আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা জাতি কখনোই বিস্মৃত হবে না- চসিক মেয়র

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা জাতি কখনোই বিস্মৃত হবে না। একটি শোষণ, বঞ্চনাহীন, মানবিক সাম্যের উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এ দেশের মানুষ একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলো।’

মঙ্গলবার চট্টগ্রামের শাহ আমানত মাজার প্রাঙ্গনে ‘শহীদ জিয়া স্মৃতি সংসদ’ চট্টগ্রাম মহানগরের উদ্দ্যেগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার, আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চসিক মেয়র।  

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন, ‘ ১৯৭১ সালের ২৫ শে মার্চের কালোরাত্রীতে নির্মম হত্যাযজ্ঞে সংক্ষুব্ধ হযে  চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে বিদ্রোহ করেছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তখন মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তির স্বপ্ন দেখিয়েছেন। ‘

ডাঃ শাহাদাত হোসেন বলেন, শহীদ জিয়ার স্বাধীনতা ঘোষণায় দিশেহারা জাতি পেয়েছিল মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অভয় মন্ত্র। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের জাতীয় জীবনে নবীন সূর্যোদয়ের মধ্য দিয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। হাজার বছরের সংগ্রাম মুখর এ জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা। যাদের জীবন মরণ লড়াইয়ে ৯ মাসে আমরা বিজয় লাভ করেছি সেইসব অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা জাতি কখনোই বিস্মৃত হবে না। ‘

শহীদ জিয়া স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক শাহজাদা আহসান উল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন হযরত শাহ আমানত (রাঃ) আওলাদে পাক, নগর বিএনপির সাবেক উপদেষ্টা  আলহাজ শাহজাদা মুহাম্মদ এনায়েত উল্লাহ খান, সিনিয়র সাংবাদিক ওয়াহিদ জামান,শাহজাদা হাবিব উল্লাহ খান মারুফ, নগর বিএনপির যুগ্ম আহবায়ক শওকত আজম খাজা, বিএনপির যুগ্ম আহবায়ক কাজী বেলাল, বিএনপি নেতা সৈয়দ আবুল বশর।

পরে ২৫ শে মার্চের কালরাত্রি ও মহাান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে  দোয়া মোনাজাত করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ