আজঃ শনিবার ২০ জুন, ২০২৬

সাগরে জাহাজ চলাচলের সুনির্দিষ্ট নৌপথ ব্যবহারের দাবি কুতুবদিয়ার জেলেদের

মো: মনিরুল ইসলাম, কুতুবদিয়া।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে জাহাজে কাটা পড়ছে শত শত জেলের জাল-দড়ি। এতে নিঃস্ব হয়ে পথে বসেছে শতাধিক জেলে। জেলেদের অভিযোগ, নৌ সীমানায় নির্দিষ্ট না থাকায় নাবিকেরা সুবিধা মতো জাহাজ চালিয়ে জাল-দড়ি কাটছে। গত মাসেও উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ইউনুসের মালিকানাধীন এফ বি আল্লাহর দান নামক একটি মাছ ধরার নৌকার সাথে জাহাজের ধাক্কা লেগে সাগরে ডুবে যায়। এ ঘটনায় আজিজুল হক নামের এক জেলে তিনদিন নিখোঁজ পর তার মরদেহ উদ্ধার করা হয়। ওই সময়ে অন্য জেলেরা জীবন নিয়ে ফিরলেও মালামালসহ নৌকার ব্যাপক ক্ষতি হয়েছে। দ্বীপ জুড়ে এ ধরনের ঘটনা অহরহ রয়েছে। এসব দূর্ঘটনা রোধ করতে মহেশখালীর মাতারবাড়ীর কয়লা বিদ্যুৎকেন্দ্রের মতো সাগরে জাহাজ চলাচলের জন্য বয়া স্থাপনে নৌ-সীমানা নির্দিষ্ট করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি করেছেন কুতুবদিয়ার জেলেরা।

জেলেদের তথ্যমতে, রাতের অন্ধকারে জাহাজ গুলো প্রায় জেলেদের টার্গেট করে জাল-দড়ি কাটে। আবার নৌকায় ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয়ার ঘটনা ঘটে। নাবিকদের এ অসতর্কতার কারণে ইউনুস, বদিউল আলম, নাছির উদ্দিনসহ অনেকেই সর্বহারা হয়ে পথে বসেছে। এখন লাখ লাখ টাকার ঋণের বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এসব জেলেরা।

জেলে বদিউল আলম, রফিক উদ্দিন ও শরীফ আহমদসহ অনেকেই বলেছেন, কয়লাবাহী জাহাজ কুতুবদিয়ার তীর ঘেঁষে বাঁশখালী কয়লা বিদ্যুৎকেন্দ্রের যায়। এতে দৈনিক মাছ ধরা প্রান্তিক জেলেদের প্রতিনিয়ত জাল-দড়ি নষ্ট করছে। অথচ, জেলেরা তাদের চলাচলের সুনির্দিষ্ট নৌপথে জাল বসায়নি। তবুও নাবিকেরা তাদের সুবিধা মতো জাহাজ চালিয়ে জাল-দড়ি নষ্টসহ নৌকায় ধাক্কা দিয়ে ডুবিয়ে জেলেদের ক্ষতিগ্রস্ত করছেন। নাবিকদের কারণে জেলেদের কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে।

নৌকার মালিক নাছির উদ্দীন বলেছেন, নাবিকেরা তাদের নিয়ম অনুযায়ী জাহাজ চালাই না। এলোপাতাড়ি জাহাজ চালিয়ে প্রতি মাসে তার কয়েক লাখ টাকার মাছ ধরার সরঞ্জাম নষ্টসহ ব্যবসার বারোটা বাজিয়েছে। জাহাজের এ অবাধ চলাচলের সুনির্দিষ্ট নৌপথে বয়া স্থাপনে চিহ্নিত এবং জেলেদের ক্ষয়ক্ষতি পূরণের দাবি করেছেন তিনি।

এবিষয়ে উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন আল আজাদ বলেছেন, কুতুবদিয়ার জেলেরা সাগরে মাছ ধরতে গিয়ে জাহাজের ধাক্কায় বহু নৌকা ডুবির ঘটনা ঘটেছে। গত মাসেও একটি জাহাজের ধাক্কায় মাছ ধরার নৌকা ডুবে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়াও প্রতিদিন জেলেদের অহরহ জাল-দড়ি নষ্ট করে। এ সমস্যা দূর করতে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের মতো বয়া স্থাপনে জাহাজ চলাচলের নৌপথ নির্ধারণ করলে দৈনিক মাছ ধরা প্রান্তিক জেলেরা খুবই উপকারিত হবে। তিনি আরও বলেন, গত ২০২২ সালে সংশোধিত নৌ অভ্যন্তরীণ অধ্যাদেশ অনুয়ায়ী জাহাজের গতিপথ ও পরিবেশ সহ নানান নিয়ম মেনে চলাচলের তদারকি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে অনুরোধ করেন।

কুতুবদিয়া উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. নাজমুস সাকিব বলেছেন, সাগরে বয়া স্থাপনে জাহাজ চলাচলের নৌপথ নির্ধারণ করলে প্রান্তিক জেলেদের অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা এড়ানো সম্ভব হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত জেলেদের ক্ষতিপূরণসহ সাগরে বয়া স্থাপনে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ৮০০ কেজি চিনিসহ ২ চোরাকারবারি আটক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে ৮০০ কেজি চোরাই চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার ভোর ৫টার দিকে পতেঙ্গা থানার চরপাড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা অভিযান পরিচালনা করে এদের আটক করে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, একটি চক্র বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে খালাস করা বিপুল পরিমাণ চিনি বাজারজাত করার উদ্দেশ্যে পরিবহন করবে গোপনে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।অভিযান চলাকালে একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৮০০ কেজি চিনি উদ্ধার করা হয়।

এ সময় চোরাচালানে ব্যবহৃত ট্রাকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরো বলেন, জব্দ করা চিনি, ট্রাক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাদিজা আক্তার কাশফি নামের এক গৃহবধূর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রেখে পালিয়ে গেছেন স্বামী মো. মারুফ। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কাশফিকে মৃত অবস্থায় আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বামী মারুফ।

কর্তব্যরত চিকিৎসক কাশফিকে মৃত ঘোষণার পরপরই মরদেহ জরুরি বিভাগে রেখে কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি। নিহতের গলায় মোটা দাগ রয়েছে বলে জানিয়েছেন আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. উপমা চৌধুরী। পরে কাশফির মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ