আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

চট্টগ্রামে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় সারাদেশের ন্যায় ঈদ-উল-ফিতর উদযাপন করেছে চট্টগ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর তত্ত্বাবধানে নগরীর ৪১টি ওয়ার্ডে বিভিন্ন মসজিদে একই সময়ে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজনে জমিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদের ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের প্রথম জামাত সকাল ৮ টায় এবং সকাল পৌনে নয়টায় ২য় জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাতে ইমামতি করেছেন জমিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী এবং দ্বিতীয় জামাতে ইমামতি করেছেন জাতীয় মসজিদ জমিয়াতুল ফালাহ্’র পেশ ইমাম।

সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের দেশগুলোর ন্যায় বাংলাদেশেও ২৯ রোজা শেষে ঈদ উদযাপিত হ”েছ। লাখো ধর্মপ্রাণ মুসলমান আল্লাহর কাছ থেকে ক্ষমা ও অনুগ্রহ লাভের আশায় মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদের আনন্দ আয়োজনে শামিল হয়েছেন।
ঈদের প্রথম জামাতে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাঃ শাহাদাত হোসেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ নানান শ্রেণি পেশার মানুষ কাতারবন্দি হয়ে নামাজ আদায় করেন। এসময় মুসল্লীরা দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

নামাজ আদায় শেষে চসিক মেয়র ১৯৭১, ১৯৯০ এবং ২০২৪ এর সৈরাচার বিরোধী আন্দোলনে নিহত শহিদ ও আহতদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, দেশের মানুষের অধিকার নিশ্চিত করার জন্য মানুষ বার বার বুকের রক্ত দিয়েছে এবং অজস্র মানুষ শহিদ হয়েছে। জনমানুষের প্রত্যাশিত বৈষম্যহীন ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ