আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

নেত্রকোনায় সেই ধর্ষক এখন কারাগারে।

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পিতার বিরুদ্ধে ১৫ বছর বয়সী নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় অভিযুক্ত পিতা আলাল উদ্দিনকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি দুর্গাপুর ইউনিয়নের ফাড়ংপাড়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুরের দিকে আলাল উদ্দিনকে কারাগারে প্রেরণ করেন। এতথ্য নিশ্চিত করেন থানার ওসি মাহমুদুল হাসান।

এরআগে গত ২৫ মার্চে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের ত্রিশাল এলাকার ইটভাটা থেকে অভিযুক্ত পিতাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

মামলার এজাহার সূত্রে, ১৫ বছর বয়সী মেয়েকে তার বাবা দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করে আসছিল। গত পাঁচ মাস আগে মেয়ের গলায় ছুড়ি ঠেকিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ওই দিনের পরে একই রকম ভয়ভীতি প্রদর্শন করে মেয়েকে একাধিকবার ধর্ষণ করে। ধর্ষণের কথা কারো কাছে বললে পরিবারের সবাইকে খুনের হুমকি দিতো অভিযুক্ত পিতা। প্রাণ ভয়ে বিষয়টি কাউকে বলেনি ধর্ষণের স্বীকার হওয়া কিশোরী মেয়ে।

তবে ঘটনার প্রায় কয়েক মাস যেতেই মেয়ের শরীরের পরিবর্তন দেখা দেয়। গর্ভবতী মেয়েদের মতো বারবার বমিসহ অন্যান্য সমস্যা দেখা দিলে বাবা দুর্গাপুর ফারিহা ডায়াগনোষ্টিক সেন্টারে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করায়। পরে মেয়ের গর্ভে সন্তান থাকার বিষয়টি জানতে পারে। এরপর কৌশলে মেয়েকে নিয়ে ময়মনসিংহের একটি প্রাইভেট ক্লিনিকে সকলের অজান্তে গর্ভপাত ঘটায়।

গর্ভপাত ঘটানোর পরে মেয়ে শারীরিকভাবে একটু সুস্থ্য হয়। আবারও মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা চালায় তার বাবা। ভুক্তভোগী বিষয়টি তার বড় বোনকে জানায়। এরপরই ধর্ষণের বিষয়টি পরিবারের অন্যান্যরা মা সহ অন্যান্যদের জানাজানি হয়।

এ দিকে ধর্ষণের বিষয়টি জানাজানির পর থেকেই অভিযুক্ত বাবা আলাল উদ্দিন গা ডাকা দিয়ে আত্মগোপনে চলে যায়।

এ বিষয়ে ভুক্তভোগী মেয়ের মা বলেন, এ ঘটনা আমার বড় মেয়ের কাছ থেকে শুনছি। আমি এইসব নিয়ে কথা বলতেও পারি নাই কোনদিন। আমাকেসহ ভুক্তভোগী মেয়েকে চোরের মতো মারধর করতো। এ ঘটনার সাথে আমার সতিনও জড়িত আছে। তিনি এর বিচার চান।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় মামলা হওয়ার পরেই তাঁকে ধরতে বিভিন্ন কায়দায় অভিযান শুরু করেছি। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের ত্রিশাল এলাকার ইটভাটা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০), তৎসহ ৩১৩ দঃ বিঃ ১৮৬০, (পিতা কর্তৃক মেয়েকে ধর্ষণ) মামলার গ্রেফতারকৃত আলাল উদ্দিন এজাহারনামীয় আসামিম। আইনি প্রক্রিয়া শেষে আজ (শুক্রবার) দুপুরের দিকে জেলা আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন বলে জানান ওসি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ