আজঃ শনিবার ২৮ মার্চ, ২০২৬

আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হবে ছাফা-মোতালেব কলেজ : মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ছাফা-মোতালেব সিটি কর্পোরেশন কলেজকে চট্টগ্রামের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হবে। তিনি জানান, নগরীর মোহরায় শিক্ষার আলো ছড়ানোর জন্য এই প্রতিষ্ঠানকে যুগোপযোগী মানে গড়ে তুলতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার দুপুরে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে কলেজটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ নুরুচ্ছফা আনুষ্ঠানিকভাবে কলেজের দলিল মেয়রের হাতে হস্তান্তর করেন। এসময় মেয়র বলেন, এই কলেজের মাধ্যমে মোহরার মানুষ উচ্চশিক্ষার আলো পাচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে কলেজটিকে আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

মেয়র আরও উল্লেখ করেন, শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করার মাধ্যমে নতুন প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। তিনি স্থানীয় জনগণকে কলেজের উন্নয়নে সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, ছাফা-মোতালেব সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ এবিএম মাহবুবুল হকসহ শিক্ষক ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এর সহধর্মিণী চলে গেলেন নাফেরার দেশে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এর সহধর্মিণী, বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা হাফিজ- সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ভোলা জেলা সমিতি, চট্টগ্রাম এর নেতৃবৃন্দ। এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন – বাংলাদেশের ইতিহাসে ভোলা জেলার নন্দিত জননেতা মাননীয় স্পীকারের সহধর্মিণীর অকাল মৃত্যু আমাদের শোকের সাগরে ভাসিয়ে দিয়েছে। বিশিষ্ট শিক্ষাবিদ মরহুমা দিলারা হাফিজ জীবিতাবস্থায় সকল গণতান্ত্রিক আন্দোলন – সংগ্রামে জননেতা মেজর (অবঃ)উদ্দিন আহমদ বীর বিক্রমের পাশে থেকে শক্তি ও সাহস যুগিয়েছেন।আমরা তাঁহার বিদেহী আত্মার সদাগতি কামনা করছি।

চট্টগ্রাম লালদিঘী পাড়ে প্রতিষ্ঠিত হোমিওপ্যাথিক চেম্বারে (শর্ত সাপেক্ষে) চিকিৎসক আবশ্যক।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম লালদিঘী পাড়ে প্রতিষ্ঠিত হোমিওপ্যাথিক চেম্বারে (শর্ত সাপেক্ষে) চিকিৎসক আবশ্যক।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ