বাংলাদেশ সমিতি আজমানের শোকসভা ও দোয়া মাহফিল।

মোহাম্মদ আরমান চৌধুরী ইউ এ ই প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত, আহত ও প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর হোসেন আকাশের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল করেছে আজমানের বাংলাদেশ সমিতি।

বাংলাদেশ সমিতি কার্যালয়ে আহবায়ক মোহাম্মদ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও সদস্য সচিব কামাল হোসেন সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব মোস্তফা মাহমুদ, শারজাহ বাংলাদেশ সমিতির সহ সভাপতি শাহাদাত হোসেন, আজমান বাংলাদেশ সমিতির যুগ্ন আহবায়ক শেখ সেলিম, মোহাম্মদ আজিম উদ্দিন, আব্দুল মালেক, হাবিবুর রহমান বাবু, এহসান চৌধুরী, ফজলুর রহমান খান পাপ্পু, শামীম আহমদ।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শামীম আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক আলী মাহমুদ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফরিদ হোসেন, মিজানুর রহমান, ফোরকান উদ্দিন, খন্দকার ইয়াকুব আলী, শামীম আল মামুন।

শোকসভায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন ক্বারী আবু রুকিয়ান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত অন্তত ১৬

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে মসজিদে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। যারমধ্যে ১১ জন বেসামরিক সাধারণ মানুষ। আর বাকি পাঁচজন পুলিশ সদস্য শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এ বোমা হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পেশোয়ার পুলিশ।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ