আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

নেত্রকোণা দত্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোণা দত্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
নেত্রকোণা জেলার ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাহমুদা আক্তারের পরিচালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শামীমা ইয়াসমীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি তরিকুল ইসলাম খান পাঠান, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মো. কামরুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য নাজমূশ শাহাদাৎ নাজু, ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক মো. হাদিস মিয়া সহ আমন্ত্রিত অতিথি ও বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথি বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করে প্রধান অতিথিকে অভিবাদন জানান। পরে মশাল প্রজ্বলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।

প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড়, লাফ, মোরগের লড়াই, যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে বিজয় লাভ করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ