বোয়ালখালীতে অস্ত্রসহ দুইজন শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার।

ক্রাইম রিপোর্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বোয়ালখালীতে দেশি-বিদেশি অস্ত্রসহ দুইজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শুক্রবার ১৬ জানুয়ারী মধ্য রাতে উপজেলার হোরারাবাগ এলাকা থেকে আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেলের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা তাদেরকে গ্রেফতার করা হয়।

অভিযানে ৪টি বিদেশি শট গান, ২টি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড এমোনিশন ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির উপকরণ উদ্ধার করা হয়।আসামিরা হলো, ৫ নং সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীগ নেতা বেলাল হোসেনের ছোট ভাই হোরারবাগ চেয়ারম্যান বাড়ির মৃত আবুল বশরের ছেলে সালাহউদ্দিন রুমি (৫১) ও তার ভাই সাইফুল ইসলাম বাপ্পি (৫৬)।

ক্যাম্প কমান্ডার মেজর মো: রাসেল বলেন, সন্ত্রাসী সালাহউদ্দিন রুমির অস্ত্র মামলাসহ মোট ৬টি মামলা ও সাইফুল ইসলাম বাপ্পির অস্ত্র মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে। এই সন্ত্রাসীরা বিগত নির্বাচনসহ বিভিন্ন সময়ে অস্ত্রচালনা ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়া এই সন্ত্রাসীরা নিজস্ব পদ্ধতিতে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করতো ও বোয়ালখালীসহ চট্টগ্রামের বিভিন্ন সংঘবদ্ধ সন্ত্রাসীদলের কাছে অস্ত্র বেচাকেনার ব্যবসা করে আসছিল।

তিনি আরো বলেন, আসন্ন নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এই সন্ত্রাসীদের গ্রেপ্তার একটি বড় সহায়ক হিসেবে কাজ করবে। সেনা অভিযানে সেনাসদস্যরা অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে সন্ত্রাসীদের আস্তানায় অপারেশন পরিচালনা করেন। অভিযান চলাকালীন সময়ে সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তবে সেনা সদস্যদের তৎপরতায় ও চতুর্মুখী আক্রমণের ফলে সন্ত্রাসীরা পালিয়ে যেতে ব্যর্থ হয়। সন্ত্রাসীদের সাথে একটি বিদেশি পিস্তল ও এমোনিশন পাওয়া যায়। এছাড়াও সন্ত্রাসীরা পরিত্যক্ত বাড়ির সিলিংয়ে, আলমিরার গোপন বাক্সে, গোয়ালঘরের খড়কুটোর নিচে ও নির্মাণাধীন বিল্ডিংয়ের বালির নিচে ৪ টি ভিন্ন স্থানে তাদের অস্ত্র, এমোনিশন ও অস্ত্র তৈরির উপকরণসমূহ লুকিয়ে রেখেছিল।

সেনাসদস্যদের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানের মাধ্যমে গোপন স্থানগুলো থেকে লুকিয়ে রাখা অস্ত্র, এমোনিশন ও অস্ত্র তৈরির উপকরণসমূহ উদ্ধার করা সম্ভব হয়।পরবর্তীতে বোয়ালখালী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জব্দকৃত মালামালসমূহের জব্দতালিকা প্রস্তুত করে ও আসামিকে সুস্থ অবস্থায় পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানায় নিয়ে যাওয়া হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে মাস্কাট থেকে যাত্রীর ব্যাগে মিলল স্বর্ণ সুতিকাকে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ছবি-১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সালাম এয়ারের ওভি-৪০১ ফ্লাইটে মাস্কাট থেকে চট্টগ্রামে আসেন ওই যাত্রী।বিমানবন্দরের কাস্টমস হল থেকে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস গোয়েন্দা সংস্থার যৌথ দল তার ব্যাগেজে তল্লাশি চালায়। আটক মোহাম্মদ হাসান মুরাদ চট্টগ্রামের রাউজান উপজেলার নাসিরনগর এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, তল্লাশিতে ১০৬ গ্রাম স্বর্ণের অলংকার, ৪২৫ গ্রাম স্বর্ণপিণ্ড এবং ৩ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। মোট উদ্ধার করা স্বর্ণের পরিমাণ ৫৩৪ গ্রাম।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, স্বর্ণগুলো ব্যাগেজের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল। এ কারণে কাস্টমসের স্ক্যানারে তা সরাসরি ধরা পড়েনি; বরং স্ক্যানারে বিভ্রান্তি সৃষ্টি করেছিল।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা বলেন, উদ্ধার করা ৫৩৪ গ্রাম স্বর্ণের বিপরীতে ১ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা রাজস্ব নির্ধারণ করা হয়েছে। চালানের পরিমাণ নির্ণয়ের পর উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।স্বর্ণ পরিবহনের ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা কর্তৃক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।তিনি আরও বলেন, বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নজরদারি অব্যাহত থাকবে।

তেজগাঁও কলেজ মসজিদে গোপন বৈঠকে জঙ্গি সন্দেহে আটক- ২৩ জন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


তেজগাঁও কলেজ জামে মসজিদে জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মসজিদের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।বিকেল সাড়ে ৩টার দিকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এ অভিযান চালানো হয়।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ