দুই কোটি টাকা চাঁদা দাবি,প্রতি মাসে ৫০ লাখ টাকা করে দিতে বলা হয়,

চট্টগ্রামে চাঁদা না পেয়ে সেবাদাতা প্রতিষ্ঠান ভাঙচুর-লুট

চট্টগ্রাম ব্যুরো:

৩৫ লক্ষ ছিনিয়ে নিয়ে গেছে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে চাঁদা না পেয়ে একটি সেবাদাতা প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা, ভাঙচুর ও টাকা লুটের ঘটনা ঘটেছে।সোমবার দুপুরে নগরের চকবাজার থানার চন্দনপুরা এক্সেস রোড এলাকায় অবস্থিত ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডটনেট (ডিডিএন) এর কার্যালয়ে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাবিবুর রহমান এবং চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন।
ওসি নুর হোসেন মামুন বলেন, কারা এ হামলার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিষ্ঠানটির হেড অব সেলস মো. রাকিব বলেন, দুই-তিন দিন আগে আমাদের মালিকের কাছে ফোন করে দুই কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছিল। প্রতি মাসে ৫০ লাখ টাকা করে দিতে বলা হয়। তবে বিষয়টিকে তখন আমরা গুরুত্ব দিইনি। বিভিন্ন সময় নানা জায়গা থেকে ফোন আসে, তাই এটিকে সত্যিকারের হুমকি বলে মনে হয়নি। আজ (সোমবার) হঠাৎ করেই একদল লোক আমাদের অফিসে এসে ভাঙচুর চালায়। তিনি আরও বলেন, আজ আমাদের প্রতিষ্ঠানে বেতন দেওয়ার দিন ছিল। অফিসে প্রায় ৩৫ লাখ টাকা নগদ রাখা ছিল। হামলাকারীরা ওই টাকা নিয়ে চলে গেছে।

তিনি বলেন, সোমবার বেলা সোয়া বারোটার দিকে প্রায় ৪০ জন মুখোশধারী ও সশস্ত্র ব্যক্তি হঠাৎ অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। হামলাকারীরা মূল্যবান যন্ত্রপাতি ও আসবাবপত্র নষ্ট করার পাশাপাশি কর্মীদের ভয়ভীতি দেখিয়ে চলে যায়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সংবিধান সংশোধনের প্রক্রিয়ার নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সংবিধান সংশোধনের প্রক্রিয়া এগিয়ে নিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি জাতীয় সংসদ ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন করেছে। গঠিত এ কমিটি প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন ও সংশোধনী প্রক্রিয়ায় কাজ করবে।বিরোধী দলকে সদস্য মনোনয়নের আহ্বান জানানো হলেও তারা কোনো নাম দেয়নি।


সোমবার ১৩ জুলাই রাতে সংসদে এ কমিটি গঠন করা হয়।সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম ১২ সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। এ কমিটি ১৭ সদস্যের হওয়ার কথা ছিল, কিন্তু বিরোধী দলকে ৫ জনের নাম দেয়ার অনুরোধ করা হলেও তারা কারও নাম দেয়নি। একারনে ১২ সদস্যের সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়।

কমিটির অপর সদস্যরা হলেন- বিএনপির সংসদ চিফ হুইপ নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিএনপির সংসদ সদস্য জয়নাল আবেদিন, মীর হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, শাকিলা ফারজানা, মাহমুদুল হক, গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য জুনায়েদ আব্দুর রহিম সাকি, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, গণঅধিকার পরিষদের সংসদ সদস্য নুরুল হক নুর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য মো. অলিউল্লাহ।

চট্টগ্রাম বন্দরে গত দুই বছরে নিয়োগ ২০৮, পদোন্নতি ১ হাজার ৪৬৪ জন কর্মকর্তা-কর্মচারীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত দুই বছরে ২০৮ জনকে সরাসরি নিয়োগ এবং ১ হাজার ৪৬৪ জন কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি দেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বন্দর কর্তৃপক্ষ জানায়, দক্ষ ও যোগ্য জনবল একটি আধুনিক বন্দরের প্রধান শক্তি। স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ এবং যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের কর্মোদ্যম বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং বন্দরের কার্যক্রমে আরও গতিশীলতা এসেছে। ভবিষ্যতেও সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মেধাভিত্তিক মানবসম্পদ ব্যবস্থাপনার ধারা অব্যাহত রাখার কথা জানিয়েছে সংস্থাটি।

কর্তৃপক্ষ আরো জানায়, রাজনৈতিক পট পরিবর্তনের পর বন্দরের কার্যক্রমে গতিশীলতা আনা, কর্মকর্তা-কর্মচারীদের মনোবল বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং কল্যাণ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মেধাভিত্তিক মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত সাড়ে তিন বছরে সরাসরি নিয়োগ পেয়েছিলেন ১৪৪ জন এবং পদোন্নতি পেয়েছিলেন ৭৯৯ জন কর্মকর্তা-কর্মচারী।
অন্যদিকে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত মাত্র দুই বছরেই ২০৮ জনকে সরাসরি নিয়োগ এবং ১ হাজার ৪৬৪ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত মোট সরাসরি নিয়োগের প্রায় ৫৯ শতাংশ এবং মোট পদোন্নতির প্রায় ৬৫ শতাংশই সম্পন্ন হয়েছে জুলাই আন্দোলন-পরবর্তী দুই বছরে।

আলোচিত খবর

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার
ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।l

আজ রোববার ১২ জুলাই ফজরের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯৫ বছর। তিনি দীর্ঘ রাজনৈতিক ও আইনজীবী জীবনে দেশের সংসদীয় গণতন্ত্র, আইন অঙ্গন এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের অন্যতম জ্যেষ্ঠ নেতা হিসেবে দীর্ঘদিন ধরে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

তাঁর মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর জানাজা ও দাফনের সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ