আজঃ শুক্রবার ৩ জুলাই, ২০২৬

ভিসা ও পাসপোর্ট সংকট নিরসনে আমিরাতে রাষ্ট্রদূতের সঙ্গে সাংবাদিকদের বৈঠক

মোহাম্মদ আরমান চৌধুরী ইউ এ ই প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের চলমান ভিসা জটিলতা এবং এমআরপি পাসপোর্ট সংকটের কারণে সৃষ্ট চরম মানবিক বিপর্যয় ও দীর্ঘদিনের পুঞ্জীভূত দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির শীর্ষ প্রবাসী গণমাধ্যম কর্মীদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই। রেমিট্যান্স যোদ্ধা হিসেবে পরিচিতসাধারণ প্রবাসীদের এই বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণ এবং তাদের আইনি অধিকার ও কর্মসংস্থান সুরক্ষার দাবিতে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত তারেক আহমদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও দীর্ঘ মতবিনিময় সভায় মিলিত হন সাংবাদিক নেতারা।গত মঙ্গলবার (৩০ জুন) অনুষ্ঠিত সভায় আরব আমিরাতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা লাখো বাংলাদেশির বর্তমান করুণ দশা, কর্মক্ষেত্রে নানা অনিশ্চয়তা এবং পাসপোর্ট নবায়ন করতে না পেরে বৈধতা হারানোর মতো সংবেদনশীল বিষয়গুলো অত্যন্ত জোরালোভাবে এবং তথ্য উপাত্তসহ রাষ্ট্রদূতের টেবিল টকে উপস্থাপন করা হয়।মতবিনিময় সভায় সাংবাদিক নেতারা গভীর ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, বর্তমান সময়ে আরব আমিরাতে বসবাসরত সাধারণ প্রবাসীরা এক অভূতপূর্ব কঠিন সময় পার করছেন। বিশেষ করে নতুন ভিসা প্রাপ্তিতে জটিলতা এবং সময় মতো এমআরপি পাসপোর্ট হাতে না পাওয়ার কারণে হাজার হাজার বাংলাদেশির বৈধভাবে বসবাসের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।

যার ফলে তারা প্রতিদিন বিপুল অঙ্কের জরিমানার সম্মুখীন হচ্ছেন এবং যে–কোনো মুহূর্তে বড় ঝুঁকিতে পড়তে পারেন।তারা বলেন, পাসপোর্ট সংকটের কারণে বহু প্রবাসী তাদের চাকরি হারাচ্ছেন, ব্যাংক অ্যাকাউন্ট সচল রাখতে পারছেন না এবং অসুস্থ হলেও সঠিক চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি অনেকে বছরের পর বছর কঠোর পরিশ্রম করেও দেশে তাদের পরিবারের কাছে বৈধ উপায়ে অর্থ পাঠাতে পারছেন না।এই মানবিক ও অর্থনৈতিক সংকট প্রবাসীদের মানসিকভাবে পঙ্গু করে দিচ্ছে উল্লেখ করে প্রেসক্লাব নেতারা আরও বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখা এই রেমিট্যান্স যোদ্ধাদের ভোগান্তি আর কোনোভাবেই দীর্ঘায়িত হতে দেওয়া যায় না এবং প্রবাসীদের এই দেয়ালে পিঠ ঠেকে যাওয়া পরিস্থিতি থেকে রক্ষা করতে বাংলাদেশ সরকারকে অবিলম্বে সর্বোচ্চ স্তরের জোরালো কূটনৈতিক তৎপরতা শুরু করতে হবে।প্রবাসীদের এই গভীর সংকট, মানসিক যন্ত্রণা ও কষ্টের কথা অত্যন্ত মনোযোগ এবং সহানুভূতির সঙ্গে শোনেন রাষ্ট্রদূত তারেক আহমদ।

প্রবাসীদের উদ্বেগের সঙ্গে পূর্ণ একাত্মতা প্রকাশ করে তিনি উপস্থিত সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, বর্তমান সরকার প্রবাসী বাংলাদেশিদের সার্বিক কল্যাণ সাধন ও তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলোকে স্থায়ীভাবে সমাধান করাকে রাষ্ট্রের অন্যতম সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে।তিনি আরও স্পষ্ট করেন, আমিরাতে বিদ্যমান ভিসা জটিলতা ও পাসপোর্ট সংকটের নেপথ্যের কারণগুলো ইতোমধ্যে অত্যন্ত সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে এবং সংকট উত্তরণে দূতাবাস ও সরকারের উচ্চপর্যায়ে সমন্বিতভাবে কাজ শুরু হয়ে গেছে।আরব আমিরাত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও ইতিবাচক আলোচনা চলছে এবং খুব দ্রুতই ইউএই প্রবাসী বাংলাদেশিরা এই সংকট ও দুর্ভোগ থেকে মুক্তি পেয়ে একটি স্বস্তিদায়ক পরিবেশ ফিরে পাবেন বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

প্রবাসীদের অধিকার আদায়, মর্যাদা রক্ষা এবং কল্যাণের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সভায় ‘বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র পক্ষ থেকে নেতৃত্ব দেন এবং জোরালো বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মামুনুর রশীদ এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন। প্রবাসীদের পাশে দাঁড়ানোর এই ঐক্যবদ্ধ ও মানবিক উদ্যোগে আরও অংশ নেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাফায়াত উল্লাহ, অর্থ সম্পাদক মুহাম্মদ শাহজাহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইরফানুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশিকুর ইসলাম এবং দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন।এছাড়াও সাধারণ প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য এস এম করিম, শামসুল হক এবং কাজী নাজিম উল্লাহ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে বড় পরিবর্তন আসছে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আর্জেন্টিনা টানা দুই জয়ে আগেই নকআউট নিশ্চিত করে । সেইসঙ্গে ‘জে’ গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত হয়েছে আলবিসেলেস্তেদের। গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের মোকাবিলা করবে আর্জেন্টাইন দল। আজ রোববার ২৮ জুন বাংলাদেশ সময় সকাল ৮টায়
ম্যাচটি শুরু হবে ।

জর্ডানের বিপক্ষে লিওনেল মেসিকে আজ বিশ্রাম দিচ্ছে আর্জেন্টিনা। এছাড়া একাদশে বড় পরিবর্তন আনা হয়েছে আর্জেন্টিনার রক্ষণভাগে বড় চমক হিসেবে থাকছেন জুলিয়ানো সিমেওনে। তার সঙ্গে রক্ষণভাগের দায়িত্বে সামলাবেন অভিজ্ঞ নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি ও নিকোলাস তাগলিয়াফিকো।
মাঝমাঠে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে জিওভানি লো সেলসোর। একাদশে ফিরছেন এসেকিয়েল পালাসিওস। আর মাঝমাঠের সঙ্গে আক্রমণভাগের সংযোগ ঘটাতে শুরুর একাদশে আছেন নিকো পাজ।

জর্ডানের বিপক্ষে আক্রমণভাগে একসঙ্গে জুটি বাঁধবেন হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ। সর্বশেষ ম্যাচের একাদশ থেকে মোট ৯ পরিবর্তন নিয়ে মাঠে নামছে আলবিসেলেস্তেরা।আর্জেন্টিনার একাদশে থাকছে – এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), জুলিয়ানো সিমিওনে, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, এসেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো, নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ।

ফুটবল বিশ্বকাপের নকআউটে ২৮ দল অপেক্ষায় ৮ দল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফুটবল বিশ্বকাপের গ্রুপপর্ব শেষ হতে চলেছে। আজ ২৭ জুন শনিবার দিবাগত রাত থেকে কাল সকাল পর্যন্ত রয়েছে তিন গ্রুপের শেষ ছয়টি ম্যাচ। এরপরই ৩২ দলের নকআউট প্রতিযোগিতায় রূপ নেবে। এখন পর্যন্ত ২৮টি দেশ নিশ্চিত হয়েছে বিশ্বকাপের শেষ ৩২এ। এখন ৮টি দল নকআউটের সমীকরণ মেলানোর দৌড়ে আছে।

আগামীকাল রোববার সকালেই অবশিষ্ট চার দেশের শেষ ৩২–এ খেলা নিশ্চিত হয়ে যাবে। বিশ্বকাপের বিস্তৃত এই আসরের নিয়ম অনুযায়ী, ১২ গ্রুপে থেকে শীর্ষ দুটি দল এবং তাদের সঙ্গে সেরা আটটি তৃতীয় স্থানে থাকা দল ওই পর্বে খেলার সুযোগ পাবে। শেষ ৩২–এর ম্যাচগুলো হবে আগামী ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত।

গ্রুপ এ– মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা
গ্রুপ বি– সুইজারল্যান্ড, কানাডা, বসনিয়া-হার্জেগোভিনা (তৃতীয়)
গ্রুপ সি– ব্রাজিল, মরক্কো
গ্রুপ ডি– যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে (তৃতীয়)
গ্রুপ ই– জার্মানি, আইভরি কোস্ট, ইকুয়েডর (তৃতীয়)
গ্রুপ এফ– নেদারল্যান্ডস, জাপান, সুইডেন (তৃতীয়)
গ্রুপ জি– বেলজিয়াম, মিসর
গ্রুপ এইচ– স্পেন, কেপ ভার্দে
গ্রুপ আই– ফ্রান্স, নরওয়ে, সেনেগাল (তৃতীয়)
গ্রুপ জে– আর্জেন্টিনা
গ্রুপ কে– কলম্বিয়া, পর্তুগাল
গ্রুপ এল– ইংল্যান্ড, ঘানা
নকআউটের দৌড়ে ফিফার ক্রম অনুসারে
ইরান, ক্রোয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, আলজেরিয়া, স্কটল্যান্ড, গণতান্ত্রিক কঙ্গো, অস্ট্রিয়া ও উজবেকিস্তান

আলোচিত খবর

এইচএসসি-সমমান প্রথমদিন অনুপস্থিত ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার -৭

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা মোট ১০ লাখ ২৪ হাজার ৯০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখ ১২০ জন। অনুপস্থিত ছিলেন ২৪ হাজার ৭৮৪ জন এবং অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৭ জনকে।০২ জুলাই বৃহস্পতিবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে। দেশের ৯টি শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষায় নিবন্ধিত ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন।

অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৩৩ জন। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৫ জনকে। এর মধ্যে যশোর বোর্ডে ২ জন এবং কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে একজন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।বোর্ডভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো—ঢাকা বোর্ডে ৩ হাজার ৯৭১, রাজশাহী বোর্ডে ২ হাজার ৪৯৭, কুমিল্লা বোর্ডে এক হাজার ৭৯৫, যশোর বোর্ডে দুই হাজার ৭৮, চট্টগ্রাম বোর্ডে এক হাজার ৩৪০, সিলেট বোর্ডে এক হাজার ১২৭, বরিশাল বোর্ডে এক হাজার ৩৪৬, দিনাজপুর বোর্ডে এক হাজার ৯৩৭ এবং ময়মনসিংহ বোর্ডে এক হাজার ১৪২ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় কুরআন মাজিদ বিষয়ে নিবন্ধিত ৮৫ হাজার ১৩১ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ৬৫৩ জন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৪৭৮ জন এবং একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা-২ পরীক্ষায় নিবন্ধিত ৮৩ হাজার ৬৭৬ জনের মধ্যে অংশ নেন ৮০ হাজার ৬০৩ জন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৭৩ জন এবং বহিষ্কার করা হয়েছে একজনকে।

আরও পড়ুন

সর্বশেষ