আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

গাজীপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে নারী দিবস পালন।

সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গাজীপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।সংস্থার অস্থায়ী কার্যালয়ে “বিশ্ব নারী দিবস ২০২৫” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি হেলেনা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবিহা আফরোজ সুরাইয়ার সঞ্চালনায় আত্মোপলব্ধি এবং স্ব স্ব অবস্থান থেকে নারীদের অবদান নিয়ে আলোচনার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

এ ছাড়াও সংস্থার সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক, মুর্শিদা রহমান মুনিয়া, সাংগঠনিক সম্পাদক, সম্পা আক্তার, সদস্য রুমা রহমান, সদস্য মোঃ মোফাজ্জল হোসেন সানী, সদস্য মোঃ রাকিব হোসেন, সদস্য পারভীন আক্তার, নাহিদ সুলতানা, তানজিনা শারমিন চৌধুরী, শিউলী আক্তার উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, সকল ক্ষেত্রে নারীদের অধিকার সম্পর্কে তাদের নিজেদের সচেতন হতে হবে। বিশ্বাস, আস্থা এবং দৃঢ়তা থাকলে একজন নারী সকল ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবে। আধুনিক বিশ্বে নারীরা কর্মক্ষেত্রে অনেকাংশে সফলতা অর্জন করতে পেরেছে। নিজ অবস্থানে সকলকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। দায়িত্ব পালনে সচেষ্ট হলেই নারীরা তাদের অধিকার আদায়ে সফল হওয়া সম্ভব।

বক্তারা আরও বলেন, সমাজ ও দেশের জন্য নারীরা অর্থনীতি, রাজনীতি ও সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত রয়েছেন। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন নারী সমাজ। তারা নিজ কর্মে বলিষ্ঠ ভূমিকা পালন করে সুনাম অর্জন করে যাচ্ছেন। আলোচনা শেষে সকলের অংশগ্রহনে ইফতার করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ