আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের শ্রোতা আনন্দ মেলা।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্য্যক্রমের আওতায় বাংলাদেশ বেতার, চট্টগ্রাম কেন্দ্রের শ্রোতা, শিল্পী, কলাকুশলী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উপস্থিতিতে ‘শ্রোতা আনন্দ মেলা’ অনুষ্ঠান চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার, চট্টগ্রাম কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মুঃ মাহবুবুর রহমান। আরও বক্তব্য রাখেন কেন্দ্রের বিশিষ্ট সংগীত শিল্পী আব্দুল মান্নান রানা, বিশিষ্ট সংগীত শিল্পী মো: মোস্তফা কামাল,

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর সদস্য সচিব মামুনুর রশিদ শিপন ও বিভিন্ন বেতার শ্রোতাক্লাবের সদস্যবৃন্দ। বক্তারা নারী, শিশু ও কিশোর কিশোরীর সামাজিক উন্নয়নে বেতারের ভূমিকা, ঐতিহ্য ও করণীয় নিয়ে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেন্দ্রের পরিচালক মো: মাহফুজুল হক।
আলোচনা অনুষ্ঠান শেষে আয়োজিত একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কেন্দ্রের শিল্পীবৃন্দ প্রাণবন্ত সংগীত

পরিবেশন করেন। সঙ্গীতানুষ্ঠানের সঙ্গীত পরিচালনায় ছিলেন পাপিয়া আহমেদ ও সঞ্চালনায় ছিলেন নাসরিন ইসলাম। উপস্থিত শ্রোতাদের মধ্যে পাঁচ জন শ্রোতাকে কেন্দ্রের পক্ষ হতে পাঁচটি রেডিও সেট উপহার প্রদান করা হয়। সকলের স্বত:স্ফূর্ত ও আনন্দময় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ বেতার, চট্টগ্রাম কেন্দ্রের ‘শ্রোতা আনন্দ মেলা’ অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ