দেশ ও পৃথিবী বদলাতে হলে সবার আগে নিজেকে বদলাতে হবে: তারুন্যের উৎসব

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

তারুন্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি চট্টগ্রামের উদ্যোগে নগরীর দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজ মিলনায়তনে এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই প্রতিপাদ্যের আলোকে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক

মতবিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়েছে। এতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
চট্টগ্রাম পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মোঃ সাঈদ
হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা তথ্য অফিস চট্টগ্রামের পরিচালক মীর হোসেন আহসানুল কবীর, কলেজের অধ্যক্ষ কামরুন নাহার বেগম, ইংরেজি বিভাগের প্রফেসর আবু ইউসুফ মোহাম্মদ মাসুদ খান, তরুনদের পক্ষে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আহমেদ নুর জয় ও দুলাল চাকমা বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্যে চট্টগ্রাম পিআইডির সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী আগামীর বাংলাদেশ নিয়ে তরুনদের ভাবনা ও করণীয় বিষয় তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম পিআইডির তথ্য অফিসার জি এম সাইফুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, দেশ ও পৃথিবী বদলাতে হলে সবার আগে নিজেকে বদলাতে হবে। তিনি বলেন, পৃথিবীতে যারা প্রতিষ্ঠিত হয়েছে তাদের কেউ ধনাঢ্য পরিবারের সন্তান কিংবা খুব বেশি মেধাবী ছিলেন-তা নয়। সফল ব্যক্তিরা আপনা আপনি বা তৈরি কিছু পান নাই। তারা তৈরি করে নিয়েছেন। তাদের সফলতার মূল কারণ হ”েছ তারা সঠিক সময়ে নিজেদেরকে প্র¯‘ত করতে সক্ষম হয়েছে। ছাত্র জীবন তরুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসময় জীবনের লক্ষ্য ঠিক করতে হবে।

সোস্যাল মিডিয়াসহ অনুৎপাদনশীল কাজ থেকে নিজেকে যথাসম্ভব দুরে রেখে সমাজের ইতিবাচক কাজে তরুনদের আরো অংশ গ্রহণের উপর তিনি গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা তথ্য অফিসের পরিচালক মীর হোসেন আহসানুল কবীর বলেন, তরুণরাই নতুন বাংলাদেশের চালিকা শক্তি। জুলাই অভ্যুত্থানে তা প্রমাণিত হয়েছে। সুতরাং বৈষম্যহীন নতুন বাংলাদেশকে আরো সমৃদ্ধ করতে হলে তরুনদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে।

সভাপতির বক্তব্যে উপপ্রধান তথ্য অফিসার মোঃ সাঈদ হাসান বলেন, আগামীর বাংলাদেশকে নেতৃত্বে দিতে তরুণদের সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। সময় এসেছে তরুণদের জ্ঞান ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণের। কাজেই তরুণদেরকে সমাজের বাতিঘর হিসেবে কাজ করতে হবে।জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্টের শহিদদের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নীরবতার ভাষা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নীরবতার ভাষা দূর্বলতা নয়
সাহসের অভাব নয়,
কখনো তা কষ্ট হজমের
নীরব অভিনয় ।

নীরবতার ভাষা হেরে যাওয়া নয়
থেমে যাওয়া নয়,
কখনো তা ব্যক্তিত্বের প্রকাশ
শান্তির পরশ বুলায় ।

নীরবতার ভাষা বোকামী নয়
জ্ঞানের অভাব নয়,
কখনো তা নম্রতার প্রকাশ
ধৈর্যের শিক্ষা দেয় ।

নীরবতার ভাষা ভুলে যাওয়া নয়
মায়ার বাঁধন ছিন্ন নয়,
নীরবতা মনের গভীরতা
জীবনের ফুল ফোটায় ।

রচনাকাল: ১০ সেপ্টেম্বর ২০২৬

যা দেখি তা সত্য নয়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যে বোঝে সে খোঁজে
যে খোঁজে সে পায়
মানুষ যা জানে
তা গৌরবের কিছু নয় ,
যা জানেনা—
তা জানাই গৌরবময় ।

নিজেকে দেখা খুবই প্রয়োজন
কাঁচের আয়নায় বাহিরের প্রকাশ
হৃদয়ের আয়নায় ফোটে
ভিতরের প্রকাশ।

হৃদয়ের আয়নায় দেখি-
আমার অতীত বর্তমান ভবিষ্যৎ
আমার সফলতা ব্যর্থতা
আমার হৃদয়ের গভীরতা
আমার জীবনের অসারতা।

কাঁচের আয়নায় দেখি—
আমার বেঁচে থাকার আকুলতা
আমার অহংকার অন্ধত্বের বিশ্বাস
আমার অহংকার ক্ষণিকের গৌরবগাঁথা
আমার আমিত্বের প্রকাশ।

আমি সময়ের সারথি
আমি ক্ষণিকের পথযাত্রী
পথহারা নাবিকের প্রতিচ্ছবি,
আমি জানিনা বুঝিনা
দেখিনা অসীমের প্রতিচ্ছবি।

আমি বাহির দেখিয়া মজিয়া যাই
ভিতরের ছবি দেখিনা
আমি ভিরের সুন্দর খুঁজিতে চাই
বাহিরের রূপে মজিতে চাইনা ।

আমার দেখা খুবই প্রয়োজন—
আমার ভিতর বাহির
আমার উদয় অস্ত,
কোথায় আমার গতি
কোথায় আমার পরিনতি ।

আমি কিছুই জানিনা বুঝিনা
জ্ঞানের বদহজমে দিশেহারা,
আমি যা দেখি , তা সত্য নয়—
যা দেখিনা তাই সত্য
জীবনের আসল পরিচয় ।

রচনাকাল: ৩১ আগস্ট, ২০২৬

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ