আজঃ সোমবার ১৮ মে, ২০২৬

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে

চট্টগ্রামে সাংবাদিক প্লাটফর্ম পিআরইউ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করছেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি( পিআরইউ ) পক্ষ থেকে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের’ শাহাদাত বার্ষিকী উপলক্ষে নিম গাছ এবং বার্ষক গাছসহ বিভিন্ন রকমের ঔষধি গাছের চারার বৃক্ষরোপ মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করছেন প্রধান অতিথি ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।

পলিটিকাল রিপোর্টার্স ইউনিটি ‌পিআরইউ’র
আহ্বায়ক ও দৈনিক দিনকাল চট্টগ্রামের ব্যারো প্রধান হাসান মুকুল এর সভাপতিত্বে পিআরইউ’র
সদস্য সচিব ইমরান এমির পরিচালনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপি’র (দফতরের দায়িত্বপ্রাপ্ত) যুগ্ন আহবায়ক শওকত আজম খাজাঁ,চট্টগ্রাম মহানগর যুবদলের প্রাক্তন সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহেদ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, পিআরইউ’র উপদেষ্টা ও জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন,মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব রানা,

শহীদ জিয়াউর রহমান কলেজের প্রাক্তন প্রিন্সিপাল মোঃ জাকির হোসেন,পিআর ইউ’র যুগ্ন আহবায়ক সাংবাদিক নাজিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ নেছার আহমেদ বুলু, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু মুছা , চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য আবু সালেহ, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি শাহেদ আকবর, আব্দুর রাজ্জাক, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি নুরুল আলম, মহানগর জাসাসের সদস্য সচিব মামুনুর রশিদ শিপন, এ্যাব চট্টগ্রাম কেন্দ্রের প্রতিনিধি ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, হাটহাজারী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম শিমুল, পিআরইউ সদস্য ও লেখক” সাংবাদিক জহিরুল ইসলাম জহির, সাবেক চবি ছাত্রদলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নিজাম উদ্দীন রাসেল, জিল্লুর রহমান জুয়েল,মেজবাহ উদ্দিন মিন্টু, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাজিব উদ্দিন আকন্দ, পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি-পিআরইউ সদস্যব মোহাম্মদ আলী, নূর উদ্দিন খান সাগর, নূর হোসেন মামুন, তৌহিদুল ইসলাম তৌহিদ, মনজুর মোরশেদ রনি, তৌহিদুর রহমান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন খাঁন, সাংবাদিক শহিদুল সুমন, ইবেন মীর, মাজেদুল ইসলাম, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন, নিজাম উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা জাভেদ ওমর, চবি ছাত্রদল সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, শফিউল বাশর শামু, এমইএস কলেজ ছাত্রদলের আহবায়ক তারেক আজিজ,কমার্স কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান রায়হান , দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল বিন মনির,যুগ্ম আহবায়ক আনিসুর রহমান আনাস, মুজিব উল্লাহ তুষার, এম ইএস কলেজ ছাত্রদলের সদস্য সচিব মীর্জা ফারুক,বুড়িরচর ইউনিয়ন ছাত্রদল সভাপতি ইফতেখারুল আলম সায়েম, কোয়াইশ সিটি কর্পোরেশন কলেজ ছাত্রদল আহ্বায়ক রিফাত বাবু, মনির হোসাইন আবির, জাহিদুল ইসলাম বাবু, প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

আনোয়ারা সার্কেলে নতুন এএসপি মাহমুদুল হাসানের যোগদান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম জেলা পুলিশের আওতাধীন আনোয়ারা সার্কেলে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে মাহমুদুল হাসান আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। তিনি আনোয়ারা সার্কেলের দায়িত্বভার গ্রহণ করেন। যোগদানের পর তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন করেন।

নবাগত এই কর্মকর্তা তাঁর দায়িত্ব পালনে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার এবংৈসহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

চট্টগ্রাম জেলা পুলিশ আশা প্রকাশ করেছে যে, তাঁর দক্ষতা, সততা ও পেশাদারিত্ব আনোয়ারা সার্কেলের আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।নবাগত এএসপি মাহমুদুল হাসানের সফলতা কামনা করছেন এলাকাবাসী।

চট্টগ্রামে অসামাজিক কার্যকলাপে জড়িত গ্রেপ্তার ১১ জন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় একটি হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকায় ১১ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলো- মো. হাসান বিপুল (৩৬), মাসুদুর আলম (২৩), বেলাল হোসেন (৪৮), জেসমিন আক্তার (২২), সাথী আক্তার শাবনুর (২২), কুলসুম (১৯), খাদিজা আক্তার (১৮), মনি আক্তার (২৯), কাজল (২৬), সাথি (২৯) ও জেমসিন (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন। তিনি জানান, কোতোয়ালী থানা এলাকার হোটেল বিবাড়ীয়ায় অসামাজিক কাজে লিপ্ত থাকায় ১১ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আলোচিত খবর

চট্টগ্রাম কাস্টমসে নির্দিষ্ট সময়ে ডেলিভারি না নেয়া ২২০ কন্টেইনার পণ্য বিক্রি হবে নিলামে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নির্দিষ্ট সময়ে ডেলিভারি না নেওয়া ২২০ টি কন্টেইনার নিলামে তোলার পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের জট নিরসনে এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সর্বমোট ১৩৭টি লটে ২২০ কন্টেইনার পণ্য নিলামে তোলা হবে। বিশেষ করে আমদানির পর নির্দিষ্ট সময়ে ডেলিভারি না নেওয়া এসব কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হচ্ছে।এই নিলাম প্রক্রিয়া অনলাইনে (ই-অকশন) সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

কাস্টমস সূত্রে জানা গেছে, পুরো মে মাস জুড়ে দরদাতাদের জন্য সরেজমিনে পণ্য পরিদর্শনের সুযোগ রাখা হয়েছে। তবে সর্বোচ্চ দরদাতাদের পণ্য খালাসের ক্ষেত্রে আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর শর্তাবলী মেনে চলতে হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরকে কন্টেইনার জটমুক্ত করতে এবং ভৌত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের নিলাম কার্যক্রম অব্যাহত থাকবে।

কাস্টমস সূত্র জানায়, আমদানিকৃত এসব পণ্য মাসের পর মাস বন্দরে পড়ে থাকায় একদিকে যেমন বন্দরের জায়গা দখল হয়ে আছে, অন্যদিকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আটকে রয়েছে। এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ও সক্ষমতা কমছে। এই পরিস্থিতি মোকাবিলা এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে মে মাসে দুই ধাপে এই ই-অকশন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ আদেশ অনুসারে ‘ই-অকশন-৪/২০২৬’-এর আওতায় ১২০টি লটে ১৬০ কন্টেইনার পণ্য নিলামে তোলা হবে।
এই তালিকায় রয়েছে বিভিন্ন ধরণের কেমিক্যাল, মেশিনারিজ, কাগজ, কাপড় (ফেব্রিক্স), গৃহস্থালির সামগ্রী এবং এসি পার্টস। বিশেষ বিষয় হলো, এই পণ্যগুলোর নিলামে কোনো সংরক্ষিত মূল্য থাকছে না। এই ধাপের দরপত্র আগামী ৯ জুন সকাল ১১টায় খোলা হবে। অন্যদিকে, স্থায়ী আদেশ অনুযায়ী ‘ই-অকশন-৫/২০২৬’-এর আওতায় ১৭টি লটে আরও ৬০ কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে।

এর মধ্যে রয়েছে ক্যাপিটাল মেশিনারিজ, প্যাসেঞ্জার এলিভেটর, স্টিল স্ক্র্যাপ, গাড়ি এবং লবণ। এই ধাপের দরপত্র আগামী ১৪ মে দুপুর ৩টায় উন্মুক্ত করা হবে। নিলাম প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। আগ্রহী ক্রেতারা ঘরে বসেই বাংলাদেশ কাস্টমসের অফিসিয়াল ই-অকশন পোর্টালে নিবন্ধন করে দরপত্র দাখিল করতে পারবে বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ