আজঃ বুধবার ৪ ফেব্রুয়ারি, ২০২৬

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার এই কর্মসূচি ঘোষণা করেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর জানান, সরকার যতক্ষণ ইজারা প্রক্রিয়া থেকে ফিরে আসবেনা ততক্ষণ এ কর্মসূচি চলবে।

ক্ক
তিনি জানান, বন্দরের সর্বস্তরের কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন।এতে বন্দর থেকে আমদানি পণ্যের ডেলিভারি, কনটেইনার হ্যান্ডলিং, বন্দরের ভেতরে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। তৈরি হয়েছে অচলাবস্থা। তবে বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস স্বাভাবিক রয়েছে। বন্দরে তিন দিন আট ঘণ্টা করে কর্মবিরতির পর ২৪ ঘণ্টার কর্মসূচি দিয়েছিল পরিষদ। সেটি শেষ হওয়ার আগেই অনির্দিষ্টকালের কর্মসূচি এলো।

বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীরসহ আন্দোলনে জড়িত অন্তত ১৬ জন কর্মচারীকে প্রথমে ঢাকার পানগাঁও আইসিটি ও কমলাপুর আইসিডিতে পরে মন্ত্রণালয় তাদের মোংলা ও পায়রা বন্দরে বদলি করেছে। যদিও তারা কর্মস্থলে যোগ দেননি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

আপিল বিভাগ থেকে সুখবর পেলেন চট্টগ্রামের দুই আসনের প্রার্থী।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন নির্বাচন ঘিরে চট্টগ্রামের দুইটি আসনে সুসংবাদ পেয়েছেন বিএনপির দুই প্রার্থী। চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী ও চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে তাদের বিরুদ্ধে করা আপিলের অনুমতি চেয়ে করা আবেদন মঞ্জুর করেছেন আপিল বিভাগ। ফলে আপিলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত তাদের নির্বাচনের ফল প্রকাশ করা যাবে না বলে জানিয়েছেন আপিলকারী আইনজীবীরা।

স্ব স্ব প্রার্থীরা প্রতিনিধিরা জানান, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়। এর আগে চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী ও চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের বিরুদ্ধে ঋণখেলাপির বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন এসব আসনের জামায়াতের প্রার্থীরা।

বোয়ালখালীতে রাসবিহারী চুরি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শাকপুরা রাসবিহারী ধাম থেকে ১৫ কেজি ওজনের একটি পিতলের ঘণ্টা চুরির ঘটনা ঘটেছে।সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এ চুরি সংঘটিত হয়। ধামের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুই ব্যক্তি সিলিং থেকে ঘণ্টাটি খুলে নিয়ে যাচ্ছেন।

রাসবিহারী ধাম পরিচালনা কমিটির সভাপতি তপন চৌধুরী বাবু জানান, চুরি হওয়া ঘণ্টাটির আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা। তিনি বলেন, “থানায় অভিযোগ দিতে গিয়েছিলাম। তবে পুলিশ সন্দেহভাজন কয়েকজনের নাম দিতে বলেছে। আন্দাজের ভিত্তিতে কাউকে অভিযুক্ত করা সম্ভব নয় বলে আমরা লিখিত অভিযোগ দিইনি।এ বিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

আলোচিত খবর

ডাকযোগে কারাবন্দিদের ভোট শুরু হয়েছে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ডাকযোগে কারাবন্দিদের ভোট শুরু হয়েছে। যা চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ ৩ ফেব্রুয়ারি দুপুরে নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দেশের ইতিহাসে এবারই প্রথম পোস্টাল ব্যালটে কারাবন্দিদের জন্যও ভোট দেয়ার সুবিধা রেখেছে নির্বাচন কমিশন।

দেশের ৭১টি কারাগারে বন্দি রয়েছে ৮৪ হাজার। অনেক বন্দির এনআইডি জটিলতা আছে, আবার অনেক বন্দি আশায় আছেন ভোটের আগে জামিনে বের হবেন। তা নাহলে বন্দিদের মধ্যে ভোটার সংখ্যা আরও বাড়তো বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

আরও পড়ুন

সর্বশেষ