আজঃ সোমবার ১৮ মে, ২০২৬

পাঁচটি আটহাজারি পর্বত জয় করা প্রথম বাংলাদেশি ডা. বাবর আলী।

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পর্বতারোহী ডা. বাবর আলী প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বত মাউন্ট মাকালু জয় করেছেন। ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার এই শৃঙ্গে গত ২ মে বাংলাদেশ সময় ভোর পৌনে ৫টার দিকে পৌঁছান তিনি। এর মধ্যদিয়ে পাঁচটি আটহাজারি পর্বত জয় করা প্রথম বাংলাদেশিও হলেন তিনি। রোববার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে অভিযান পরবর্তী সংবাদ সম্মেলন ও পতাকা প্রত্যর্পণ অনুষ্ঠানে অভিযানের অভিজ্ঞতা তুলে ধরেন পর্বতারোহী ডা. বাবর আলী।অনুষ্ঠানের আয়োজন করে পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স।

সংবাদ সম্মেলনে বাবর আলী বলেন, কয়েকটি আট হাজার মিটার উচ্চতার পর্বত আরোহণ করেছি। কিন্তু মাকালুর মতো ভয়াবহ ঠান্ডা আর বাতাসের মুখোমুখি কোথাও হতে হয়নি। প্রতিটি মিনিট ছিল কঠিন অভিজ্ঞতা। শুরুতে তাঁর লক্ষ্য ছিল কারাকোরাম হিমালয়ের নাঙ্গা পর্বত অভিযান। তবে অর্থসংকটসহ নানা কারণে শেষ মুহূর্তে মাকালু অভিযানের সিদ্ধান্ত নেন। মাকালুর আবহাওয়া খুব দ্রুত বদলে যায়। এর সঙ্গে মানিয়ে নেওয়া সহজ নয়।

তিনি আরও বলেন, শিখর থেকে নামার পথে তাঁর মার্কিন বন্ধু শেলি জোহানসেন তুষারধসে প্রাণ হারান। আরেক রুশ বন্ধু কন্সট্যান্টিন তুষারক্ষতের কারণে হাত-পায়ের কয়েকটি আঙুল হারিয়েছেন। পর্বত মাঝে মাঝে খুব অন্যায্য আচরণ করে। লাল-সবুজ পতাকা হাতে চূড়ায় ওঠার আনন্দ যেমন আছে, তেমনি এই দুর্ঘটনাগুলো নিয়ে খারাপ লাগাও আছে।

প্রতিটি পর্বতচূড়ায় বাংলাদেশের পতাকা উঠলে দেশটাও একটু করে ওপরে ওঠে জানিয়ে ডা.বাবর আলী বলেন, পর্বতে যাওয়া কোনো খেয়ালিপনা নয়। এর পেছনে দীর্ঘ প্রস্তুতি ও সাধনা লাগে। চৌদ্দটি আটহাজারি শৃঙ্গ জয়ের স্বপ্নের পথে মাকালু আমার পঞ্চম সাফল্য। সবগুলো আটহাজারি শৃঙ্গে বাংলাদেশের পতাকা তুলতে চাই। পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা পেলে বাকি নয়টি শৃঙ্গেও উঠতে পারব বলে বিশ্বাস করি।

সংবাদ সম্মেলনে ভার্টিক্যাল ড্রিমার্সের সভাপতি ফরহান জামান বলেন, মাকালুতে বাংলাদেশের পতাকা ওড়ানো জাতির জন্য গর্বের। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে বাবর আন্তর্জাতিক পর্বতারোহণে দেশকে আরও উঁচুতে নিয়ে যেতে পারবেন। অনুষ্ঠানে অভিযানের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সামুদা স্পেক-ক্যাম লিমিটেডের ব্রান্ড ম্যানেজার ইমতিয়াজ ইবনে ইমাম ও ভার্টিক্যাল ড্রিমার্স উপদেষ্টা আবু মোহাম্মদ শিহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৭ এপ্রিল বাংলাদেশ থেকে নেপালের উদ্দেশে যাত্রা শুরু করেন বাবর আলী। ১৭ এপ্রিল পৌঁছান মাকালুর উচ্চতর বেসক্যাম্পে। কয়েক ধাপে উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার পর ৩০ এপ্রিল চূড়ান্ত আরোহণ শুরু করেন। ১ মে রাতে ক্যাম্প-৩ থেকে যাত্রা করে টানা ১ হাজার ১০০ মিটারের বেশি খাড়া পথ অতিক্রম করে ২ মে ভোরে শিখরে পৌঁছান তিনি। ২০১০ সালে পার্বত্য চট্টগ্রামে ট্রেকিংয়ের মাধ্যমে বাবরের পাহাড়যাত্রা শুরু। ২০১৭ সালে ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে প্রশিক্ষণ নেন। ২০২২ সালে আমা দাবলাম জয় করেন তিনি। ২০২৪ সালে একই অভিযানে এভারেস্ট ও লোৎসে জয় করেন। ২০২৫ সালে অন্নপূর্ণা-১ এবং অক্সিজেন ছাড়া মানাসলু জয় করেন ডা. বাবর।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

আনোয়ারা সার্কেলে নতুন এএসপি মাহমুদুল হাসানের যোগদান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম জেলা পুলিশের আওতাধীন আনোয়ারা সার্কেলে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে মাহমুদুল হাসান আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। তিনি আনোয়ারা সার্কেলের দায়িত্বভার গ্রহণ করেন। যোগদানের পর তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন করেন।

নবাগত এই কর্মকর্তা তাঁর দায়িত্ব পালনে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার এবংৈসহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

চট্টগ্রাম জেলা পুলিশ আশা প্রকাশ করেছে যে, তাঁর দক্ষতা, সততা ও পেশাদারিত্ব আনোয়ারা সার্কেলের আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।নবাগত এএসপি মাহমুদুল হাসানের সফলতা কামনা করছেন এলাকাবাসী।

চট্টগ্রামে অসামাজিক কার্যকলাপে জড়িত গ্রেপ্তার ১১ জন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় একটি হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকায় ১১ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলো- মো. হাসান বিপুল (৩৬), মাসুদুর আলম (২৩), বেলাল হোসেন (৪৮), জেসমিন আক্তার (২২), সাথী আক্তার শাবনুর (২২), কুলসুম (১৯), খাদিজা আক্তার (১৮), মনি আক্তার (২৯), কাজল (২৬), সাথি (২৯) ও জেমসিন (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন। তিনি জানান, কোতোয়ালী থানা এলাকার হোটেল বিবাড়ীয়ায় অসামাজিক কাজে লিপ্ত থাকায় ১১ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আলোচিত খবর

চট্টগ্রাম কাস্টমসে নির্দিষ্ট সময়ে ডেলিভারি না নেয়া ২২০ কন্টেইনার পণ্য বিক্রি হবে নিলামে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নির্দিষ্ট সময়ে ডেলিভারি না নেওয়া ২২০ টি কন্টেইনার নিলামে তোলার পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের জট নিরসনে এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সর্বমোট ১৩৭টি লটে ২২০ কন্টেইনার পণ্য নিলামে তোলা হবে। বিশেষ করে আমদানির পর নির্দিষ্ট সময়ে ডেলিভারি না নেওয়া এসব কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হচ্ছে।এই নিলাম প্রক্রিয়া অনলাইনে (ই-অকশন) সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

কাস্টমস সূত্রে জানা গেছে, পুরো মে মাস জুড়ে দরদাতাদের জন্য সরেজমিনে পণ্য পরিদর্শনের সুযোগ রাখা হয়েছে। তবে সর্বোচ্চ দরদাতাদের পণ্য খালাসের ক্ষেত্রে আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর শর্তাবলী মেনে চলতে হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরকে কন্টেইনার জটমুক্ত করতে এবং ভৌত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের নিলাম কার্যক্রম অব্যাহত থাকবে।

কাস্টমস সূত্র জানায়, আমদানিকৃত এসব পণ্য মাসের পর মাস বন্দরে পড়ে থাকায় একদিকে যেমন বন্দরের জায়গা দখল হয়ে আছে, অন্যদিকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আটকে রয়েছে। এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ও সক্ষমতা কমছে। এই পরিস্থিতি মোকাবিলা এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে মে মাসে দুই ধাপে এই ই-অকশন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ আদেশ অনুসারে ‘ই-অকশন-৪/২০২৬’-এর আওতায় ১২০টি লটে ১৬০ কন্টেইনার পণ্য নিলামে তোলা হবে।
এই তালিকায় রয়েছে বিভিন্ন ধরণের কেমিক্যাল, মেশিনারিজ, কাগজ, কাপড় (ফেব্রিক্স), গৃহস্থালির সামগ্রী এবং এসি পার্টস। বিশেষ বিষয় হলো, এই পণ্যগুলোর নিলামে কোনো সংরক্ষিত মূল্য থাকছে না। এই ধাপের দরপত্র আগামী ৯ জুন সকাল ১১টায় খোলা হবে। অন্যদিকে, স্থায়ী আদেশ অনুযায়ী ‘ই-অকশন-৫/২০২৬’-এর আওতায় ১৭টি লটে আরও ৬০ কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে।

এর মধ্যে রয়েছে ক্যাপিটাল মেশিনারিজ, প্যাসেঞ্জার এলিভেটর, স্টিল স্ক্র্যাপ, গাড়ি এবং লবণ। এই ধাপের দরপত্র আগামী ১৪ মে দুপুর ৩টায় উন্মুক্ত করা হবে। নিলাম প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। আগ্রহী ক্রেতারা ঘরে বসেই বাংলাদেশ কাস্টমসের অফিসিয়াল ই-অকশন পোর্টালে নিবন্ধন করে দরপত্র দাখিল করতে পারবে বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ