আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ভুয়া ও বানোয়াট

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলে ছাত্রশিবির সভাপতির কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ আবার হল শাখা ছাত্রদলের সভাপতির কক্ষ থেকে সেগুলো উদ্ধার হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।

তবে এই ভিডিও এবং অস্ত্র উদ্ধারের ঘটনা সম্পূর্ণ ভুয়া, এটা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর, ছাত্রদলের আহ্বায়ক ও শিবিরের সভাপতি।

মূলত ভিডিওটি ২০২৪ সালের ১৮ আগস্ট টঙ্গিবাড়ি থানা পুলিশের লুটপাট হওয়া অস্ত্রের একটি চিত্র। সে সময় সেনাবাহিনীর অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে থানায় হস্তান্তর করে।

সম্প্রতি ফেসবুকে সেই ভিডিওটি নবাব আব্দুল লতিফ হলের বলে প্রচার হওয়ায় বিষয়টি সম্পূর্ণ গুজব বলে নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান।

এ ভিডিওর সঙ্গে শিবিররের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন রাবি শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ।

এ বিষয়ে রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিষয়টি ছড়িয়ে পড়েছে সেটি আমাদের নজরে এসেছে। বিষয়টি একেবারে ভিত্তিহীন এবং গুজব এতে কোনো সন্দেহ নেই। এ যুগে এসেও এরকম গুজব ছড়ানোর কোনো সুযোগ নেই। এতক্ষণে শিক্ষার্থীরাও বিষয়টি বুঝে গেছে। তাছাড়া ছাত্রশিবির অস্ত্রের রাজনীতি করে না। সবসময় সাধারণ শিক্ষার্থীদের কল্যাণেই আমরা কাজ করে যাচ্ছি। যারা এ সময়ে এসেও এসব প্রোপাগান্ডা ছড়ায় তাদের রাজনৈতিক নিচু মানসিকতার জন্য আমাদের আফসোস হয়।

রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ‘বিষয়টি যে সম্পূর্ণ গুজব সেটি স্পষ্ট বোঝা যাচ্ছে। একটি গ্রুপ ইচ্ছাকৃতভাবেই এ গুজবটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। বিভিন্ন সময়ে তারা এখানে সেখানে অস্ত্র মজুদ আছে এমন বক্তব্য দিয়েছে। সেই ন্যারেটিভ থেকেও এটি করা হয়ে থাকতে পারে।’

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘বিষয়টি শতভাগ ভুয়া ও বানোয়াট। আমরা ঘটনাস্থল পরিদর্শন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমেও যাচাই বাছাই করেছি। এমন কোনো আলামত নবাব আব্দুল লতিফ হলে পাওয়া যায়নি। দেশ এবং ক্যাম্পাসকে অস্থিতিশীল করতেই একটা মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে এ গুজবটি ছড়িয়েছে।’

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ