সংযুক্ত আরব আমিরাতে মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

মোহাম্মদ আরমান চৌধুরী ইউ এ ই প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই-এ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ প্রত্যুষে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কনসাল জেনারেল মোঃ রাশেদুজ্জামান দিবসের কর্মসূচীর সূচনা করেন। এরপর মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের আত্মার মাগফেরাত এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় কনস্যুলেট প্রাঙ্গণে বিজয় দিবসের আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় দিবসটি উপলক্ষ্যে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার বাণীসমূহ পাঠ করা হয়। মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং কমিউনিটি নেতৃবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল মোঃ রাশেদুজ্জামান সকল মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। তিনি তাঁর বক্তব্যে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা এবং বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার জন্য আমিরাত প্রবাসীদের সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান।

আলোচনা সভা শেষে কনস্যুলেট পরিবারের সদস্যদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, কবিতা-ছড়া ও নৃত্য সহযোগে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। কাউন্সেলর (শ্রম) ও দূতালয় প্রধান মোঃ আব্দুস সালাম এবং প্রথম সচিব (প্রেস) জনাব মোঃ আরিফুর রহমান যথাক্রমে আলোচনা ও সাংস্কৃতিক পর্বের পরিচালনা করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সৌদি আরবকে রক্ষায় শর্তহীনভাবে প্রস্তুত পাকিস্তান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সৌদি আরবকে রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তানের সশস্ত্র বাহিনী। দেশটির সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র বলেছেন- রিয়াদের নিরাপত্তার প্রতি ইসলামাবাদের এই অঙ্গীকার শর্তহীন প্রতিশ্রুতি। বৃহস্পতিবার আরব নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী একথা বলেন। কূটনৈতিক ও শারীরিক উভয়ভাবেই পাকিস্তান পুরোপুরি সৌদি আরবের পাশে রয়েছে। ইয়েমেনের হুতি মিলিশিয়া সৌদি আরবের বিভিন্ন শহরে হামলা চালানোর মধ্যে তিনি এ মন্তব্য করলেন। মধ্যপ্রাচ্যে নতুন করে এযুদ্দের কারণে তেল সরবরাহের ওপর নতুন করে হুমকি তৈরি হয়েছে।
খবর – অনলাইন জিও নিউজ।


পাকিস্তান আইএসপিআর মহাপরিচালক আবারও বলেন- সৌদি আরবের প্রতি পাকিস্তানের অঙ্গীকারের মধ্যে মক্কা ও মদিনার সুরক্ষাও অন্তর্ভুক্ত। এ নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়। একই সঙ্গে তিনি জানান- যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান সৌদি আরবকে রক্ষা করে যাবে।

আঞ্চলিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে গিয়ে সামরিক বাহিনীর এই মুখপাত্র বলেন-সংঘাতের আলোচনার মাধ্যমে ও শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে ইসলামাবাদ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। সম্প্রতি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক ‘মক্কা প্রতিরক্ষা জোটে’ স্বাক্ষর করেছে। এটা মক্কা চুক্তি হিসেবেই পরিচিত। এর অধীনে এক দেশের বিরুদ্ধে কোনো দেশ আক্রমণ চালালে তা জোটের সব দেশের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য হবে।

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ