আজঃ শনিবার ২১ মার্চ, ২০২৬

বর্ণিল আয়োজনে দৈনিক মাতৃজগতের ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ।

রিপন শান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশের গণমাধ্যমকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রাজধানীর মিরপুরে দৈনিক মাতৃজগত সম্পাদক ও প্রকাশক খান সেলিম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেস ক্লাব সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন- সাংবাদিকদের মৌলিক অধিকার বাস্তবায়ন করতে হবে এবং সরকারীভাবে ভাতা প্রদান করতে হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন-
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেন, যেকোনো মূল্যে সাংবাদিকদের মিথ্যা মামলা ও হয়রানি বন্ধ করতে হবে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন- ট্রাফিক পুলিশের মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার ইয়াসিনা ফেরদৌস। তিনি বলেন- সাংবাদিকদের সংবাদ সংগ্রেহের সময় নিরাপত্তার প্রয়োজন । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের মহাসচিব ও দৈনিক পাঞ্জেরির নির্বাহী সম্পাদক তালুকদার রুমি। তিনি বলেন- দেশে গণতন্ত্র বাস্তবায়ন করতে হলে সাংবাদিকদের সাংবাদিকতার স্বাধীনতা দিতে হবে ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। তিনি বলেন,আমরা সাংবাদিকদের উন্নয়নের কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও জাতিয় দৈনিক মাতৃজগত পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড. আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, যখন যে সরকার আসে তখন সে তার মত সাংবাদিকদের ব্যবহার করেন। এটা আর হতে দেওয়া হবে না। বক্তব্য রাখেন, মিরপুর থানার ওসি সাজ্জাদ রোমন। তিনি বলেন, সাংবাদিকদের সঠিক সংবাদ প্রকাশ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জুলাই এক্টিভিস্ট ফোরামের কেন্দ্রীয় সম্পাদক শিরিন চৌধুরী, দৈনিক মাতৃজগতের নির্বাহী সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, বার্তা প্রধান ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহিদুল হাসান সরকার, দৈনিক ক্রাইম সংবাদের সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাত মোল্লা, সাংবাদিক মাসুম বিল্লাহ, সুমন খান, পলাশ তালুকদার প্রমূখ।

সভাপতির বক্তব্যে, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের চেয়ারম্যান ও দৈনিক মাতৃজগত সম্পাদক খান সেলিম রহমান বলেন- ,দৈনিক মাতৃজগত কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি। আপনারা আমাদের পাশে থাকলে অবশ্যই দৈনিক মাতৃজগত পত্রিকা দেশের অন্যতম শীর্ষস্থানীয় একটি আদর্শ নিরপেক্ষ দৈনিকে পরিনত হবে।
২২ বছরের স্মৃতিচারণ, জন্মদিনের কেককাটা, শুভেচ্ছা তর্পণ, গুণীজন সম্মাননা এবং বহুমাত্রিক সাংস্কৃতিক নিবেদনের মধ্যে দিয়ে শেষ হয় জাতীয় দৈনিক মাতৃজগতের ২২ বছর পূর্তি উৎসব।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দিরা ঈদুল ফিতরের দিন স্বজনদের সাথে কথা বলতে পারবেন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দিরা ঈদুল ফিতরের দিন স্বজনদের সাথে কথা বলতে পারবেন। কারা কতৃপক্ষ জানিয়েছেন -বন্দিদের ঈদের দিন স্বজনদের সাথে কথা বলার সুযোগ দেয়া হবে। এর পাশাপাশি রয়েছে বিশেষ খাওয়া দাওয়ার আয়োজন।এছাড়া বাড়ি থেকে পাঠানো খাবার খাওয়ার সুযোগ মিলছে বলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ জানিয়েছেন।

তিনি বলেন, প্রতিবছরের মত এবারও ঈদের দিন সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকালে বন্দিদের জন্য থাকছে পায়েস ও মুড়ি। আর দুপুরে থাকবে পোলাও, গরু অথবা খাসি, সালাদ, মিষ্টি, পান-সুপারি। আর রাতের বেলায় সাদা ভাত, আলুর দম ও রুই মাছের আয়োজন করা হয়েছে।

জেলার শাহ্ শরীফ আরো জানান-এছাড়া ঈদের পরদিন বন্দিরা বাড়ি থেকে পাঠানো খাবার খাওয়ার সুযোগ পাবেন। ঈদের দিন থেকে তিন দিন বন্দিরা স্বজনদের সাথে পাঁচ মিনিট করে টেলিফোনে এবং একবার স্বজনদের সঙ্গে সাক্ষাত করতে পারবেন।

সাধারণ সময়ে হাজতিরা মাসে দুই বার এবং কয়েদীরা মাসে একবার করে স্বজনদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেও ঈদের সময় বিশেষ ভাবে সাক্ষাতের সুযোগ পাবেন।একই ভাবে ১০ টাকার বিনিময়ে মাসে দুই বার স্বজনদের সাথে টেলিফোনে ১০ মিনিট কথা বলার সুযোগ পান বন্দীরা। তবে ঈদে বিনামূল্যে পাঁচ মিনিট করে কথা বলার সুযোগ পাবেন।বর্তমানে কারাগারে হাজতি ও কয়েদী মিলে পাঁচ হাজার ৮৫৮ জন বন্দি রয়েছেন।

ঈদের আনন্দ অসহায় মানুষের মাঝেও ছড়িয়ে দিতে হবে: মেয়র শাহাদাত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামের নগরবাসী, বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, পেশাজীবী এবং দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসীসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস ধৈর্য, সংযম, ত্যাগ এবং সহমর্মিতার এক অনন্য শিক্ষা দেয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর মাঝে বয়ে আনে আনন্দ ও প্রশান্তি। ঈদের মূল শিক্ষা হলো সব ভেদাভেদ ভুলে সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার বন্ধনে আবদ্ধ হওয়া।তিনি আরও বলেন, ঈদের আনন্দ শুধু ব্যক্তিগতভাবে উদযাপন না করে সমাজের অসহায় ও দুস্থ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া উচিত।শুভেচ্ছা বার্তায় তিনি সাম্প্রতিক ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের বিপুল সমর্থনের কথা উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, জনগণের দেওয়া এই দায়িত্ব যথাযথভাবে পালন করে একটি আধুনিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।ডা. শাহাদাত হোসেন বলেন, গণতন্ত্র ও অধিকার আদায়ের আন্দোলনে অতীতের মতো ভবিষ্যতেও জনগণ পাশে থাকবে—এটাই প্রত্যাশা।

তিনি হিংসা-বিদ্বেষ পরিহার করে পারস্পরিক সম্প্রীতি জোরদারের আহ্বান জানিয়ে বলেন, ঈদের আনন্দ উদযাপনের পাশাপাশি চট্টগ্রাম শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ