আজঃ শুক্রবার ২০ মার্চ, ২০২৬

বিভিন্ন ঝুঁকি মোকাবিলার শাহ আমানতে বিমানে বোমা উদ্ধারের মহড়া।

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত মহড়ায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), বিমানবাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, সিএমপি, বাংলাদেশ আনসার, বাংলাদেশ কাস্টমস, বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, বিমানবাহিনী মেডিকেল টিম, বিমানবন্দরের মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং অন্যান্য সংশ্লির সংস্থা একযোগে অংশ নেয়।

এ মহড়ার মূল উদ্দেশ্য ছিল কোনো এয়ারক্রাফটে বোমা বা বোমা সদৃশ বস্তু পাওয়া গেলে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া এবং বোমা উদ্ধার প্রক্রিয়া অনুশীলন করা।আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নির্দেশনা অনুযায়ী, হাইজ্যাক, অগ্নি নিরাপত্তা ও বোমা হামলাসহ বিভিন্ন ঝুঁকি মোকাবিলার সক্ষমতা মূল্যায়নে প্রতি দুই বছর অন্তর এমন মহড়ার আয়োজন করা হয়।
মহড়ার দৃশ্যে দেখা যায়, বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষে একটি বার্তা আসে যে, একটি উড়োজাহাজে বোমা সদৃশ বস্তু রয়েছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি সংশ্লিষ্ট

সংস্থাগুলোকে জানানো হয় এবং দ্রুত প্রতিরোধ প্রক্রিয়া শুরু হয়। সংশ্লিষ্ট ইউনিট অল্পসময়ের মধ্যেই উড়োজাহাজ থেকে সন্দেহভাজন বস্তুটি শনাক্ত করে নিষ্ক্রিয় করে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতেই মহড়ায় সক্রিয় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আন্তরিক ধন্যবাদ জানান।তিনি উল্লেখ করেন, এভসেক সদস্যরা দীর্ঘদিন যাবৎ আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নির্দেশনা অনুসরণ করে দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত মহড়া পরিচালনা করে আসছেন।

তার মতে, যথাযথ প্রস্তুতি ছাড়া কোনো কার্যক্রম কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব নয়, আর তাই প্রশিক্ষণ ও নিয়মিত অনুশীলন অপরিহার্য।তিনি বলেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নির্দেশনা অনুযায়ী প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরের উচিত সময়োপযোগী মহড়ার মাধ্যমে নিজেদের প্রস্তুতি ও সক্ষমতা যাচাই করা। তারই নির্দেশনা হিসেবে আজকের এই মহড়ার আয়োজন।এ মহড়ায় দ্রুততম সময়ে প্রয়োজনীয় কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় তিনি বিষয়টিকে অত্যন্ত ইতিবাচক বলে অভিহিত করেন। বিভিন্ন সংস্থার সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি সুচারুভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রধান অতিথি অংশগ্রহণকারী সংস্থাগুলোর দক্ষতা ও প্রস্তুতির প্রশংসা করে বলেন, প্রত্যেকের পারফরম্যান্স ছিল অত্যন্ত সন্তোষজনক। তিনি জাতীয় স্বার্থে আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।মহড়ায় উপস্থিত ছিলেন বেবিচক, বাংলাদেশ বিমানবাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, স্থানীয় জেলাপ্রশাসন ও বিভিন্ন এয়ারলাইনস সহ মহড়ায় অংশগ্রহণকারী বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ে হাজারো প্রাণের মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

“স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের বন্ধনে” এই আহবানে বন্ধন ফাউন্ডেশন গজারিয়ার সার্বিক তত্ত্বাবধানে পালিত হয়েছে দ্বীপজেলা ভোলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উৎসব ।

১৯ মার্চ ২০২৬ বিদ্যালয়টির উন্মুক্ত প্রান্তরে রকমারি ইফতার মাহফিল ও বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপিত হাজারো প্রাণের মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন- গজারিয়া মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত ।

গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন মনুর সভাপতিত্ব উৎসব স্মারক পাঠ করেন মোঃ জসিম উদ্দিন । শুভেচ্ছা বক্তব্য রাখেন- বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী ও জাতীয় কবিতা পরিষদ ভোলার শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক বীরের সন্তান কবি নজরুল ইসলাম জামাল ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ভোলা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এর আজীবন সদস্য, সিনিয়র প্রভাষক কবি শাহাবুদ্দিন রিপন শান , সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসারের সভাপতিমন্ডলীর সদস্য নাট্যকার আব্দুল মান্নান হেডমাস্টার, ভোলা কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ এরশাদ, লালমোহন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক ক্রীড়াবিদ মতিউর রহমান কাজল, সাবেক শিক্ষার্থী ডাঃ রুহুল কুদ্দুস খান , লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ মঞ্চের সিনিয়র সদস্য শিক্ষাবিদ সাংবাদিক মোঃ মাহবুব আলম, লালমোহন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক ও দৈনিক আমার দেশের লালমোহন প্রতিনিধি মাওলানা মোঃ আজিম উদ্দিন খান , লালমোহন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহীন আলম মাকসুদ, দৈনিক নয়াদিগন্তের লালমোহন প্রতিনিধি এম আর পারভেজ, সাংবাদিক ইউসুফ আহমেদ, দিগন্ত চ্যানেলের অনলাইন এডিটর শহিদুল ইসলাম তন্ময়, রুপালি বাংলাদেশ এর লালমোহন প্রতিনিধি ইব্রাহিম আকাশ, সাংবাদিক সাইফুল ইসলাম জিহাদ প্রমুখ ।

হাজারো প্রাণের মেলায় হৃদয়ের সেতুবন্ধন তৈরি হয়ে বিনম্র ঐক্যের কুহুতানে গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অযুত শিহরিন জেগেছিল যেন ৮০ বছর পূর্তির সৌহার্দ্য উৎসবে ।

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বড়ঘোপের ইউপি চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানদের জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেন, এক মাস রোজা রাখার পর এই পবিত্র ঈদ আমাদের জীবনে বয়ে আনে আনন্দ ও আত্মশুদ্ধির বার্তা। এই দিনে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করাই হোক আমাদের অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “আসুন আমরা ঈদের এই পবিত্র দিনে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধন আরও সুদৃঢ় করি।” তিনি মহান আল্লাহর কাছে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে সুন্দর ও নিরাপদভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ