আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

ঠাকুরগাঁওয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অভিযান জরিমানা ও সিলগালা

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

ঠাকুরগাঁওয়ের বে-সরকারি হাসপাতাল ও ক্লিনিকে সেনাবাহিনীসহ প্রশাসন অভিযান চালিয়েছে। এসময় বৈধ কাজপত্র না থাকাসহ বিভিন্ন অভিযোগে একটি সিলগলা অন্যটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

গত মঙ্গলবার বিকেলে জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত আমাদের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং হাজীপাড়া এলাকায় অবস্থিত নিউ সূর্যের হাসি ক্লিনিকে অভিযান চালিয়ে জরিমানাসহ সিলগলা করেন প্রশাসন।

অভিযানে সেনাবাহিনীর কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের অফিসার ডাঃ মোঃ ইফতেখায়রুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন। আর এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ।

এ সময় প্রশাসনের কর্মকর্তাগণ জানান, আমাদের হাসপাতাল নামে প্রতিষ্ঠানে কর্মরতদের নির্দেশে অপরেশনের সময় অ্যানেস্থেসিয়া চিকিৎসক না এনে অন্য ডাক্তারকে দিয়ে অ্যানেস্থেসিয়া করিয়ে অপারেশন করাতেন তার প্রমান মিলেছে। এছাড়া বেশ কয়েক বছর ধরে লাইসেন্স নবায়ন করেনি। এছাড়াও নোংরা অবস্থায় অপারেশন রুমে অপারেশন করাতো রোগীদের।

এছাড়া শহরের নিউ সূর্যের হাসি ক্লিনিক কর্তৃপক্ষ অন্যের প্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালনা করে আসছে। কোন রকম অনুমোদন ছাড়াই। যা সম্পুর্ন অবৈধ। তাই ওই প্রতিষ্ঠান সিলগলা করা হয়েছে।

অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ ও স্বাস্থ্য বিভাগের অফিসার ডাঃ মোঃ ইফতেখায়রুল ইসলাম জানান, আমাদের হাসপাতাল নামে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিন দিন সময় বেধে দেয়া হয়েছে রোগীদের স্থানান্তর করতে। তিনদিন পর প্রতিষ্ঠানটি সিলগলা করা হবে। আর নিউ সূর্যের হাসি ক্লিনিক সিলগলা করা হয়েছে।

আগামীতে এধরনের অভিযান অব্যাহত থাকবে। রোগী যেনো কোন প্রকার হয়রানী ও ক্ষতিগ্রস্ত না হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ