আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

চট্টগ্রাম-৮ আসনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী ।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে ১০-দলীয় নির্বাচনী ঐক্যের সিদ্ধান্ত অনুযায়ী এনসিপির প্রার্থীকে সমর্থন দিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. আবু নাসের। বুধবার চট্টগ্রাম মহানগরের জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী। তবে অসুস্থতার কারণে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি ডা. আবু নাসের। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম-৮ আসনের এনসিপি প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি মোহাম্মদ এনায়েত উল্লাহ উপস্থিত ছিলেন।এনায়েত উল্লাহ ওই আসন থেকে ইতিমধ্যে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

সম্মেলনে লিখিত বক্তব্যে মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী বলেন, জামায়াতের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জোটের স্বার্থে চট্টগ্রাম-৮ আসনে এনসিপির প্রার্থীকে সমর্থন দিয়ে জামায়াতের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করছেন।তিনি বলেন, ডা. আবু নাসের অসুস্থ থাকায় নিজে উপস্থিত হতে পারেননি। ঢাকায় অবস্থান করায় গতকাল তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারও করতে পারেননি। এসময় নগর জামায়াতের আমীর নজরুল ইলাম ও দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী উপস্থিত ছিলনে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনটি ১০-দলীয় নির্বাচনী ঐক্যের শরিক দল এনসিপির জন্য ছেড়ে দেওয়ার কথা থাকলেও জামায়াতের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় জোটের ভেতরে অসন্তোষ তৈরি হয়।এ নিয়ে গত ২০ জানুয়ারি রাতে নগরের বহদ্দারহাট এলাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ব্যানারে আয়োজকের নাম ছিল ‘১০-দলীয় নির্বাচনী ঐক্যজোট, চট্টগ্রাম অঞ্চল’। সেখানে জোটের সিদ্ধান্ত অমান্যের অভিযোগ তুলে জামায়াত-সমর্থিত প্রার্থীর ভূমিকার প্রতিবাদ জানানো হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম
নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন
ছবি-৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরে বাংলাদেশ রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের (সিসিএস) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাহাড়তলী এলাকায় অবস্থিত এই কার্যালয়ে শুক্রবার রাতে কার্যালয়ের একটি অংশে হঠাৎ করে আগুন লাগে। খবর পেয়ে রাত ১১টা ২৫ মিনিটে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কন্ট্রোল রুম। এদিকে প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
পাহাড়তলীতে অবস্থিত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের এই কার্যালয় থেকে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন সরঞ্জাম, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় মালামাল সংরক্ষণ ও সরবরাহ কার্যক্রম পরিচালিত হয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ