আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

পাইকগাছায় তারেক রহমানের পক্ষে বিএনপি’র কম্বল বিতরণ

এম জালাল উদ্দীন:খুলনা জেলা প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে পাইকগাছা উপজেলা বিএনপির আয়োজনে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা সোলাদানা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জামাই পাড়ার হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ (এমবিবিএস)।

বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য ও আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ জিএম আব্দুস সাত্তার. সাবেক চেয়ারম্যান মোড়ল শাহাদাৎ হোসেন ডাবলু. এ্যাডঃ সাইফুদ্দীন সুমন.প্রনব কান্তি মন্ডল. আবুল কাশেম সরদার. কাজী মুজিবুর রহমান. প্রভাষক মনিরুজ্জামান মনি. রাসেল হুসাইন. রায়হান পারভেজ টিপু.কুদ্দুস গোলদার. মিলন. শফিকুল ইসলাম।

এদিকে স্থানীয় অসহায় ও হতদরিদ্র পরিবারগুলো শীত বস্ত্র পেয়ে আবেগ আপ্লূত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অতিথি বৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ