রাজশাহীতে কলেজ শিক্ষিকাকে জুতা পেটা , অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ও শিক্ষকদের মারধর।

রাজশাহী সংবাদদাতা

বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজশাহীর দুর্গাপুরের দাওকান্দি সরকারি কলেজে শিক্ষিকাকে জুতা পেটা করা এবং পরে হামলা চালিয়ে অধ্যক্ষের কক্ষে ভাঙচুর ও শিক্ষকদের পেটানোর ঘটনায় বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।শুক্রবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে আকবার আলী বলেন-সেখানে পুলিশ আমাকে ডেকে নিয়ে গেছে। ওই মহিলার সঙ্গে হাতাহাতি বা অধ্যক্ষের কক্ষে হামলা ভাঙচুরে সঙ্গে আমি জড়িত না। ওখানে যা ঘটনা ঘটেছে শাহাদত আলী, আফাজ আলী ও এজদার আলীর সঙ্গে।তিনি বলেন, তদন্ত না করে কেন আমার বিরুদ্ধে দল এতো বড় সিদ্ধান্ত নিয়েছে।

কলেজ কর্তৃপক্ষ দাবি করেছে, দীর্ঘ দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের নামে চাঁদা দাবি করে আসছিলেন বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে নেতাকর্মীরা গিয়ে ইসলামী জালসার নামে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় অধ্যক্ষের কাছে কলেজের আয়-ব্যায়ের হিসাব চান তারা।এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে এক নারী শিক্ষক বিষয়টি মোবাইল ফোনে ভিডিও করছিলেন। এ সময় ক্ষুব্ধু হয়ে তারা ঐমহিলা শিক্ষিকাকে জুতা পেটা করেন ইউনিয়ন যুবদলের সহসভাপতি শাহাদত আলী।

এরপর তারা বের হয়ে যাওয়ার সময় কলেজের সামনে পিছন থেকে তেড়ে গিয়ে ওই নারী শিক্ষক বিএনপি নেতা আফাজ উদ্দিন ও এজদার আলীকে ধরে ধাক্কাধাক্কি করেন। পরে ৪০-৫০ জন বিএনপির নেতাকর্মী গিয়ে অধ্যক্ষের কক্ষে হামলা করে ভাঙচুর ও শিক্ষকদের মারপিট করে। এতে অধ্যক্ষসহ পাঁচজন আহত হয়েছে বলে জানা যায়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদকে তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদিন দুদকের তলবে হাজির না হয়ে ৩০ দিনের সময় চেয়েছেন তিনি।

সোমবার দুপুর সাড়ে ১২টায় তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার কথা ছিল। দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ