আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক দিনকালের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক দিনকাল ৩৯ বছরে পদার্পণ উপলক্ষ্যে চট্টগ্রাম ব্যুরোর উদ্যোগে শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীর কাজীর দেউড়ি জিয়া স্মৃতি জাদুঘর হলরুমে দৈনিক দিনকাল চট্টগ্রামের ব্যুরো প্রধান হাসান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক ফরিদা খানমের পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান।

দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে কেক কাটে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ফুল দিয়ে শুভেচ্ছা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, এস এম সাইফুল আলম, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন, কেন্দ্রীয় কৃষক দলের সাবেক সহসভাপতি এম এ হালিম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ আজম উদ্দীন, শাহ আলম, শওকত আজম খাজা, ইয়াছিন চৌধুরী লিটন, শিহাব উদ্দীন মোবিন, নিয়াজ মো. খান, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দীন,আবদুল মান্নান, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আব্বাস, এড. ইফতখোর মহসিন চৌধুরী, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরোয়ার আলমগীর, ইঞ্জি. বেলায়েত হোসেন, নুরুল আমিন চেয়ারম্যান, নুরুল আমিন, কাজী সালাউদ্দীন, সিএমইউজে সাধারণ সম্পাদক সালেহ নোমান, ডা. কামরুন নাহার দস্তগীর, জাসাসের কেন্দ্রীয় সদস্য আমিুনল ইসলাম, নগর বিএনপির সদস্য গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, মাহবুব রানা,জাফর আহমদ, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান,সাখায়াত জামান দুলাল, ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, ডা. এস এম সরওয়ার আলম, বেলায়েত হোসেন ঢালী, ডা. রিসায়েত সালাউদ্দীন, ডা. রানা, ইদ্রিস আলী,জাকের হোসেন,তোফাজ্জল হোসেন, ফৌজুল কবির ফজলু, হেলাল উদ্দীন সিআইপি, দিল মো. মঞ্জু, মেহেদী হাসান সুজন, এম মনছুর উদ্দীন, ইখতিয়ার হোসেন ইফতু, কাজী সরোয়ার খান মঞ্জু, সৈয়দ মোস্তফা আলম মাসুম, আবু তাহের, মহানগর জাসাসের আহবায়ক এম এ মুসা বাবলু, সদস্য সচিব মামুনুর রশিদ শিপন, জাসাস নেত্রী নাজমা সাঈদ,আকবর আলী,বদরুল আলম বদরু, মহানগর যুবদলের সেলিম উদ্দীন রাসেল, নুর হোসেন উজ্জল, মহিউদ্দীন মুকুল, জহিরুল ইসলাম জহির, হাফেজ কামাল উদ্দীন, মেজবাহ উদ্দীন মিন্টু, ফজলু মাস্টার, মাঈনুদ্দীন খান রাজীব, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, দক্ষিণ জেলা যুবদলের ইঞ্জি. আবুল কালাম আজাদ, পীর হেলাল উদ্দীন, আলিফ উদ্দীন রুবেল, নগর ছাত্রদলের সদস্য আল মামুন সাদ্দাম, কর্মাস কলেজ ছাত্রদলের আহববায়ক রায়হান, দক্ষিণ জেলা ছাত্রদলের নেতা ইসমাঈল বিন মনির, তারেক রহমান, শফিউল আলম।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ