চট্টগ্রাম মহানগরীতে আ.লীগ ও অঙ্গ সংগঠনের আরও ৩০ নেতাকর্মী গ্রেফতার।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীতে ২৪ ঘন্টায় সিএমপির বিভিন্ন থানায় অভিযানে আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপরোক্ত আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, চান্দগাঁও থানার অভিযানে আসামি মোঃ আনোয়ার হোসেন (৪১), মোঃ হারুনুর রশিদ (৪৮), কর্ণফুলী থানার আসামি শিকলবাহা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আশিষ কুমার নাথ (৪৫), ডবলমুরিং মডেল থানার আসামি মো.নওশেদ আলম (৪৫), মোঃ মুন্না (২৮), ফয়েজ উল্লাহ ফয়সাল প্রকাশ কিং ফয়সল (২৫), বশির উদ্দিন সোহেল (৩২), আকবর শাহ থানার আসামি মোঃ মোস্তফা কামাল (৪২), মোঃ আকিব (৪৪), মোঃ আজিজ (৩৯), রিয়াজ সরকার (২৩), পতেঙ্গা মডেল থানার আসামি মোঃ আরিফুল ইসলাম (৩০), বাকলিয়া থানার আসামি আব্দুল জব্বার খন্দকার (৫৮), তৌহিদুল ইসলাম প্রকাশ রতি (২৫), আবরার হোসেন শাহারিয়া (২৪), মোঃ জাহেদুল ইসলাম (২১), মোঃ জাহিদুল আলম (২৬), ওসমান (৪০), পাহাড়তলী থানার

আসামি ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড খ-ইউনিট সভাপতি মোঃ আক্তারুজ্জামান চৌধুরী (৪৫), চকবাজার থানার আসামি রাব্বি (২১), ইপিজেড থানার আসামি যুগ্ম সাধারণ সম্পাদক, ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ হারুনুর রশিদ (৪৮), মোসলেম উদ্দিন (৩৫), বন্দর থানার আসামি মোঃ নাজিম উদ্দিন (৪৫), কোতোয়ালী থানার আসামি মোঃ আকাশ (২০), মোঃ করিম উদ্দিন (৩৬), হালিশহর থানার আসামি মোঃ ইসরাফিল (১৯), বিকাশ চাকমা (৩৮), পাঁচলাইশ মডেল থানার আসামি মোঃ ফরহাদ (৩৩), বায়েজিদ বোস্তামী থানার আসামি মোঃ জাহাঙ্গীর (৩৪) ও খুলশী থানার আসামি মোঃ রিপন (৪০)।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী ফয়সাল আমিন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষপর্যন্ত মির্জা পরিবারের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিনই বিএনপি দলীয় প্রার্থী।

বিএনপির মহাসচিব থেকে এলজিআরডি মন্ত্রী এবং পরবর্তীতে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল দায়িত্ব নিয়েছেন। শূন্য হওয়া এই আসনটিতে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফয়সাল আমিনকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নিচ্ছে দল।

নয় দফা না মানলে এক দফার ডাক দিতে বাধ্য হবো: জামায়াত আমির

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নসহ নয় দফা দাবি সরকার না মানলে এক দফার আন্দোলনের ডাক দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া মহানগরের মাটিডালি বিমান মোড়ে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লং মার্চের সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামাত আমির ডা. শফিকুর রহমান বলেন- সরকার নয় দফা দাবি না মানলে এক দফার ডাক দিতে বাধ্য হবো। নয় দফা দাবি মেনে নিলে এক দফার প্রয়োজন হবে না। তবে দাবি না মানলে এক দফার আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ