আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

হামিদকে সেফ এক্সিট দিয়ে এরা জাতির সাথে বেঈমানী করেছে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে সেফ এক্সিট দিয়ে এরা জাতির সাথে বেঈমানী করেছে। এদেরকে কেবল পদচ্যুত নয়, বিচারের আওতায় আনা উচিৎ। ৯ মে প্রেরিত এক যৌথ বিবৃতিতে তারা উপরোক্ত কথা বলেন। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ও ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী বিবৃতিতে আরো বলেন, দ্রুত সময়ের মধ্যে দেশের

চলমান সংকট কাটিয়ে উঠতে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে, গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখতে হবে এবং অর্থনীতিকে শক্তিশালী রাখতে সুপরিকল্পিত পদক্ষেপ নিতে হবে। তা না হলে পাক-ভারত যুদ্ধের আঁচে দেশের অর্থনীতিতে লু-হাওয়া বইতে শুরু করলে তা মোকাবেলা করা অর্ন্তবর্তী সরকারের পক্ষে অসম্ভভ হয়ে উঠবে। নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ বিবৃতিতে ফ্যাসিস্ট আমলে নিবন্ধিত ২৩ টি ভূঁইফোর রাজনৈতিক দলেরও নিবন্ধন বাতিলের বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ