আব্দুল্লাহ আল নোমান বাংলাদেশের রাজনৈতিক শিক্ষক ছিলেন: মাসুম

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপি নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম জাতীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন আব্দুল্লাহ আল নোমান বাংলাদেশের রাজনীতির একজন প্রাণ পুরুষ। তার হাত ধরেই অনেক রাজনৈতিক নেতাকর্মীর সৃষ্টি হয়েছে। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর চট্টলার কৃতি সন্তান, বাংলাদেশের প্রগতিশীল নেতাদের নেতা। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে আব্দুল্লাহ আল নোমান জাতীয় সংসদে তিন বার সংসদ সদস্য এবং মন্ত্রী ছিলেন। বিএনপির জন্ম লগ্ন থেকে জাতীয়তাবাদী দলকে চট্টগ্রামে শক্তিশালী করার জন্য নিজেকে সাংগঠনিক পর্যায়ে উঁচু মাত্রায় পৌছিয়ে দেন।

স্বৈরাচার বিরোধী আন্দোলনে অসমান্য ভূমিকা পালন করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত এ নেতা। রাজনৈতিক যাত্রা শুরু সাবেক রাষ্ট্রপতি স্বাধীনতার মহান ঘোষক জিয়াউর রহমানের হাত ধরে। পরবর্তীতে তিনি বিএনপির রাজনীতির পাশাপাশি বাংলাদেশের সামাজিক, শিক্ষা, ক্রীড়া ও স্বাস্থ্য প্রতিষ্ঠান কেন্দ্রিক অসামান্য অবদান রেখেছেন। তার অনুপস্থিতি বাংলাদেশ একজন একাত্তরের রণাঙ্গণের মুক্তিযোদ্ধা স্বনামধন্য পরিবারের সন্তান এবং দেশপ্রেমিক একজন নেতার অভাব পরিলক্ষিত হচ্ছে। তার সামগ্রিক কর্মকাণ্ড ছিল দেশের স্বার্থে এবং আঞ্চলিক প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায়। আব্দুল্লাহ আল নোমান বাংলাদেশের রাজনীতিবিদদের রাজনৈতিক শিক্ষক ছিলেন বলে তিনি উল্লেখ করেন। তিনি সম্প্রতি উত্তর হাটহাজারী প্রবীন বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে মির্জাপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। প্রবীন বিএনপি নেতা মুহাম্মদ আবুল হাশেম মাস্টারের সভাপতিত্বে ও প্রবীন বিএনপি নেতা ওবাইদুল আকবরের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীন বিএনপি নেতা মোঃ সুলতানুল আলম চৌধুরী, মুহাম্মদ জাহাঙ্গীর মেম্বার, মওলানা মুহাম্মদ নাসির আহমদ, হাজী মুহাম্মদ আবুল বশর, মুহাম্মদ নুরুল ইসলাম বাচা, সাবেক সেনা কর্মকর্তা মোঃ ছদরুল আলম, প্রবীন বিএনপি নেতা মোঃ জসিম উদ্দিন, মুহাম্মদ শামসুল আলম, মুহাম্মদ জামাল উদ্দিন, মোঃ শাহ্ আলম, মোঃ আলী আজম মেম্বার, যুবদল নেতা মোঃ জাহেদ, মোঃ মোর্শেদুল আলম, মোঃ আমির হোসেন, মুহাম্মদ আব্দুল মালেক প্রমুখ। স্মরণ সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান সহ হাটহাজারীর প্রয়াত বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সকল নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী ফয়সাল আমিন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষপর্যন্ত মির্জা পরিবারের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিনই বিএনপি দলীয় প্রার্থী।

বিএনপির মহাসচিব থেকে এলজিআরডি মন্ত্রী এবং পরবর্তীতে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল দায়িত্ব নিয়েছেন। শূন্য হওয়া এই আসনটিতে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফয়সাল আমিনকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নিচ্ছে দল।

মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত -সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একই রায়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, এ মামলার তদন্ত শুরু হয় ২০২৫ সালের ১৮ জুন। তদন্ত শেষে একই বছরের ৭ ডিসেম্বর চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তারা। যাচাই-বাছাই শেষে ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। একই দিন অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ