আজঃ শনিবার ২৮ মার্চ, ২০২৬

চট্টগ্রাম–৯ আসনে আবু সুফিয়ানের সমর্থনে সনাতনী সম্প্রদায়ের র‍্যালি।

চট্টগ্রাম ব্যুরো:

দেশের গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বিপ্লব চৌধুরী বিল্লুর নেতৃত্বে চট্টগ্রাম–৯ সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ানের সমর্থনে সনাতনী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক লালদীঘির ময়দানে এসে সমাপ্ত হয়।

এসময় উপস্থিত ছিলেন রুবেল দাশ, টিটু মহাজন, রাজু দাশ, ঝুলন বিশ্বাস, টিংকু দে, স্বপন বিশ্বাস, অরুপ দাশ, চন্দন দাশ, লিটু কর্মকার, প্রশান্ত বিশ্বাস, কাজল দাস, রক্ষিত চৌধুরী, অন্তর গোস্বামী, প্রান্ত বসাক, অধর সেন, ছোটন সেন, রাহুল ধর, পরাগ বৈরাগী, লিপি দে, অজন্তা বিশ্বাস, ঝর্ণা দাশ, লিলি দাশ, রত্না বিশ্বাস, অনন্যা রানী দাশ, বেবি দাশ, ঝুনু রানী দাশ, পম্পি দাশ, টুনটুনি রানী সেনসহ সনাতনী সম্প্রদায়ের বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।র‍্যালি শেষে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম লালদিঘী পাড়ে প্রতিষ্ঠিত হোমিওপ্যাথিক চেম্বারে (শর্ত সাপেক্ষে) চিকিৎসক আবশ্যক।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম লালদিঘী পাড়ে প্রতিষ্ঠিত হোমিওপ্যাথিক চেম্বারে (শর্ত সাপেক্ষে) চিকিৎসক আবশ্যক।

বোয়ালখালীতে আরও একটি হাসপাতাল নির্মাণ করা হবে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেন ধর্ম যার যার উৎসব সবার। তিনি বলেন, জাতি ধর্ম নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনায় বোয়ালখালীর মানুষ শান্তিতে বসবাস করে আসছে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জনগণ উজারভাবে আমাকে বিপুল ভোটে ধানের শীষ প্রতীকে বিজয়ী করেছেন। তাই আমি জনগণের আশা আকাংকার প্রতীক হিসেবে সরকারের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বোয়ালখালী তথা দক্ষিণ চট্টগ্রামের মানুষের প্রাণের দাবী নতুন কালুরঘাট সেতু দ্রুত নির্মাণে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তাছাড়া ইতোমধ্যে, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করেছেন। ক্রমান্নয়ে আমার নির্বাচনী এলাকা বোয়ালখালীতেও কার্যক্রম শুরু হবে। এছাড়া, শহীদ জিয়ার খাল খনন কর্মসূচী হিসেবে সম্প্রতি আহল্লা কড়লডেঙ্গা ও আমুচিয়ায় অন্তর্ভুক্ত হকখালী খালের খনন কাজ উদ্বোধন করা হয়েছে। তাতে, কৃষকরা আগে দুই ফসলী চাষাবাদ করলেও খাল খননের কাজ শেষ হলে আগামীতে তিন ফসলী চাষাবাদ হবে তাতে কৃষকরা লাভবান হবে।

8
এছাড়া সরকার স্বাস্থ্য খাতকে গুরুত্ব সহকারে নিয়েছেন। স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বর্তমান বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান আরও বৃদ্ধি করা হবে এবং উপজেলার পূর্ব অঞ্চলের পাহাড়ী এলাকা আহল্লা করলডেঙ্গা, আমুচিয়া ও শ্রীপুর-খরণদ্বীপের জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আরও একটি উন্নতমানের হাসপাতাল নির্মাণ করা হবে।

গতকাল (২৪ মার্চ) রাতে উপজেলার আমুচিয়া ধোরলা কিশোর লাইব্রেরী একতা সংঘ ও কানুনগোপাড়া পল্লী সমিতির উদ্যোগে পৃথক দু’টি ধর্মীয় আলোচনা সভায় উক্ত কথা বলেন।

ধোরলা কিশোর লাইব্রেরী একতা সংঘ সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপি সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইছহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মন্নান চেয়ারম্যান, বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বরেণ্য সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন সিকদার, স্থানীয় বিএনপি নেতা আবুল মনছুর চৌধুরী, আবু সিদ্দিক, ইউপি সদস্য আবু জাফর তালুকদার, ইউপি সদস্য পংকজ চন্দ্র, ইউপি সদস্য দিলীপ দাশ, সুজিত দে, মোহরম আলী প্রমুখ।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ