আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চট্টগ্রামে হত্যা মামলায় কারাগারে ছাত্রদলের আহ্বায়ক

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে একটি হত্যা মামলায় চান্দগাঁও থানা ছাত্রদলের আহ্বায়ক আবদুর রহমান প্রকাশ আলফাজসহ দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। নগরের চান্দগাঁও থানার টার্ফ দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জুবায়ের উদ্দিন নিহতের মামলায় রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইব্রাহীম খলিলের আদালত এই আদেশ দেন। কারাগারে পাঠানো অন্য আসামি হলেন, চান্দগাঁও থানা ছাত্রদলের কর্মী মো. পারভেজ।

আদালত সূত্রে জানা যায়, নগরের পুরাতন চান্দগাঁও এলাকায় চান্দগাঁও স্পোর্টস জোনে ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জুবায়ের উদ্দিন (২৬) নামের এক যুবক নিহত হন। স্থানীয়দের বরাতে জানা যায়, টার্ফ দখল নিয়ে নগর যুবদলের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন ও কৃষিবিষয়ক সম্পাদক নুরুল আমিনের অনুসারীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এই ঘটনায় নগরের চান্দগাঁও থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর যুবদলের ওই দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। এছাড়াও চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। নিহত জুবায়ের ছাত্রদলের কর্মীও ছিলেন বলে জানা গেছে।

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, চান্দগাঁও থানার একটি হত্যা মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলেও তারা দীর্ঘদিন আদালতে হাজির হননি। রোববার তারা আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ