সাইফ পাওয়ারটেক থেকে মুক্ত হচ্ছে চট্টগ্রাম বন্দরের এনসিটি

নিজস্ব প্রতিবেদক

পরিচালনা করবে কর্তৃপক্ষ নিজেই প্রতি মাসে ব্যয় নির্ধারণ সাত কোটি টাকা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অবশেষে প্রায় দুই দশক ধরে চট্টগ্রাম বন্দরে ‘রাজত্ব’ চালিয়ে যাওয়া ক্ষমতাধর বহুল আলোচিত চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল(এনসিটি) বসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেডের কাছ থেকে মুক্ত হচ্ছে। আপাদত এনসিটি বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এনসিটি পরিচালনার ভার বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার আলোচনা নিয়ে নানামুখী বাদ-প্রতিবাদের মধ্যে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। নিজস্ব ব্যবস্থাপনায় এই এনসিটি পরিচালনার জন্য প্রতি মাসে সাত কোটি টাকা ব্যয় নির্ধারণও করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দরে মোট চারটি কনটেইনার টার্মিনাল আছে। সেগুলো হল- চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি), নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), জেনারেল কার্গো বার্থ (কনটেইনার ও বাল্ক-জিসিবি) এবং পতেঙ্গা কন্টেনার টার্মিনাল (পিসিটি)। এনসিটি চট্টগ্রাম বন্দরে প্রথম নির্মিত ও সবচেয়ে বড় টার্মিনাল, যাতে কনটেইনার হ্যান্ডলিংয়ের জন্য কী গ্যান্ট্রি ক্রেনসহ আরও অত্যাধুনিক যন্ত্রপাতি আছে। চট্টগ্রাম বন্দরে ২০২৪-২০২৫ অর্থবছরে হ্যান্ডলিং হওয়া ৩২ লাখ টিইইউস কনটেইনারের মধ্যে ৪৪ শতাংশ এককভাবে পরিচালনা হয়েছে এনসিটি থেকেই।
এদিকে চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীরা এবং শ্রমিক সংগঠনগুলো এনসিটিসহ যেকোনো স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলগুলোর স্থানীয় নেতারাও বিদেশি প্রতিষ্ঠানের বিপক্ষে অবস্থান নিয়েছেন। বরাবরের মতো সরব বামপন্থী দলগুলো দেশি কিংবা বিদেশি অপারেটর বাদ দিয়ে বন্দরকে নিজস্ব উদ্যোগে পরিচালনার পক্ষে অবস্থান নিয়ে এরই মধ্যে আন্দোলনের কর্মসূচিও ঘোষণা করেছে।

তবে এনসিটি বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালনার বিষয়ে বন্দরের সাবেক কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। তাদের মতে এনসিটি পরিচালনা নিয়ে বন্দর কর্তৃপক্ষ একটি নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে। মূল কাজের বাইরে অতিরিক্ত অপারেশনাল কাজ করতে গিয়ে বন্দরের সক্ষমতা কমে যাবে। দ্রুততার সঙ্গে দেশি কিংবা বিদেশি অপারেটরদের হাতে অপারেশনাল কার্যক্রমের দায়িত্ব হস্তান্তর করা উচিত বলে তাদের অভিমত।

জানা গেছে, নিজস্ব ব্যবস্থাপনায় এনসিটি পরিচালনার জন্য প্রতি মাসে সাত কোটি টাকা ব্যয় নির্ধারণ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এনসিটিতে স্থাপিত কী গ্যান্ট্রি ক্রেন, রাবার টায়ারড গ্যান্ট্রি ক্রেন এবং স্বয়ংক্রিয় পরিচালনা (আইটি) পদ্ধতিসহ আনুষাঙ্গিক মিলিয়ে এ ব্যয় নির্ধারণ করা হয়েছে। ছয় মাস পরিচালনার জন্য প্রতিমাসে সাত কোটি টাকা হারে মোট ৪২ কোটি টাকা প্রয়োজন উল্লেখ করে এ ব্যয় নির্বাহের জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন পেতে গত ১৯ জুন বন্দর চেয়ারম্যান নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি দিয়েছেন।

তবে বিদ্যমান আইন অনুযায়ী পাঁচ কোটি টাকার বেশি ক্রয়ের ক্ষেত্রে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের প্রয়োজন রয়েছে। তবে এসব বিষয়ে চট্টগ্রাম বন্দরের দায়িত্বশীল কোনো কর্মকর্তা কিছু বলতে রাজি হননি। কিন্তু মন্ত্রণালয়ের সভায় নেওয়া সিদ্ধান্তের বিষয় জেনেছেন বন্দর ব্যবহারকারীসহ শ্রমিক-কর্মচারীরা।
জানতে চাইলে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, একটি সিদ্ধান্ত হয়েছে শুনেছি। তবে এ বিষয়ে আমি এখনো বিস্তারিত কিছু জানি না। ফলে এ বিষয়ে আমার কোনো মন্তব্য আপাতত নেই। দুয়েকদিনের মধ্যে আশা করি বিষয়টি পরিষ্কার হবে।

বন্দর সূত্রে জানা গেছে, ২০০৭ সালে বন্দর কর্তৃপক্ষ এক হাজার মিটার দৈর্ঘ্যের এনসিটি টার্মিনালটি নির্মাণ করে। এরপর বন্দর কর্তৃপক্ষ নিজেরাই প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করে। শুরু থেকেই বন্দরের শ্রমিক-কর্মচারীদের দাবি ছিল, এনসিটি বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করার। কিন্তু ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর এনসিটি পরিচালনার ভার তুলে দেয় বেসরকারি সাইফ পাওয়ারটেক লিমিটেডের হাতে। প্রতিষ্ঠানটির কর্ণধার রুহুল আমিন তরফদার আওয়ামী লীগের ক্ষমতাধর মন্ত্রী-এমপিদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। ফলে শুধুমাত্র এনসিটি পরিচালনার দায়িত্ব পেয়েই তরফদার চট্টগ্রাম বন্দরে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন বলেও অভিযোগ আছে।

সূত্র জানায়, গত ১৫ বছর ধরে দফায় দফায় চুক্তির মেয়াদ বাড়ানোর পর সাইফ পাওয়ারটেকের সময় শেষ হচ্ছে আগামী ৬ জুলাই। এমতাবস্থায় গত ১৮ জুন এনসিটি পরিচালনার বিষয়ে নৌপরিবহণ মন্ত্রণালয়ে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। এতে সাইফ পাওয়ারটেকের চুক্তির মেয়াদ আর না বাড়িয়ে আপাতত ছয় মাস বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় এনসিটি পরিচালনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মোহাম্মদ জাফর আলম বলেন, নিজস্ব ব্যবস্থাপনায় একটা কনটেইনার টার্মিনাল পরিচালনা, এটা বন্দরের জন্য একেবারে নতুন বিষয়। বন্দর কর্তৃপক্ষ আগে কখনোই এমন কাজ করেনি। ২০০৭ সালের আগে সেটা লেবার বোর্ড করতো। ২০০৭ সালে প্রণীত শ্রম আইন অনুযায়ী লেবার বোর্ড বিলুপ্ত করা হয়। সুতরাং একেবারে নতুন এ কাজ নিয়ে বন্দর কর্তৃপক্ষকে চাপে পড়তে হবে। তাদের জন্য কিছুটা ঝুঁকিও তৈরি হল, সক্ষমতা কমে যাবার ঝুঁকি। এখন দেখা যাক, তারা কীভাবে এই চ্যালেঞ্জটা মোকাবিলা করে।

তবে দ্রুততম সময়ের মধ্যে বেসরকারি অপারেটর নিয়োগের তাগিদ দিয়ে তিনি বলেন, কনটেইনার হ্যান্ডলিং করা বন্দর কর্তৃপক্ষের কাজ নয়। পৃথিবীর কোনো বন্দর কর্তৃপক্ষ এ কাজ নিজেরা করে না, দুয়েকটি পোর্টে হয়তো করে। আমার মতামত হচ্ছে, ছয় মাস বন্দর নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করুক, এরপর যেন স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সেটা পরিচালনার ভার বেসরকারি অপারেটরকে দেওয়া হয়। দেশি হোক কিংবা বিদেশি অপারেটর হোক, প্রক্রিয়াটা খুবই স্বচ্ছ হতে হবে এবং অংশীজনদের মতামত নিয়ে করতে হবে।

তবে অর্ন্তবর্তী সরকারের নীতিগত সিদ্ধান্তে এনসিটি সাইফ পাওয়ারটেকের হাত থেকে মুক্ত হলেও চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার ভার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত এখনো তাদের হাতেই থাকছে।
সূত্রমতে, সাইফ পাওয়ারটেকের মেয়াদ শেষের পর এনসিটি পরিচালনার ভার দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ড নামে একটি প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়ার জন্য প্রাকপ্রক্রিয়া শুরু করেছিল আওয়ামী লীগ সরকার। কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ায় তার সে প্রক্রিয়া সম্পন্ন করে যেতে পারেনি।

এর পর অন্তবর্তী সরকার ক্ষমতায় এসে এনসিটি পরিচালনার ভার ডিপি ওয়ার্ল্ডকে দেয়ার প্রক্রিয়া অব্যাহত রাখে। গত ১৪ মে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এসে বন্দর ব্যবস্থাপনায় দ্রুততম সময়ের মধ্যে বিদেশি সেরা প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করার অভিমত জানান। তিনি বক্তব্যে বলেন, বন্দর ব্যবস্থাপনায় পৃথিবীর সেরা যারা তাদের হাতে ছেড়ে দিতে হবে, যেভাবেই হোক। মানুষ রাজি না থাকলে তাদের রাজি করাতে হবে। মানুষকে গররাজি করিয়ে করার দরকার নেই, রাজি করিয়েই করতে হবে।

অন্তবর্তী সরকারের মতামত প্রকাশ্য হওয়ার পর চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীরা এর বিরোধিতা শুরু করেন। বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগী শ্রমিক সংগঠনগুলো গত একমাস ধরে বন্দর ভবনের সামনে অবস্থান নিয়ে মিছিল-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। বামপন্থী রাজনৈতিক দলের পাশাপাশি শ্রমিক সংগঠগুলোও রাজপথে নেমেছে।

‘সাম্রাজবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’ নামে বামপন্থীদের একটি প্ল্যাটফর্ম ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে আগামী ২৭ ও ২৮ জুন দু’দিনের রোডমার্চ কর্মসূচি ঘোষণা করেছে। এছাড়া, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) আগামী ৩০ জুন চট্টগ্রাম বন্দর গেইটে বৃহত্তর শ্রমিক সমাবেশের ডাক দিয়েছে।

রোডমার্চ বাস্তবায়ন কমিটি, চট্টগ্রামের সংগঠক ও জেলা সিপিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া সারাবাংলাকে বলেন, ‘অন্তর্র্বতী সরকার চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের লিজ দেওয়ার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। বন্দরের মতো গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদের ওপর বিদেশি কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। ভূ-রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে। বিদেশিদের নিয়োগের ফলে দেশীয় কর্মসংস্থান কমবে, শ্রমিকরা বেকার হবে। এ প্রেক্ষাপটে রোডমার্চ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

তবে বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে এসব আশঙ্কাকে অমূলক আখ্যায়িত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মোহাম্মদ জাফর আলম আরো বলেন, একটা টার্মিনালে কনটেইনার হ্যান্ডলিং মানে কুলিগিরির কাজ, সেটা দেশি প্রতিষ্ঠানকে দিলেই কী আর বিদেশি প্রতিষ্ঠানকে দিলেই কী ! এতে নিরাপত্তাহীনতার কী হল বুঝতে পারলাম না। এগুলো যারা বলেন, তাদের কেউ কেউ ব্যক্তিস্বার্থে করেন আর কেউ কেউ অহেতুক ভয় বা আশঙ্কা থেকে করেন বলে তিনি জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনে অংশ নেওয়া সাহসী মানুষদের যথাযথ মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো একক দল বা গোষ্ঠীর আন্দোলন ছিল না। ছাত্র, শ্রমিক, কৃষক, নারী, বিভিন্ন রাজনৈতিক দল এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণে স্বৈরাচারী আওয়ামী সরকারের বিরুদ্ধে এই ঐতিহাসিক আন্দোলন গড়ে উঠেছিল। তাই এই আন্দোলনের ইতিহাস সংরক্ষণ এবং শহীদ ও আহতদের সম্মান রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।

রবিবার (২ আগস্ট) দুপুরে নগরীর কাজীর দেউরী সেনা কল্যাণ কনভেনশন সেন্টারে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ আয়োজিত শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। সঞ্চালনা করেন ‘আমরা জুলাই যোদ্ধা’ এর যুগ্ম সম্পাদক আহমদ আব্দুল্লাহ আল সাহেদ।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আন্দোলনের সময় রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে ছাত্রদের সামনের সারিতে রেখে আমরা পেছন থেকে সর্বাত্মক সহযোগিতা করেছি। শেখ হাসিনা যাতে আন্দোলনকে কোনো রাজনৈতিক দলের নামে আখ্যায়িত করতে না পারে, সে কারণেই এই কৌশল গ্রহণ করা হয়েছিল। তবে আন্দোলনের প্রতিটি পর্যায়ে আমরা রাজপথে ছিলাম এবং আহতদের পাশে দাঁড়িয়েছি।তিনি আরও বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধদের দেখতে এবং শহীদদের মরদেহের খোঁজ নিতে আমরা জীবনের ঝুঁকি নিয়ে গিয়েছি। সেই সময় চিকিৎসকরাও অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছেন। তাদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

মেয়র বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার, আহত, পঙ্গু ও দৃষ্টিশক্তি হারানো যোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে। তাদের সম্মান, পুনর্বাসন ও কল্যাণ নিশ্চিত করতে হবে। আমরা চাই, তারা মহান মুক্তিযুদ্ধের বীরদের মতোই জাতির সম্মানিত আসনে অধিষ্ঠিত থাকুক।তিনি বলেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি বলে সব কৃতিত্ব আমাদের, এমন দাবি করি না। জুলাই আন্দোলন ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রাম। এই ঐক্যের শক্তিই স্বৈরাচারের পতন ঘটিয়েছে। এখন প্রয়োজন নতুন বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করা।

নতুন প্রজন্মের প্রত্যাশার কথা তুলে ধরে মেয়র বলেন, দেশকে এগিয়ে নিতে কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি, মতপ্রকাশের স্বাধীনতা এবং অবাধ ভোটাধিকার নিশ্চিত করতে হবে। মিথ্যা ও অপপ্রচারের রাজনীতি নয়, বাস্তবভিত্তিক উন্নয়নই এখন সময়ের দাবি।চট্টগ্রাম নগরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও জলাবদ্ধতামুক্ত নগর গড়ে তোলার লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করছি। এই লক্ষ্য বাস্তবায়নে নগরবাসীর আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে আবুল হাশেম বক্কর বলেন, জুলাই গণঅভ্যুত্থান একদিনে সৃষ্টি হয়নি। দীর্ঘ ১৬-১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলন, ত্যাগ, নির্যাতন ও আত্মদানের ধারাবাহিকতার মধ্য দিয়ে এই গণঅভ্যুত্থানের জন্ম হয়েছে।তিনি বলেন, জুলাইয়ের শহীদ, আহত যোদ্ধা এবং আন্দোলনের সাহসী অংশগ্রহণকারীদের স্মৃতি অম্লান রাখতেই এ আয়োজন। তাদের আত্মত্যাগের কারণেই বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

আবুল হাশেম বক্কর বলেন, স্বৈরাচারী শাসনামলে বিএনপির নেতাকর্মীরা অসংখ্য মামলা, গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু তারা রাজপথ ছেড়ে যাননি। সেই দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতাই শেষ পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে চূড়ান্ত রূপ লাভ করে।অনুষ্ঠানে ১২ জন শহিদ পরিবার এবং ১১০ জন আহত জুলাই যোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহিদ ফয়সাল শান্তের বাবা, আমরা জুলাই যোদ্ধা চট্টগ্রামের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম আবির, স্মৃতিচারণ করেন আহত জুলাই যোদ্ধা গাজী রাসেল, ওসমান কাশেমী, মো. লিটন, সোলাইমান স্বপন। আয়োজক কমিটিতে দায়িত্ব পালন করেন শহিদুল ইসলাম সজীব।

বোয়ালখালী পৌরসভার আমান আলী ও নজু মিয়া ফকির সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বহদ্দারপাড়া এলাকার আমান আলী ও নজু মিয়া ফকির সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২ আগস্ট) সকালে বহদ্দারপাড়া এলাকার আমান আলী ও নজু মিয়া ফকির সড়কের উন্নয়ন কাজের

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো.শওকত আলম। উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উন্নয়ন কাজের সূচনা করেন বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজি আবু আকতার ।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম,পৌরসভা বিএনপি নেতা ও কাস্তুরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পরিচালক মো.লোকমান, বিএনপি নেতা বশির আহমদ, মো. সেলিম, যুবদল নেতা একরামুল হক জিকু, বিএনপি নেতা জামাল উদ্দিন, খোরশেদ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও
অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসী।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ,দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. শওকত আলম, বোয়ালখালী পৌর প্রশাসক কানিজ ফাতিমা এবং হাজি আবু আকতারের আন্তরিক সহযোগিতার কারণে দীর্ঘদিনের প্রত্যাশিত এই সড়ক গুলোর উন্নয়ন কাজ শুরু হয়েছে।

এতে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে বলে তারা আশা প্রকাশ করেন।তারা আরও বলেন, সড়ক গুলোর উন্নয়ন কাজ সম্পন্ন হলে স্থানীয় জনগণের যাতায়াত সহজ ও নিরাপদ হবে এবং এলাকার সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

আলোচিত খবর

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। আজ শুক্রবার ২৪ জুলাই বিকেলে তিনি গণমাধ্যমকে নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন জাতীয় সংসদের স্পিকারের কাছে রাষ্ট্রপতির পদত্যাগপত্র এরই মধ্যে পৌঁছানো হয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে সংসদ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

কয়েক দিন ধরেই রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। বঙ্গভবন সূত্রে জাবা যায়, রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং পদত্যাগপত্রও প্রস্তুত করেছেন। তবে স্পিকার বিদেশ সফরে থাকায় তা জমা দেওয়া সম্ভব হয়নি।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। দায়িত্ব পালনকালে তিনি সময়ের ব্যবধানে তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করান।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন মহল থেকে তার পদত্যাগের দাবি ওঠে। তখন তিনি পদত্যাগ করেনননি। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে বঙ্গভবন ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচিও পালিত হয়। তবে সংসদ ভেঙে দেওয়া, অন্তর্বর্তী সরকার গঠনসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন অব্যাহত রাখেন।

২২ তম এরাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিন জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধের সময় পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং ১৯৭১ সালে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

সর্বশেষ