আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

নেত্রকোনায় উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং, দোকানীকে জরিমানা ।

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনার পুর্বধলায় রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করেন।

এ সময় তিনি বিভিন্ন দোকানীর সাথে কথা বলেন এবং অধিক মুনাফা লাভের আশায় অতিরিক্ত মুল্যে পণ্য বিক্রি না করার আহবান জানান। এছাড়া প্রত্যেক দোকানে হালনাগাদ মুল্য তালিকা প্রদর্শনের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির নির্দেশনা দেন। প্রথম দিন রবিবার পরিদর্শনের সময় খোলাভাবে ইফতারী পণ্য বিক্রির দায়ে এক দোকানীকে জরিমানা করা হয়।

রমজানের শুরুতে পুর্বধলা সদর বাজারে গত দুই দিনে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে কিছুটা উঠানামা করতে দেখা গেছে। রমজানের আগের দিন শশা ৩০টাকা কেজি বিক্রি হলেও পরদিন বিক্রি হয়েছে ৪০টাকা কেজি দরে। বাজারে লেবু ও তরমুজের দামে অস্বাভাবিকতা বিরাজ করলেও অন্যান্য পণ্যের দাম স্বাভাবিক রয়েছে বলে ক্রেতারা জানিয়েছেন। লেবু এক হালি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০টাকা দরে। আর তরমুজ বিক্রি হচ্ছে প্রতি পিছ ৩০০-৩৫০টাকা করে। এছাড়া বাজারে পেঁয়াজ ৪০টাকা, ছোলা ১০০টাকা, চিনি ১১০, মুড়ি-৯০, খেজুর (সাধারন) ১৮০, চাল ৭০, ব্রয়লার মুরগি ১৭৫, গরুর মাংস ৭৫০, সয়াবিন বোতলজাত ১৭৫ লিটার, বেগুন ৩০-৪০, কাঁচা মরিচ ৩০, টমেটো ১০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

পূর্বধলা বাজারে কেনাটাকা করতে আসা ক্রেতা মো: মিরাজ আলী বলেন, বিগত কয়েক বছরের তুলনায় এ বছর রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির বলেন, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে জনস্বার্থে উপজেলা প্রশাসনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ