আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

পাবনার ভাঙ্গুড়ায় কলেজ শিক্ষককে পিটিয়ে জখম, আটক-২

পাবনা প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার ভাঙ্গুড়ায় সন্ত্রাসী কায়দায় মোঃ আব্দুল হালিম নামের এক শিক্ষককে পিটিয়ে রক্তাক্ত করেছেন দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ভাঙ্গুড়া পৌর সদরের এসআর পাড়ায়। আহত আব্দুল হালিম এসআর পাড়ার নজির উদ্দীনের ছেলে ও ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজের শিক্ষক। এ ঘটনায় জয় আকন্দ ও রিঙ্কু আকন্দ নামে দুই জনকে আটক করেছে থানা পুলিশ।

 

জানা যায়, বসত ভিটার জায়গায় ঘড় নির্মাণ কে কেন্দ্র করে আব্দুল হালিমের সঙ্গে তার চাচা শ্বশুর ওয়াজেদ আকন্দের বাগবিতণ্ডা ও উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এসময় আব্দুল হালিম মাথায় ও হাতে গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পর বিকালে আব্দুল হালিমে স্ত্রী রুকসানারা বাদী হয়ে ওয়াজেদ আকন্দ, জুবায়ের হোসেন জয়, আজগর আলী আকন্দ খোকা, রিঙ্কু আকন্দ, ও জরিনা খাতুনের নামে ভাঙ্গুড়া থানায় একটি মামলা দায়ের করেন।

 

এ বিষয়ে ভাঙ্গুড়া অফিসার ইনচার্জ  (ওসি) মো: শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আহত শিক্ষকের স্ত্রী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা পর মঙ্গলবার বিকালে দুই জনকে আটক করা হয়েছে।

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ