যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা বড় পদক্ষেপের ঘোষণা ভেনেজুয়েলার।

আন্তর্জাতিক প্রতিবেদকঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর ভেনেজুয়েলাজুড়ে সর্বাত্মক জাতীয় প্রতিরক্ষা পরিকল্পনা সক্রিয় করা হয়েছে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টেলিসুরের খবরে বলা হয়েছে, শনিবার ৩ জানুয়ারি ভোরে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দেয়া আগের নির্দেশনা অনুযায়ী পুরো দেশ এখন প্রতিরক্ষা ব্যবস্থার অধীনে কাজ করছে। এছাড়া সেনাবাহিনী ও পুলিশের নিখুঁত সমন্বয়ে “একক যুদ্ধ ব্লক” গড়ে তোলার ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ।

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে অপহরণের তথ্যও নিশ্চিত করা হয়েছে দেশটির পক্ষ থেকে। ভাইস প্রেসিডেন্ট বলেন-এই নৃশংস পরিস্থিতি ও ভয়াবহ হামলার মুখে আমরা জানি না প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস বর্তমানে কোথায় আছেন। একই সঙ্গে তিনি জানান, মার্কিন সামরিক অভিযানে কারাকাসসহ দেশের আরও তিনটি রাজ্যে বোমা হামলা চালানো হয়েছে, যাতে সেনাসদস্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সরকারের কাছে মাদুরো ও ফ্লোরেসের তাৎক্ষণিক জীবিত থাকার প্রমাণ দাবি করেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট এবং পুনরায় প্রেসিডেন্ট মাদুরোর সতর্কবার্তার কথা স্মরণ করিয়ে দেন তিনি। মাদুরো আগেই বলেছিলেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের ক্ষেত্রে ভেনেজুয়েলাকে কীভাবে প্রতিক্রিয়া জানাতে হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত অন্তত ১৬

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে মসজিদে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। যারমধ্যে ১১ জন বেসামরিক সাধারণ মানুষ। আর বাকি পাঁচজন পুলিশ সদস্য শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এ বোমা হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পেশোয়ার পুলিশ।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ