আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

কালিয়াকৈরে মন্দিরে বুড়িমা প্রতিমা ভাংচুর

শাহিদুল ইসলাম কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী বটতলা এলাকায় এক মন্দিরে ঢুকে বুড়িমা প্রতিমা ভাংচুর করায় হিন্দুধর্মাবলম্বীদের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়,গতকাল বুধবার সন্ধ্যায় পূজা শেষ করে পুরোহিত মন্দিরে তালা লাগিয়ে চলে যান। রাতে দুর্বৃত্তরা গেট টপকে মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভাংচুর করে।

মন্দিরের পুরোহিত সুকুমল চক্রবর্তী বলেন, আজ বৃহস্পতিবার ভোরে মন্দিরে এসে দেখি বুড়িমার প্রতিমা ভাঙা অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন, প্রশাসন ও থানা পুলিশকে জানাই।

সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ, ঘটনাস্থল পরিদর্শন কালে জানান,এমন ন্যাক্কার জনক ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি রিয়াদ মাহমুদ বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ হিন্দু পরিষদের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এস পলাশ সরকার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলেন, ধর্মীয় সম্প্রীতির এই ধরনের ঘটনা সমাজের শান্তি বিনষ্ট করতে পারে। তিনি প্রশাসনের কাছে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ