আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

নাগরিক কমিটির উদ্যোগে আবদুল্লাহ আল নোমান এর স্মরণ সভা।

প্রেস রিলিজ

অধ্যাপক নসরুল কদির আহ্বায়ক ও মো. শাহনেওয়াজ সদস্যসচিব। প্রধান সমন্বয়কারী সাংবাদিক জাহিদুল করিম কচি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আগামী ২ জুন সোমবার বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই স্মৃতি হলে চট্টগ্রামের প্রাণপুরুষ আবদুল্লাহ আল নোমানের স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হবে। স্মরণ সভায় প্রধান অতিথি ‍হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

স্মরণ সভাকে সাফল্যমন্ডিত করার উদ্দেশ্যে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক নসরুল কদিরকে আহবায়ক ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনেওয়াজকে সদস্য সচিব ও চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচিকে প্রধান সমন্বয়কারী করে ৫১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে ডা. খুরশীদ জামিল চৌধুরী, ডা. জসিম উদ্দিন, ডা. আব্বাস উদ্দীন, সাথী উদয় কুসুম বড়ুয়া, ডা. কামরুন নাহার দস্তগীর, সাংবাদিক মুস্তফা নঈম, সাংবাদিক মজুমদার নাজিম উদ্দিন, সাংবাদিক সোহাগ কুমার বিশ্বাস, সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী, সাংবাদিক মুহাম্মদ আজাদ, সাংবাদিক মোহাম্মদ আলী, সাংবাদিক হাসান মুকুল, সাংবাদিক কামরুল হুদা, সাংবাদিক জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম, ইঞ্জিনিয়ার মনজারে আলম, ইঞ্জিনিয়ার সুমন, ইঞ্জিনিয়ার রফিকুন নবী, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান

হাসান, ডা: সরেয়ার আলম, ডা. মেহেদী হাসান, রোটারীয়ান জসীম উদ্দীন, জসিম ফিরোজ, এডভোকেট মো. আলাউদ্দীন, এডভোকেট জালাল আহমেদ পারভেজ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, ইঞ্জিনিয়ার মোমেন, বিএনপি নেতা আলী আব্বাস, লায়ন সালাহউদ্দিন আলী, তানভীর সোহেল, দিলসাদ আহমেদ, জিএমআইটির চেয়ারম্যান মো. কায়েস চৌধুরী, সাংবাদিক মো. রাসেল, সাংবাদিক এটিএম তোহা, শিক্ষক নেতা আব্দুল হক প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ