আজঃ মঙ্গলবার ২৬ মে, ২০২৬

চট্টগ্রাম বন্দরে নিয়োগ

চট্টগ্রাম ব্যুরো

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ- এর নিম্নোক্ত স্থায়ী শূন্যপদ পূরণের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
১. পদের নাম: পরিবহন কর্মকর্তা।
পদ সংখ্যা: ২টি।বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-। গ্রেড: ৯ম।শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি।
২. পদের নাম: প্রভাষক (অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল)।পদ সংখ্যা: ১টি।বেতন স্কেল:২২,০০০-৫৩,০৬০/-। গ্রেড: ৯ম।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি।৩. পদের নাম: সহকারী শিক্ষক (মানবিক/ বিজ্ঞান/ বাণিজ্য)।পদ সংখ্যা: ২টি।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/-। গ্রেড: ১০ম।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।৪. পদের নাম: ক্ল্যাসিক্যাল শিক্ষক।
পদ সংখ্যা: ১টি।বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০/-। গ্রেড: ১১তম।শিক্ষাগত যোগ্যতা: এমএ/কামিল পাস।
৫. পদের নাম: অংকন শিক্ষক।পদ সংখ্যা: ১টি।বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০/-। গ্রেড: ১২তম।শিক্ষাগত যোগ্যতা: চারুকলা ডিপ্লোমা সনদসহ উচ্চ মাধ্যমিক পাস। স্নাতক (চারুকলা) ডিগ্রিধারীকে অগ্রাধিকার দেয়া হবে। অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।বিস্তারিত: www.cpa.gov.bd
আবেদনের শেষ তারিখ: ৬ জানুয়ারি ২০২৬ রাত ১২টা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঈদ-উল-আজহার কেন্দ্রীয় জামাত উপলক্ষে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।মঙ্গলবার জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ পরিদর্শনকালে মেয়র বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে চসিকের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন।

তিনি জানান, প্রায় ৬৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে এবং নিচে কার্পেটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে উপরে টারপলিন দেওয়া হয়েছে, যাতে আবহাওয়া প্রতিকূল হলেও জামাতে কোনো বিঘ্ন না ঘটে। এছাড়া প্রায় ১৪০টি সিলিং ফ্যান, ৬০টি স্ট্যান্ড ফ্যান, পর্যাপ্ত আলোকসজ্জা, ৭০টি মাইক এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ৩০টি সিসিটিভি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা রাখা হয়েছে।

মেয়র বলেন, প্রতিবছরের মতো এবারও প্রায় ২০ থেকে ২৫ হাজার মুসল্লি এই কেন্দ্রীয় জামাতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। অতিরিক্ত মুসল্লির কথা বিবেচনায় রেখে দুটি জামাতের সময় নির্ধারণ করা হয়েছে—প্রথম জামাত সকাল ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। বৃষ্টির কারণে মাঠে নামাজ পড়তে না পারলে মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে।

মাঠ পরিদর্শনকালে মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পবিত্র ঈদ-উল-আযহার প্রথম ও প্রধান জামাত নগরীর জমিয়তুল ফালাহ্ মসজিদ প্রাঙ্গণে সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় ঘটিকায়।

প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ্ মসজিদের খতিব হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ্ মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক।

এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরীর আরও ৯টি মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। মসজিদগুলো হলো— লালদীঘি চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (রাঃ) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকা (রাঃ) চসিক জামে মসজিদ (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন)।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সম্মানিত মুসল্লীগণকে যথাসময়ে নির্ধারিত ঈদ জামাতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানান মেয়র। পরিদর্শনকালে মেয়র নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং কোরবানির আত্মত্যাগের শিক্ষাকে হৃদয়ে ধারণ করে ক্লিন সিটি গড়তে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, চসিকের জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ, নির্বাহী প্রকৌশলী ফখরুল ইসলাম, মেয়রের একান্ত সহকারী জিয়াউর রহমান জিয়া,সমাজকল্যাণ ও সংস্কৃতি কর্মকর্তা মামুনুর রশীদসহ চসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ।

পার-ভাঙ্গুড়া ইউনিয়নে ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদে ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে স্থানীয় জনগণের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে আয়-ব্যয়ের পরিকল্পনা তুলে ধরতে এ বাজেট উপস্থাপন করা হয়। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. হেদায়েতুল হক। সভায় প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কাদের আগামী অর্থ বছরের জন্য ২ কোটি ৯৭ লাখ ৬৪ হাজার ৩৭৬ টাকার বাজেট ঘোষণা করেন।

বাজেট উপস্থাপন অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ, গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক বিভিন্ন খাতে সম্ভাব্য আয়-ব্যয়ের বিস্তারিত তুলে ধরা হয়। এছাড়া জনগণের মতামত ও পরামর্শ গ্রহণের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, উন্মুক্ত বাজেট জনগণের অংশগ্রহণমূলক স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদের কার্যক্রম সম্পর্কে সরাসরি অবগত হওয়ার সুযোগ পান।

আলোচিত খবর

পবিত্র ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা, ২৩ মে।শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসে ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটি থাকছে। তবে ঈদের আগে সাপ্তাহিক ছুটির মধ্যে আগামীকাল শনিবারের ২৩ মে ছুটি বাতিল করা হয়েছে।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঈদের ছুটি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে রোববার পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। এর আগে ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিন ও পরদিন ২৪ মে রোববার অফিসগুলো খোলা থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ