আজঃ মঙ্গলবার ১৯ মে, ২০২৬

চট্টগ্রামের পটিয়া উপজেলার প্রকৌশলী সাবরিনা বিনতে আহমদ সাকী’র সিএসইতে এমএস ডিগ্রি লাভ।

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ’র বড় মেয়ে প্রকৌশলী সাবরিনা বিনতে আহমদ সাকী আমেরিকার ভার্জিনিয়া টেক ইউনির্ভাসিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগ হতে এম এস ডিগ্রি অর্জন করেছে। গত ১৭ মে ২০২৬ তাদের সংবর্ধনা ও সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে তার পিতা বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ ও তার মাতা বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক জেসমিন আরা বেগম উক্ত অনুষ্ঠানে যোগদান করেন।

তাদের আর এক মেয়ে ইফফাত বিনতে ফজল ইমু মিশিগান স্টেট ইউনির্ভাসিটি হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগ হতে এম এস ডিগ্রি অর্জন করেছে। বর্তমানে সে উক্ত বিশ্ববিদ্যালয়ে কর্মরত।উল্লেখযোগ্য যে গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ চার কন্যা সন্তানের জনক তাদের তৃতীয় মেয়ে ডাক্তার সায়মুনা জেসমিন পিংকি এমবিবিএস বিসিএস (স্বাস্থ্য) সে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সিনিয়র চিকিৎসক হিসেবে কর্মরত। ছোট মেয়ে ফারিয়া জেসমিন প্রিমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ হতে এম এস ডিগ্রি অর্জন করেছে। তাদের গ্রামের বাড়ি পটিয়া উপজেলা ধলঘাট ইউনিয়ন তেকোটা গ্রামে। তাদের দাদার নাম মো: মনোহর আলী দাদীর নাম ছবুরা খাতুন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

৫ দফা স্থগিতের পর অবশেষে চেম্বার নির্বাচন ২৩ মে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘদিন মামলা-পাল্টা মামলা এবং উচ্চ আদালতের নির্দেশে পাঁচবার নির্বাচন স্থগিত হওয়ার পর অবশেষে আগের তফসিল অনুযায়ী দেশের শতবর্ষী প্রাচীন ব্যবসায়ী সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বহুল প্রতীক্ষিত দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণের তারিখ বহাল রাখা হয়েছে। আগামী ২৩ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন।

সোমবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সাধারণ শাখার পরিচালক (স্থানীয় সরকার) ও নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের যুগ্ম সচিব নুরুল আবসার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আগের তফসিল অনুযায়ী আগামী ২৩ মে চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরের আগ্রাবাদে অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে অর্ডিনারি ও অ্যাসোসিয়েট গ্রুপ থেকে মোট ১৮ জন পরিচালক নির্বাচিত হবেন।
জানা গেছে, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৩ সালের ৩০ মার্চ। এরপর দীর্ঘ সময় ধরে সংগঠনটি নির্বাচিত নেতৃত্ব ছাড়াই প্রশাসকের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে।

বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসনিক পরিবর্তনের ধারাবাহিকতায় চেম্বারের প্রশাসকের দায়িত্বে একাধিকবার পরিবর্তন আসে। ওই বছরের ৯ সেপ্টেম্বর দায়িত্ব নেন তৎকালীন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা।তার মেয়াদ শেষে ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর বাণিজ্য সংগঠন-১ অনুবিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের স্বাক্ষরিত আদেশে নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরী।

পরবর্তীতে তার মেয়াদ শেষ হলে চলতি বছরের ২০ জানুয়ারি থেকে নির্বাচন কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পান মো. মোতাহের হোসেন। এভাবে ২০ মাসেরও বেশি সময় ধরে প্রশাসকের মাধ্যমে চলছে চেম্বারের কার্যক্রম।এদিকে দীর্ঘদিন নির্বাচন স্থগিত থাকায় মামলা-পাল্টা মামলা ও উচ্চ আদালতের একাধিক নির্দেশে পাঁচবার ভোটগ্রহণ পিছিয়ে যায়। এতে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে হতাশা তৈরি হলেও শেষ পর্যন্ত আগামী ২৩ মে নির্বাচনের তারিখ চূড়ান্ত হওয়ায় স্বস্তি ফিরেছে।
চট্টগ্রাম সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম বলেন, দীর্ঘদিন ধরে একক আধিপত্যের কারণে সাধারণ ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত উন্নয়ন ও স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তাই চেম্বারে গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু নির্বাচন হলে ব্যবসায়ীদের অংশগ্রহণমূলক নেতৃত্ব আবারও প্রতিষ্ঠিত হবে বলে আশা করছি।

সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন, বার্থ অপারেটরস এবং শিপ হ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।
চট্টগ্রাম চেম্বারের আর্টিক্যালস অব অ্যাসোসিয়েশন অনুযায়ী, অর্ডিনারি গ্রুপের ১২ জন ও অ্যাসোসিয়েট গ্রুপের ৬ জন পরিচালক সরাসরি ভোটে নির্বাচিত হন। এছাড়া টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের ৩ জন করে মোট ৬ জন পরিচালক সমঝোতার ভিত্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পরে ২৪ জন পরিচালকের ভোটে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হয়।

প্রসঙ্গত, সংগঠনটিতে সাধারণ সদস্য ৪ হাজার ১ জন, সহযোগী সদস্য ২ হাজার ৭৬৪ জন, শহর সমিতির সদস্য ৫ জন এবং ট্রেড গ্রুপের সদস্য ১০ জনসহ মোট সদস্য সংখ্যা ৬ হাজার ৭৮০। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আমিরুল হকের নেতৃত্বাধীন ইউনাইটেড বিজনেস ফোরাম এবং অন্যটি সাবেক সিনিয়র সহ-সভাপতি এস এম নুরুল হকের নেতৃত্বাধীন সমমনা পরিষদ।

চট্টগ্রাম শহর জুড়ে ‘গ্রাফিতি’ আঁকা হবে- চট্টগ্রাম মহানগর এনসিপি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে রাত ৮টায় টাইগার পাস মোড়ে এবং মঙ্গলবার শহর জুড়ে ‘গ্রাফিতি’ আঁকা হবে। ঘোষণা এনসিপি চট্টগ্রাম মহানগর নেতাদের।

আলোচিত খবর

চট্টগ্রাম কাস্টমসে নির্দিষ্ট সময়ে ডেলিভারি না নেয়া ২২০ কন্টেইনার পণ্য বিক্রি হবে নিলামে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নির্দিষ্ট সময়ে ডেলিভারি না নেওয়া ২২০ টি কন্টেইনার নিলামে তোলার পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের জট নিরসনে এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সর্বমোট ১৩৭টি লটে ২২০ কন্টেইনার পণ্য নিলামে তোলা হবে। বিশেষ করে আমদানির পর নির্দিষ্ট সময়ে ডেলিভারি না নেওয়া এসব কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হচ্ছে।এই নিলাম প্রক্রিয়া অনলাইনে (ই-অকশন) সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

কাস্টমস সূত্রে জানা গেছে, পুরো মে মাস জুড়ে দরদাতাদের জন্য সরেজমিনে পণ্য পরিদর্শনের সুযোগ রাখা হয়েছে। তবে সর্বোচ্চ দরদাতাদের পণ্য খালাসের ক্ষেত্রে আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর শর্তাবলী মেনে চলতে হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরকে কন্টেইনার জটমুক্ত করতে এবং ভৌত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের নিলাম কার্যক্রম অব্যাহত থাকবে।

কাস্টমস সূত্র জানায়, আমদানিকৃত এসব পণ্য মাসের পর মাস বন্দরে পড়ে থাকায় একদিকে যেমন বন্দরের জায়গা দখল হয়ে আছে, অন্যদিকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আটকে রয়েছে। এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ও সক্ষমতা কমছে। এই পরিস্থিতি মোকাবিলা এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে মে মাসে দুই ধাপে এই ই-অকশন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ আদেশ অনুসারে ‘ই-অকশন-৪/২০২৬’-এর আওতায় ১২০টি লটে ১৬০ কন্টেইনার পণ্য নিলামে তোলা হবে।
এই তালিকায় রয়েছে বিভিন্ন ধরণের কেমিক্যাল, মেশিনারিজ, কাগজ, কাপড় (ফেব্রিক্স), গৃহস্থালির সামগ্রী এবং এসি পার্টস। বিশেষ বিষয় হলো, এই পণ্যগুলোর নিলামে কোনো সংরক্ষিত মূল্য থাকছে না। এই ধাপের দরপত্র আগামী ৯ জুন সকাল ১১টায় খোলা হবে। অন্যদিকে, স্থায়ী আদেশ অনুযায়ী ‘ই-অকশন-৫/২০২৬’-এর আওতায় ১৭টি লটে আরও ৬০ কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে।

এর মধ্যে রয়েছে ক্যাপিটাল মেশিনারিজ, প্যাসেঞ্জার এলিভেটর, স্টিল স্ক্র্যাপ, গাড়ি এবং লবণ। এই ধাপের দরপত্র আগামী ১৪ মে দুপুর ৩টায় উন্মুক্ত করা হবে। নিলাম প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। আগ্রহী ক্রেতারা ঘরে বসেই বাংলাদেশ কাস্টমসের অফিসিয়াল ই-অকশন পোর্টালে নিবন্ধন করে দরপত্র দাখিল করতে পারবে বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ