আজঃ বুধবার ২৫ মার্চ, ২০২৬

পাকিস্তানি বলে দেশীয় কাপড় বিক্রির অভিযোগে অর্ধলাখ টাকা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে দেশি কাপড় বিদেশি কাপড় বলে বিক্রিসহ নানা অপরাধে আর্টস অব পিয়া নামে একটি প্রতিষ্ঠানকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এরিস ফুড নামক একটি রেস্টুরেন্টকেও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মহানগরীর চকবাজার এলাকায় সোমবার এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

তিনি জানান, বালি আর্কেডে অবস্থিত আর্টস অব পিয়া নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ ছিল, অনলাইনে অর্ডারের টাকা নিয়ে পণ্য দেননি। এমনকি তিনি সেই অর্ডারের যে চার্জ নিয়েছেন সেটাও ফেরত দেননি। এ অভিযোগের শুনানির জন্য তাদের ফোনে না পাওয়ায় সরাসরি এসেছি। এখানে এসে দেখেলাম, তারা পাকিস্তানি লন কাপড় বিক্রি করছে। কিন্তু সেটা যে পাকিস্তানি পণ্য সেটার কোন প্রমাণ তারা দেখাতে পারেননি। অর্থাৎ দেশীয় পণ্য বিদেশি বলে প্রতারণার আশ্রয় নিচ্ছেন তারা। এছাড়া তারা তেল, সাবান, ঘিসহ আরও অনেক পণ্য বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বিক্রি করছে।

এমনকি কিছু পণ্যের গায়ে কোন লেভেলও নেই। এসব অপরাধে তাদের বিরুদ্ধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে আমরা তদারকিতে রাখব। ভবিষ্যতে তারা যদি এমন কাজ করেন তাহলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ অন অনুমোদিত রং ফর্সাকারী ক্ষতিকর ক্রিম বিক্রি করায় ফেয়ারি নামক একটি দোকানে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এছাড়া চকবাজার মোড়ে এরিস ফুড নামক একটি রেস্টুরেন্টকে কাঁচা মাছ মাংসের সাথে ফ্রিজে বাসি গ্রিল ফ্রাইড চিকেনসহ বিভিন্ন ধরনের রান্না করা খাবার বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রি বিক্রির দায়ে ফুলকলিকেও ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অভিযানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চাঁপাইনবাবগঞ্জে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও লুটপাট।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের কুথালিপাড়া গ্রামে সালিশ বৈঠককে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকটি বসতবাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সংঘর্ষ চলে। পরে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধের জেরে সালিশ বৈঠক ডাকা হয়। বৈঠক চলাকালে রানিহাটি ইউনিয়নের চেয়ারম্যানের সমর্থক ও স্থানীয় সাবেক মেম্বার চান্দুর লোকজনের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষে রূপ নেয়।

এ সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে অর্ধশতাধিক ককটেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে সাধারণ মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মোজাফফর নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত -৪।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মসজিদ ও ঈদগাহ মাঠের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের কলকতির ঝবঝবিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-মোঃ কামিল ইসলাম (৩০), মোঃ হাসমত আলী (৩৬), মোঃ বাকি বিল্লাহ এবং মোঃ আব্দুল হাকিম (৩৫)। আহতরা সকলেই জামায়াতের নেতাকর্মী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পূর্বের কমিটির মেয়াদ শেষ হলেও সেটি বহাল ছিল। নতুন কমিটি গঠনের লক্ষ্যে স্থানীয়ভাবে বৈঠক অনুষ্ঠিত হলে পূর্বের কমিটির সভাপতি পুনরায় একই পদে থাকার ইচ্ছা প্রকাশ করেন। এতে অন্য পক্ষ আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এদিকে এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ, কবরস্থান ও ঈদগাহ মাঠের কমিটি গঠনকে কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত।

সংঘর্ষে আহতদের উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ এস এম আরাফাত ফয়সাল জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের আঘাত গুরুতর নয় এবং চিকিৎসা নিলে দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

খবর পেয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মুস্তাফিজুর রহমান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ