আজঃ বুধবার ২৫ মার্চ, ২০২৬

লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইকে গভর্ণর গোল্ড মেডেল ভূষিত।

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নগরীর কাজির দেউরীস্থ ইন্টার ন্যাশনাল কনভেনশন হলে গত ১ নভেম্বর ২০২৫ শনিবার বিকাল ৫ ঘটিকায় লায়ন্স ক্লাব চট্টগ্রাম জেলার অক্টোবর সার্ভিস ও ২য় কেবিনেট মিটিং এর ক্লোজিং শিরোমনি গভর্ণর গোল্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির ক্লাব ও ক্লাব প্রেসিডেন্ট লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইকে গভর্ণর গোল্ড মেডেল অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনারাবেল ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন নাজমুল হক পিএমজেএফ, পিডিজি।

স্পেশাল গেষ্ট লায়ন কাজী সাইফুল ইসলাম, গেষ্ট অব অনার লায়ন একেএম রেজাউল হক এমজেএফ, লায়ন আশরাফ হোসেন খান হিরা, ডিস্ট্রিক গভর্ণর লায়ন মো. মোছলেম উদ্দিন অপু, ইনকামিং ফাস্ট ডিস্ট্রিক গভর্ণর লায়ন কহিনুর কামাল এমজেএফ, লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, ফাস্ট বিডিজি চেয়ারম্যান লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন নিশাত ইমরান এমজেএফ।

এতে উপস্থিত ছিলেন এতে প্রাক্তন প্রেসিডেন্ট এর মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে লায়ন মোহাম্মদ জানে আলম, লায়ন মো. ফোরকানুল আমিন, লায়ন মো. সেলিম সিকদার, লায়ন মো. কামাল উদ্দিন, লায়ন আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, লায়ন গাজী মো. আবু জাফর, লায়ন জসিম উদ্দিন (বাবুল) এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন আজম উদ্দিন, লায়ন কামরুল ইসলাম ইকবাল, লায়ন এম.এন আজিম চৌধুরী, লায়ন আমিরুল হক এমরুল কায়েস সহ ক্লাবের সকল সদস্য/সদস্যাবৃন্দ। এতে আরো উপস্থিত ছিলেন লায়ন মাস্টার রতন কান্তি চৌধুরী, লায়ন শুভাশীষ চৌধুরী, লায়ন অর্চণা আর্চায্য,

লায়ন রুপনা আর্চায্য,লায়ন তরুণ কুমার আর্চায্য, লায়ন এম এ কাশেম, লায়ন মোহাম্মদ ইসমাইল হোসেন, লায়ন রাজীব আর্চায্য,লায়ন রুবেল আর্চায্য,লায়ন সজীব আর্চায্য, লায়ন তুর্ণা আর্চায্য, লায়ন দীপ্ত কুমার সুশীল,লায়ন সুইটি আর্চায্য, লায়ন ধীমান দাশ, লায়ন কৃষ্ণ বৈদ্য, লায়ন সমীর দাশ, লায়ন আশিক ইকবাল, সাংবাদিক লায়ন আহমদ আলী চৌধুরী, সাংবাদিক লায়ন মো. জিপন, লায়ন মো.তারেক, লায়ন কার্তিক আর্চায্য, লায়ন রাজু আচার্য্য, লায়ন অপু আচার্য্য, লায়ন বাসু চৌধুরী, লায়ন স্বপন সাহা, লায়ন সুমি চৌধুরী, লায়ন আদ্রিতা চৌধুরী, লায়ন তৃষিতা দত্ত।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কুতুবদিয়ায় ঈদ উপলক্ষে বাতিঘর সী-বীচে প্যাডেল বোট ও কায়াকিং বোটের শুভ উদ্বোধন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাতিঘর সী-বীচে প্যাডেল বোট ও কায়াকিং বোটের শুভ উদ্বোধন করেন স্থানীয় দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ। ২০ মার্চ, বিকালে জনসাধারণ নিয়ে উদ্বোধন করেন। এ উদ্যোগে স্থানীয় পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সমুদ্র উপকূলে পর্যটকদের জন্য নতুন এই বিনোদন সুবিধা চালুর প্রশংসা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ইউপি সদস্য মো: ফোরকান, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান কুতুবী, সাংবাদিক ও পর্যটন সংশ্লিষ্ট উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় দক্ষিণ ধূরুং ইউপির চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, এই উদ্যোগের ফলে দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়বে এবং কুতুবদিয়ার পর্যটন খাত আরও সমৃদ্ধ হবে। একই সঙ্গে স্থানীয় যুবকদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কুতুবদিয়ার বাতিঘর সী-বীচ ইতোমধ্যে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। নতুন এই বোট সার্ভিস চালুর মাধ্যমে এলাকাটির আকর্ষণ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনের পরপরই পর্যটকরা প্যাডেল বোট ও কায়াকিং বোটে চড়ে সাগরের মনোরম পরিবেশ উপভোগ করেন। আয়োজকরা জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পরে ইফতার ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দিরা ঈদুল ফিতরের দিন স্বজনদের সাথে কথা বলতে পারবেন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দিরা ঈদুল ফিতরের দিন স্বজনদের সাথে কথা বলতে পারবেন। কারা কতৃপক্ষ জানিয়েছেন -বন্দিদের ঈদের দিন স্বজনদের সাথে কথা বলার সুযোগ দেয়া হবে। এর পাশাপাশি রয়েছে বিশেষ খাওয়া দাওয়ার আয়োজন।এছাড়া বাড়ি থেকে পাঠানো খাবার খাওয়ার সুযোগ মিলছে বলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ জানিয়েছেন।

তিনি বলেন, প্রতিবছরের মত এবারও ঈদের দিন সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকালে বন্দিদের জন্য থাকছে পায়েস ও মুড়ি। আর দুপুরে থাকবে পোলাও, গরু অথবা খাসি, সালাদ, মিষ্টি, পান-সুপারি। আর রাতের বেলায় সাদা ভাত, আলুর দম ও রুই মাছের আয়োজন করা হয়েছে।

জেলার শাহ্ শরীফ আরো জানান-এছাড়া ঈদের পরদিন বন্দিরা বাড়ি থেকে পাঠানো খাবার খাওয়ার সুযোগ পাবেন। ঈদের দিন থেকে তিন দিন বন্দিরা স্বজনদের সাথে পাঁচ মিনিট করে টেলিফোনে এবং একবার স্বজনদের সঙ্গে সাক্ষাত করতে পারবেন।

সাধারণ সময়ে হাজতিরা মাসে দুই বার এবং কয়েদীরা মাসে একবার করে স্বজনদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেও ঈদের সময় বিশেষ ভাবে সাক্ষাতের সুযোগ পাবেন।একই ভাবে ১০ টাকার বিনিময়ে মাসে দুই বার স্বজনদের সাথে টেলিফোনে ১০ মিনিট কথা বলার সুযোগ পান বন্দীরা। তবে ঈদে বিনামূল্যে পাঁচ মিনিট করে কথা বলার সুযোগ পাবেন।বর্তমানে কারাগারে হাজতি ও কয়েদী মিলে পাঁচ হাজার ৮৫৮ জন বন্দি রয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ