আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

প্লাস্টিকের বদলে বীজ: চট্টগ্রামে বইবন্ধুর ব্যতিক্রমী উদ্যোগ

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতায় বইবন্ধু সংগঠনের ব্যতিক্রমী উদ্যোগ “প্লাস্টিক দিন, বীজ নিন” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জামাল খান মোড় চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম এবং প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী। সভাপতিত্ব করেন সাজিদা জেসমিন তুলি।

অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “অপচনশীল প্লাস্টিক প্রকৃতির জন্য মারাত্মক ক্ষতিকর। এগুলো পানিতে পচে না, বরং পরিবেশ দূষণের কারণ হয়। তাই আমরা এগুলো যেখানে-সেখানে ফেলে দেব না, বরং পরিবেশ রক্ষার জন্য গাছ লাগাবো।”

তিনি বইবন্ধুর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আজ প্লাস্টিকের পরিবর্তে গাছ ও বীজ বিতরণ করা হচ্ছে, যা সত্যিই প্রশংসনীয়। চট্টগ্রাম সিটি করপোরেশন ইতোমধ্যে বিভিন্ন এনজিওকে সহায়তা করেছে যারা প্লাস্টিকের বিনিময়ে চাল, ডাল, মাছ, মুরগি ইত্যাদি দিচ্ছে। ভবিষ্যতে আমরাও এ ধরনের প্রকল্প হাতে নেবো, যাতে এক কেজি প্লাস্টিকের বিনিময়ে এক কেজি চাল বা পাঁচ কেজি প্লাস্টিকের বিনিময়ে মাছ-মুরগি দেওয়া যায়।

তিনি আরও বলেন, গাছ আমাদের প্রকৃতির বন্ধু। এটি বাতাস থেকে বিষাক্ত কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন উৎপন্ন করে, যা আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যত বেশি গাছ লাগানো যাবে, তত বেশি পরিবেশ সুরক্ষিত হবে এবং জলবায়ুর ভারসাম্য রক্ষা পাবে।

মেয়র তার বক্তব্যে বলেন, এই উদ্যোগ শুধু আজকের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এটি ধীরে ধীরে চট্টগ্রামের প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে দিতে হবে। আজ জামাল খান থেকে যাত্রা শুরু হলো, এটি পুরো চট্টগ্রামে ছড়িয়ে দিতে হবে।”

তিনি সকল নাগরিককে একত্রিত হয়ে পরিবেশবান্ধব এ উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান এবং বলেন,আমরা সবাই মিলে পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর একটি চট্টগ্রাম গড়ে তুলব। এই যাত্রা আজ জামালখান থেকে শুরু হলো এবং চলতে থাকবে।

“প্লাস্টিক দিন, বীজ নিন” শিরোনামের এই কার্যক্রমের আওতায় প্লাস্টিক বোতল জমা দিয়ে বিনিময়ে বীজ ও চারাগাছ সংগ্রহ করা যাবে। একইসঙ্গে পাঠকদের জন্য উন্মুক্ত রয়েছে বিনামূল্যে বই পড়ার সুযোগ।

বইবন্ধু সংগঠনের এই ব্যতিক্রমী উদ্যোগ চট্টগ্রামবাসীর মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। প্লাস্টিক বর্জ্য কমিয়ে পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরি করতে এমন উদ্যোগ আরও প্রসারিত করা উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বইবন্ধু সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে একটি অঙ্কিত দেয়ালিকা ও ক্যানভাস উপহার দেওয়া হয়। সংগঠনের ব্যবস্থাপনা পরিষদ, কার্যকরী ও সাধারণ সদস্যরা এই উদ্যোগের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করছেন।

পরিবেশ ও জ্ঞানের বিকাশে অনন্য এই কার্যক্রম আগামী তিন মাস প্রতি শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর জামালখান, সিআরবি, আগ্রাবাদ এবং পতেঙ্গায় পর্যায়ক্রমে পরিচালিত হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ