আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চৌদ্দগ্রামে ৪০ দিন জামায়াতে নামাজ পরে সাইকেল ও স্কুল ব্যাগ পেল ৪৮ শিশু-কিশোর।

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম(কুমিল্লা) প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সারপটি জাগ্রত মানবতা উদ্যোগে জামায়াতের সাথে টানা ৪০দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে করে ৩৬ টি সাইকেল ও ১২টি স্কুল ব্যাগ পেল শিশু-কিশোর। তারা সারপটি উত্তর পাড়া জামে মসজিদ, সারপটি বাগে জান্নাত জামে মসজিদ, সারপটি-তৈয়াসার জামে মসজিদ ও সারপটি মোল্লা বাড়ি মসজিদে নামায আদায় করে এই পুরস্কার লাভ করেন। এতে প্রধান অতিথি ছিলেন জাগ্রত মানবতার উপদেষ্টা ও ডায়নামিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জসিম উদ্দিন।

মঙ্গলবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাগ্রত মানবতার প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ ইসমাঈল গাজী’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাগ্রত মানবতার উপদেষ্টা জাকির হোসেন দুলাল, হিঙ্গুলা হাসানিয়া উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত ইংরেজী শিক্ষক মাস্টার দেলোয়ার হোসেন ভূঁইয়া, বিশিষ্ট সমাজ সেবক জাগ্রত মানবতার উপদেষ্টা বেলাল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক জাগ্রত মানবতার উপদেষ্টা খোরশেদ আলম, জাগ্রত মানবতার উপদেষ্টা জয়নাল আবেদীন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাগ্রত মানবতার সকল উপদেষ্টা, সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক রাজনৈতিক ও সাংবাদিকবৃন্দ।
শিশু-কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করতে এমন উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

জাগ্রত মানবতা উপদেষ্টা জয়নাল আবেদীন স্বাগত বক্তব্যে বলেন, ১০ বছরের শিশু থেকে ২২ বছরের কিশোররা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, তাদের প্রত্যেককে একটি করে বাইসাইকেল পুরস্কার দেওয়া হয়েছে। তাদের মধ্য থেকে ৪০ দিন জামাতে নামাজ পড়াদের যাচাই-বাছাই করে ৩৬জনকে বাই সাইকেল এবং বাকি ১২ জনকে স্কুল ব্যাগ পুরস্কার প্রদান করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ