আজঃ শনিবার ১৮ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম থেকে জেদ্দার পথে বিমানের বিশেষ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে আকাশসীমা বন্ধ থাকায় সৃষ্ট অচলাবস্থা কাটিয়ে চট্টগ্রাম থেকে ফের বিমান চলাচল শুরু হয়েছে। রবিবার (১ মার্চ) বিকেল ৪টা ১০ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিজি-১৩৫) একটি বিশেষ ফ্লাইট। এতে যাত্রী ছিল ৪১৯ জন।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, আপাতত শুধু বাংলাদেশ বিমানের এই ফ্লাইটটি ছেড়ে গেছে।অন্য এয়ারলাইনসগুলোর শিডিউল সম্পর্কে বিকেল ৫টা পর্যন্ত কোনো চূড়ান্ত বার্তা জানাতে পারেননি তিনি।শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে হামলার খবর আসার পর মধ্যপ্রাচ্যের আকাশসীমা অনিরাপদ হয়ে পড়ে। এর ফলে শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় দেখা দেয়। শনিবার তিনটি বহির্গামী ও তিনটি আগত ফ্লাইট বাতিল হয়।রবিবার তিনটি বহির্গামী ও সাতটি আগত ফ্লাইট বাতিল করা হয়েছিল।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট শিডিউল নিয়ে যেন কোনো বিভ্রান্তি তৈরি না হয়, সে জন্য এয়ারলাইনসগুলোকে দ্রুত তথ্য হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া যেসব যাত্রী ইতোমধ্যে বিমানবন্দরে চলে এসেছিলেন, তাদের পরবর্তী শিডিউল না পাওয়া পর্যন্ত নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রীদের বিমানবন্দরে আসার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের মাধ্যমে ফ্লাইটের বর্তমান অবস্থা যাচাই করে নিতে বলা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সমুদ্রপথে বাংলাদেশকে এগিয়ে নিতে ক্যাডেটরা প্রস্তুত: চট্টগ্রামে নৌ পরিবহনমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মেরিটাইম খাতে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরাই ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং দেশের সক্ষমতা তুলে ধরবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার সকালে চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটে ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, শিক্ষা শুধুমাত্র জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; এর মূল লক্ষ্য শারীরিক ও মানসিক পূর্ণ বিকাশ।আপনারা শুধু ব্যক্তি নন, আপনারা জাতির সম্পদ। বিশ্বের বিভিন্ন বন্দরে গিয়ে আপনারা বাংলাদেশের পরিচয় তুলে ধরবেন, দেশের সক্ষমতা ও স্মার্টনেস প্রদর্শন করবেন।যারা এই কোর্স সম্পন্ন করে সমুদ্রে যাবেন, তারা নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে শিখেছেন। জাহাজ ব্যবস্থাপনা কিংবা নৌ চলাচল-যেখানেই থাকুন না কেন, দৃঢ়তা ও পেশাদারিত্বের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।পৃথিবীর প্রায় ৭০ শতাংশই জলভাগ, যা একসময় ছিল দুর্গম। তবে আধুনিক বিশ্ব সেই সীমাবদ্ধতা জয় করেছে।

কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, একমাত্র অ্যাকাডেমিক সার্টিফিকেটভিত্তিক শিক্ষা অনেক সময় বেকারত্ব তৈরি করে। এর বিপরীতে দক্ষতাভিত্তিক শিক্ষা কর্মসংস্থানের পথ খুলে দেয়। ১৯৯০-এর দশকে প্রতিষ্ঠিত মেরিটাইম প্রশিক্ষণ ব্যবস্থা থেকে ইতোমধ্যে হাজারো দক্ষ জনশক্তি তৈরি হয়েছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতে এই খাত আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।অনুষ্ঠানে অংশ নেওয়া ক্যাডেটদের উদ্দেশে তিনি স্বাস্থ্য সচেতনতার কথাও উল্লেখ করেন। দীর্ঘসময় রোদে প্যারেড করার কারণে সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দেন তিনি। এছাড়া অনুষ্ঠানে মেরিটাইম ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। পাসিং আউট প্যারেডে অংশ নেওয়া ক্যাডেটদের শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ ও দক্ষতা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

বাংলার জয়যাত্রা*হরমুজ প্রণালি শুরুর পরও আবারও বাধার মুখে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

হরমুজ প্রণালি দিয়ে যাত্রা শুরুর পর আবারও বাধার মুখে পড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন-এর জাহাজ *বাংলার জয়যাত্রা*। ইরানি বাহিনীর নির্দেশে প্রণালিতে প্রবেশের পর জাহাজটির অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হয়েছে।শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ইরান হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করলে রাত ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরের কাছ থেকে নোঙর তুলে ফুজাইরার উদ্দেশে রওনা দেয় জাহাজটি। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তা থামিয়ে দেওয়া হয়।

জানা যায়, অন্যান্য বাণিজ্যিক জাহাজের মতোই ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অনুমতি ছাড়াই প্রণালি অতিক্রমের চেষ্টা করে জাহাজটি। রাত ১১টা ৫০ মিনিটের দিকে এটি হরমুজ প্রণালিতে প্রবেশ করে।বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, অনুমতি চাওয়া হলেও কোনো সাড়া না পাওয়ায় তারা ধরে নিয়েছিলেন প্রণালি উন্মুক্ত করা হয়েছে। সে সময় প্রায় ৪০টি বাণিজ্যিক জাহাজ হরমুজের উদ্দেশে যখন যাত্রা করে তখন *বাংলার জয়যাত্রা*ও তাদের অনুসরণ করে এগিয়ে যায়। হঠাৎ নির্দেশে সব জাহাজের গতিরোধ করা হয়।এর আগে ইরান-সংক্রান্ত উত্তেজনার কারণে ৩১ জন নাবিকসহ প্রায় ৪০ দিন আটকে ছিল জাহাজটি। ৮ এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণার পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে যাত্রা শুরু করলেও ১০ এপ্রিল প্রথমবার হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি। পরে আবার শারজাহ বন্দরে ফিরে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় ছিল।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ