আজঃ বৃহস্পতিবার ১৮ জুন, ২০২৬

চট্টগ্রামে টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ, ব্যাংকে তালা

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

একীভূত হওয়া পাঁচ ব্যাংকের জমানো টাকা ফেরত ও ‘হেয়ারকাট’ পদ্ধতি বাতিলের দাবিতে চট্টগ্রাম মহানগরে বিক্ষোভ করেছেন গ্রাহকেরা। রোববার বেলা ১১টার দিকে নগরের খাতুনগঞ্জ এলাকায় ইউনিয়ন ব্যাংকের একটি শাখায় এ বিক্ষোভ হয়। এসময় একটি ব্যাংকের শাখাটিতে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি দেখা গেছে।

এ বিষয়ে ব্যাংকটির এক ঊর্ধ্বতন গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, হেয়ারকাট ছাড়া আমানত নবায়ন করা হচ্ছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।

বিক্ষোভরত গ্রাহকদের দাবি, তাদের আমানতের ওপর মুনাফা কর্তন বা ‘হেয়ারকাট’ পদ্ধতি অবিলম্বে বাতিল করতে হবে। নির্দিষ্ট মেয়াদ শেষে কিংবা জরুরি প্রয়োজনে পুরো টাকা ফেরত দেওয়ার পাশাপাশি ব্যাংকের স্বাভাবিক লেনদেন দ্রুত চালু করার দাবি জানান তারা।

গ্রাহকেরা অভিযোগ করেন, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত আমানতের ওপর মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত অযৌক্তিক। নানা অজুহাতে ব্যাংকগুলো আমানত ফেরত দিচ্ছে না, ফলে ভোগান্তিতে পড়েছেন তারা। একীভূতকরণের পর ব্যাংকগুলোর ব্যবস্থাপনায় চরম অস্থিরতা তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভ চলাকালে শাখা ব্যবস্থাপকের সঙ্গে কথা বলতে চাইলে তাকে না পেয়ে ক্ষোভ আরও বাড়ে। একপর্যায়ে তারা ব্যাংকে তালা ঝুলিয়ে দেন এবং দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

বিক্ষোভে অংশ নেওয়া একাধিক গ্রাহক বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও কোনো সমাধান পাওয়া যায়নি। টাকা ফেরত না দিয়ে তাদের পথে বসিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা। নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর সমস্যার সমাধান হবে বলে আশা করলেও বাস্তবে কোনো অগ্রগতি নেই বলে জানান তারা।

প্রায় এক ঘণ্টা পর শাখা ব্যবস্থাপক ঘটনাস্থলে এলে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় বিক্ষোভকারীরা দ্রুত সমাধানের দাবি জানান এবং প্রয়োজনে চট্টগ্রামের সব ব্যাংকে তালা দেওয়ার হুঁশিয়ারি দেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মানিকগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত- ২

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল পৌনে ৬টার দিকে রহমান সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—পিকআপের হেলপার আরাফাত (২০) ও চালক রাসেল (৩০)। দুর্ঘটনার পর তারা ঘটনাস্থলেই মারা যান এবং পিকাপে থাকা আরো দুই গুরুতর আহত হন । তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ও পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুটি গাড়ি রাস্তার দুই পাশে ছিটকে পড়ে। এতে পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। আর ট্রাকের চালক পালিয়ে যায়। খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে নিহতদের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ মিয়ারাজ উদ্দিন বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়ি রাস্তার দুই পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

বোয়ালখালীতে সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বোয়ালখালীতে এক রাতে দুই কৃষকের সেচপাম্পের ৪ টি ট্রান্সফরমারের খোলস ফেলে ভেতরের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার রাতের কোনো এক সময় উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নির্মল দে’র ৩ টি ও শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্টপুরা ৯ নং ওয়ার্ডের কৃষক মাদল চৌধুরীর ১টি ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়।

বুধবার (১৭ জুন) সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে সেখানকার ১টি বিদ্যুতের খুঁটিতে তার, পাম্পে মোটর ও অন্যান্য সামগ্রী থাকলেও নেই ট্রান্সফরমার। আরেকটিতে ৩ টির মধ্যে ২টি ট্রান্সফরমার খুটিতে থাকলেও ১টি নাই। পৃথক দুটি স্থানে পড়ে আছে ট্রান্সফরমারের খোলস, নেই ভেতরের যন্ত্রাংশ।

ভুক্তভোগী ককৃষকদের সাথে কথা বলে জানা গেছে, বোরো মৌসুমে জমিতে সেচ দেওয়ার জন্য ভারাম্বা খালের আমুচিয়া ও জৈষ্টপুরা অংশে দুটি মোটরচালিত বৈদ্যুতিক সেচপাম্প দিয়ে ওই এলাকার মনতলা কালি বিল, আন্ধার বিল ও জৈষ্টপুরা এলাকার কুমার গাতা বিলে অন্তত ২০০ কানি জমির চাষাবাদ করা হয়।

বোরো মৌসুম শেষ হলে প্রতি বছরের মতো গত এক মাস আগে ১৭/৫/২৬ বিদ্যুৎ বিল পরিশোধ করে ট্রান্সফরমার নামিয়ে দেওয়ার জন্য পল্লী বিদ্যুৎ কতৃপক্ষকে বলা হয়েছে। এতোদিন ধরে না নামানোর কারণে ট্রান্সফরমার চুরি হয়েছে। সরকারি খরচে ট্রান্সফরমার স্থাপনের দাবি জানান ক্ষতিগ্রস্ত কৃষক নির্মল দে ও মাদল চৌধুরী।

চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালখালী পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) স ম মিজানুর রহমান বলেন, বিভিন্ন কাজের চাপে যথাসময়ে খুঁটি থেকে ট্রান্সফরমার নামানো না হলেও চুরি প্রতিরোধে গ্রাহকদের বিভিন্নভাবে সচেতন করা হচ্ছে। এছাড়া সেচ ও কলকারখানার ট্রান্সফরমার চুরি হলে গ্রাহককে নিজ খরচে তা স্থাপন করার বিধান আছে। প্রতিটি পাঁচ কেভিএ ধারণসম্পন্ন ট্রান্সফরমারের বর্তমান বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ