদল নেতা ক্যাপ্টেন আল-মামুম, দেওয়ান পলাশ, শামীমসহ সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির গাজীপুর জেলা, কালিয়াকৈর উপজেলা, পৌর সেচ্ছাসেবক দল, উপজেলা বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীসহ বহির বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ