চট্টগ্রামে কম্বল বিতরণ ও ৩১ দফা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
আজ ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের হলরুমে
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শনায় ও চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোঃ হেলাল উদ্দিনের পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্টের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক অপু চৌধুরী আকাশের সার্বিক সহযোগিতায় কম্বল বিতরণ ও ৩১ দফা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে চট্টগ্রাম মহানগর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্টের সভাপতি জেবিএস আনন্দবোধি ভিক্ষুর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম সম্পাদক মিটন রবি দাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন।প্রধান বক্তা ছিলেন অর্জুন কুমার নাথ। বক্তব্য রাখেন প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, প্রশান্ত কুমার পান্ডে, সাব্বির আহমেদ, অলক সেন, রনি কান্তি দাশ, অরুপ দাশ, রতন কুমার মালি, রিপন কুমার শীল, লিটন দাশ, বিশ্বনাথ প্রতাপ শীল, রানা চৌধুরী, রুবেল ধর, আকবর শাহ থানা ছাত্রদলের নেতা ফাহিম আশরাফ, মোঃ সাইদ, আসিফুল করিম, আবু সাঈদ, মোঃ রাজু প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

গ্রামীণ ব্যাংকের তিন শাখারন নথিপত্র পুড়ল আগুনে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশের তিন জেলায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ৯ নভেম্বর সোমবার রাতে বরগুনার আমতলী, কুড়িগ্রাম শহরের ও চট্টগ্রামের আনোয়ারায় এসব ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ব্যাংক দুটির শাখায় আগুন ধরিয়ে দেয়। এর মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় আগুনে ব্যাংকের কিছু নথিপত্র পুড়ে গেছে।

বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নের কল্যাণপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের কড়ইবুনিয়া শাখায় রাত ৩টার দিকে আগুন দেওয়া হয়। দুর্বৃত্তরা তালাবদ্ধ ব্যাংকের কলাপসিবল গেটের ভেতরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ব্যাংক ব্যবস্থাপক জানান, আগুন কয়েক মিনিটের মধ্যে নিভে যাওয়ায় ভেতরের মালামালের ক্ষতি হয়নি।
এছাড়া চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল বিস্ফোরণের পর অগ্নিসংযোগ করা হয়। এতে ব্যাংকের কিছু নথিপত্র পুড়ে যায়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। মধ্যরাতে কুড়িগ্রাম শহরের মৎস্য খামার এলাকার গ্রামীণ ব্যাংকের বারান্দায় অগ্নিসংযোগ করা হয়েছে। তবে, তেমন ক্ষয়ক্ষতি হয়নি।আমতলীর ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের শনাক্তে কাজ করছে।

অবৈধ ইটভাটার বন্ধের নির্দেশ, ৫০ হাজার টাকা জরিমানা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নির্মাণাধীন একটি ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত ইটভাটাটির নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ মোবাইল কোর্ট পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(খ) ধারা অনুযায়ী ইটভাটার মালিক হাজী রফিক আহমদ (৮৪), পিতা বকশু মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ অভিযানে একটি মামলা দায়ের করা হয়। তবে অভিযুক্ত ব্যক্তিকে কোনো কারাদণ্ড দেওয়া হয়নি।

নির্মাণাধীন ইটভাটাটির পূর্বের নাম ছিল ‘শাহ মোহসেন আউলিয়া’। বর্তমানে এর নাম রাখা হয়েছে ‘ডি অ্যান্ড সি’। প্রয়োজনীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত ইটভাটাটির নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইন ও বিধিবিধান মেনে ইটভাটাসহ সংশ্লিষ্ট স্থাপনা নির্মাণের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আলোচিত খবর

বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে – জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রধানমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন-দেশের ভেতরে ও বাইরে থেকে যারা বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের প্রত্যেককে একে একে জবাব দেওয়া হবে। আজ ৭ নভেম্বর শনিবার রাজধানীর নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত শোভাযাত্রার আগে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বহু বছর পর দেশের মানুষ মুক্তভাবে বিপ্লব ও সংহতি দিবস পালনের সুযোগ পেয়েছে। তবে দেশের বিরুদ্ধে আবারও একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অতীতের মতো এবারও ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। কিন্তু এ দেশের মানুষকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে দমিয়ে রাখা যাবেনা।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছিল। স্বাধীনতার পেছনে মানুষের প্রত্যাশা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কিন্তু স্বাধীনতার পর থেকেই দেশের ভেতরে ও বাইরে বিভিন্ন মহল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মেনে নিতে পারেনি। তারা সাধারণ মানুষকে দাবিয়ে রাখা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে।

১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ ভূমিকার মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী অপশক্তিকে পরাজিত করা হয়েছিল। এর মধ্য দিয়ে বাংলাদেশে আবারও গণতন্ত্রের সূচনা হয়। তবে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের গণতান্ত্রিক অধিকার মেনে নিতে না পারা একটি মহল বিভিন্ন সময়ে ষড়যন্ত্রের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে। বারবার জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে।

১৯৯০ সালের গণ-আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আবারও তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছিল। কিন্তু পরবর্তী সময়েও জনগণের সেই অধিকার বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ও সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো ২০২৪ সালের ৫ আগস্টও জনগণ ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে পরাজিত করেছে।তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলন শুধু দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, একই সঙ্গে ছাত্র-জনতা স্বৈরাচারী শক্তিকেও দেশ থেকে বিতাড়িত করেছে। বাংলাদেশের মানুষ অতীতেও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছে। তাই কোনো ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের আন্দোলন ও অর্জন থামিয়ে রাখা যাবে না।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অতীতের মতো আবারও একটি মহল দেশ নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বাধাগ্রস্ত করতে চায়। একই সঙ্গে জনগণের ভোটের রাজনীতি ও গণতান্ত্রিক নির্বাচনব্যবস্থা বন্ধ করার চেষ্টা করছে। তবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর, ১৯৯০ সালের গণ-আন্দোলন এবং ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনা প্রমাণ করে, এ দেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে জানে।

দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি জাতীয় ঐক্যের ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো বিভেদ থাকা উচিত নয়। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অতীতের বিভিন্ন আন্দোলন ও গণ-অভ্যুত্থানের মতো এবারও ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। দেশের গণতন্ত্রকামী মানুষকে সঙ্গে নিয়ে প্রতিটি ষড়যন্ত্রের জবাব একে একে দেওয়া হবে। কোনো শক্তিই বাংলাদেশের মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না।

আরও পড়ুন

সর্বশেষ