আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

শার্শায় বাসচালককে মারধরের অভিযোগের প্রতিবাদে সড়ক অবরোধ

ইয়ানূর রহমান :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যশোর-বেনাপোল মহাসড়কের শার্শার আমড়াখালী বিজিবি চেকপোস্টেএক বাসচালককে মারধরের অভিযোগে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। রোববার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেনাপোল থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনেরএকটি বাস শার্শার আমড়াখালী চেকপোস্টে পৌঁছালে তল্লাশির সময় বিজিবির এক
সদস্য চালক অপুকে মারধর করেন। খবরটি ছড়িয়ে পড়লে বেনাপোল থেকে শ্রমিকরা ঘটনাস্থলে এসে রাস্তা অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন।মারধরের শিকার চালক অপু বলেন, আমি কোনো অপরাধ করিনি। বিনা কারণে বিজিবিরএক জাওয়ান আমাকে মেরেছে। আমি এর বিচার চাই।

বিজিবির সুবেদার মাহবুব বলেন, চালককে মারধর করা অত্যন্ত দুঃখজনক ঘটনা।বিষয়টি থানায় বসে সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা চলছে।এ ঘটনায় যশোর- বেনাপোল মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও
পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ