আজঃ শনিবার ২০ জুন, ২০২৬

উদীচী চট্টগ্রাম জেলা সংসদের নতুন কমিটি গঠন

জসীম চৌধুরী সবুজ এবং এডভোকেট অসীম বিকাশ দাশ পুনরায় উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আমরা তো লড়ছি সমতার মন্ত্রে,থামবো না কখনোই শত ষড়যন্ত্রে” এই আহবানে উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের দুইদিনব্যাপী সম্মেলনের অদ্য, ২৫ জানুয়ারী শনিবার সকাল ১০ টায় নগরীর থিয়েটার ইমস্টিটিউট গ্যালারী হল মিলনায়তনে, সাংগঠনিক অধিবেশন, শুরু হয়। উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীকর্মীরা অধিবেশনের শুরুতে জাতীয় সংগীত ও সংঘটন সংগীত পরিবেশন করেন।সাংগঠনিক অধিবেশনে সভাপতিত্ব করেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক ও সাংবাদিক জসিম চৌধুরী সবুজ।সম্মেলন প্রস্তুতি পরিষদের আহবায়ক সুনীল ধরের পরিচালনায় কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন

উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাবিবুল আলম, বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সহসভাপতি মোল্লা হাবিবুর রসুল মামুন, কেন্দ্রীয় সংসদের সদস্য মোস্তাফিজুর রহমান, জেলা সংসদের সহ সভাপতি ডাঃ অসীম কুমার চৌধুরী এবং উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারন সম্পাদক এডভোকেট অসীম বিকাশ দাশ।কাউন্সিল অধিবেশনে বিগত সময়ের কর্মকান্ড,

রাজনৈতিক পরিস্থিতি, চলমান সংকট এবং , সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়ে সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণ হতে করণীয় এবং এক্ষেত্রে উদীচীর শিল্পীকর্মীদের ভাবনা নিয়ে, সাধারন সম্পাদকের রিপোর্ট পেশ করেন উদীচী চট্টগ্রাম,জেলা সংসদের সাধারন সম্পাদক এডভোকেট অসীম বিকাশ দাশ। অর্থ রিপোর্ট পেশ করেন সীমা দাশ,শোক প্রস্তাব পাঠ করেন জয়শ্রী মজুমদার। কেন্দ্রীয় নেতৃবৃন্দের পর্যালোচনা, শতাধিক প্রতিনিধি এবং

পর্যবেক্ষকের প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে রিপোর্টগুলো গৃহীত হয়।বিষয় নির্বাচনী কমিটির প্রস্তাবিত, প্রতিনিধি ও পর্যবেক্ষকের সম্মতিতে, এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের, অনুমোদনে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের নতুন নেতৃত্ব,নির্ধারণ করা হয়। বিশিষ্ট সাংবাদিক ও প্রাবন্ধিক জসীম চৌধুরী সবুজ সভাপতি, এবং এডভোকেট অসীম বিকাশ দাশ সাধারন সম্পাদক নির্বাচিত হন।সহসভাপতি হিসেবে,ডাঃ অসীম কুমার চৌধুরী, সুনীল ধর,,আবুল কাশেম, এবং প্রদীপ বড়ুয়া, সহ সাধারন সম্পাদক হিসেবে জয়তী ঘোষ, ও ভাস্কর ধর কোষাধ্যক্ষ হিসেবে সীমা দাশকে নির্বাচিত করা হয়। সম্পাদক মন্ডলীর সদস্য হিসেবে নির্বাচিত করা হয় অপর্না চৌধুরী, অনিন্দিতা দেবনাথ,জয়শ্রী মজুমদার লাকী, গৌতম দত্ত,মৃত্যুঞ্জয় দাশ, মোঃ মহিউদ্দীন, প্রীতিকনা

শীল এবং প্রীতম শুভ।সদস্য হিসেবে নির্বাচিত করা হয় এড. রেজাউল করিম চৌধুরী, রতন সরকার,রুবেল দাশ প্রিন্স, গোলাম আকবর চৌধুরী, রাজু দাশ,শান্তা সেন,অনন্যা দাশ,প্রমা চৌধুরী, ফরহাদ আলী,নাজমুল
হুদা,আদিত্য দে। নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাবিবুল আলম এবং তিনি আশা প্রকাশ করেন এই নতুন নেতৃত্ব আগামী দিনে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটি বৈষম্য হীন, শ্রেনীহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উদীচী শিল্পীগোষ্ঠীর আন্দোলনকে আরও গতিশীল এবং বেগবান করে তুলবেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ৮০০ কেজি চিনিসহ ২ চোরাকারবারি আটক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে ৮০০ কেজি চোরাই চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার ভোর ৫টার দিকে পতেঙ্গা থানার চরপাড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা অভিযান পরিচালনা করে এদের আটক করে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, একটি চক্র বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে খালাস করা বিপুল পরিমাণ চিনি বাজারজাত করার উদ্দেশ্যে পরিবহন করবে গোপনে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।অভিযান চলাকালে একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৮০০ কেজি চিনি উদ্ধার করা হয়।

এ সময় চোরাচালানে ব্যবহৃত ট্রাকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরো বলেন, জব্দ করা চিনি, ট্রাক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাদিজা আক্তার কাশফি নামের এক গৃহবধূর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রেখে পালিয়ে গেছেন স্বামী মো. মারুফ। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কাশফিকে মৃত অবস্থায় আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বামী মারুফ।

কর্তব্যরত চিকিৎসক কাশফিকে মৃত ঘোষণার পরপরই মরদেহ জরুরি বিভাগে রেখে কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি। নিহতের গলায় মোটা দাগ রয়েছে বলে জানিয়েছেন আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. উপমা চৌধুরী। পরে কাশফির মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ