তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার নবগঠিত পর্ষদের অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও বিদায়ী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান গত ২৫ জুলাই ২০২৬, শনিবার বিকাল ৪টায় নগরীর ২ নম্বর গেইটস্থ তাজকিয়া কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মোঃ ইসতাকুর আনোয়ার রাহিব-এর সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজকিয়া কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি আয়মন রানা জিহাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজকিয়া কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক নুরে আহমদ জিয়াউল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ইরফান হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রুহুল্লাহ, মিশন–১ সম্পাদক মুহাম্মদ সানজিম সারোয়ার রাকিব, মিশন–২ সম্পাদক মুহাম্মদ শাহেদুল ইসলাম শাহেদ, মিশন–৪ সম্পাদক সৈয়দ জিয়াউল করিম, সাংস্কৃতিক সম্পাদক নূর মোহাম্মদ। অনুষ্ঠানে নবগঠিত মহানগর পর্ষদের সদস্যদের আনুষ্ঠানিক অভিষেক সম্পন্ন করা হয়। একই সঙ্গে দক্ষ, সুশৃঙ্খল ও আদর্শবান নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে একটি সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তারা তাজকিয়ার আদর্শ, মূল্যবোধ, সাংগঠনিক শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তাজকিয়ার আদর্শ ও মূল্যবোধ সমাজের প্রতিটি তরুণের কাছে পৌঁছে দিতে সবাইকে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি প্রত্যেক সদস্যকে নিজ নিজ দায়িত্বকে একটি আমানত হিসেবে গ্রহণ করে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী পর্ষদের সদস্যদের সংগঠনের প্রতি তাঁদের নিষ্ঠা, আন্তরিকতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি নুরুল হাসনাত সৌরভ,শেখ মুবিনুর রহমান, সহ-সভাপতি নাদিম মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ওমর ফারুক নাঈম, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল্লাহ, অর্থ সম্পাদক মোঃ বোরহান উদ্দীন, সহ-অর্থ সম্পাদক থেন থেন (অভি), দপ্তর সম্পাদক ইকবাল হোসেন,

সহ প্রচার সম্পাদক সাদমান সাবিত শুভ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক মোঃ হাসানুল করিম, সহ গবেষণা ও প্রকাশনা সম্পাদক নাইমুর জুবায়ের চৌধুরী, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আহমেদ কামার উদ্দীন, ছাত্র কল্যাণ সম্পাদক ইয়াসিন হোসেন রেজভী, কার্যনির্বাহী সদস্য হাসিবুল হক তুষার, মোঃ আজিজ হোসেন,হাফেজ রবিউল ইসলাম আজাদ সহ তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার সদস্য ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।পরিশেষে দেশ, জাতি, সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ফরিদা ইয়াসমিন চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মিরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানের জন্য মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মাসুদ আলম তার হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার তুলে দেন।

পুলিশ জানায়, ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত মিরসরাই থানার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রথম নারী ওসি ফরিদা ইয়াসমিন অপরাধ দমন এবং মাদক উদ্ধার অভিযানে সাফল্য দেখিয়েছেন।এছাড়াও ডাকাতির মালামাল উদ্ধার ও আসামী গ্রেফতার, হত্যা মামলার আসামী গ্রেফতারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তাকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুলিশ সুপার মাসুদ আলম ছাড়াও জেলার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওসি ফরিদা ইয়াসমিন বলেন, এই সম্মাননা মিরসরাই থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের উৎপাদনে ফিরল সিইউএফএল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অবশেষে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)।দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। এর আগে গ্যাস সংকটের কারণে গত ৪ মার্চ কারখানাটির উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল।

দীর্ঘদিন পর কারখানাটি পুনরায় চালু হওয়ায় কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ও উৎসাহ ফিরে এসেছে।কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান জানান, দীর্ঘ প্রায় ছয় মাস পর আমরা উৎপাদনে ফিরেছি। এই দীর্ঘ সময়ে যে ক্ষতি হয়েছে, নিয়মিত উৎপাদনের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই তা পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে আমরা আশাবাদী।

সিইউএফএলের বিগত কয়েক বছরের ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরে কারখানাটি মাত্র পাঁচ দিন চালু রাখতে পেরেছিল। ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি বন্ধ হওয়ার দীর্ঘ সময় পর তা অক্টোবরে চালু হয়। এরপর ২০২৫ সালের বিভিন্ন সময়ে যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সংকটের কারণে বারবার কারখানাটি বন্ধ ও চালুর প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে। সর্বশেষ গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যা দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় পর ১৫ সেপ্টেম্বর পুনরায় চালু হলো।

সিইউএফএলের উৎপাদন বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) উত্তম চৌধুরী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে আমাদের উৎপাদন প্রাথমিকভাবে শুরু হয়েছে। গত মাসের শেষের দিকে আমরা গ্যাস পেলেও কারিগরি ত্রুটির কারণে তাৎক্ষণিকভাবে উৎপাদনে ফিরতে পারিনি। এরপর একে একে সব যন্ত্রপাতি সচল করার চেষ্টা করা হয়েছে। আশা করি, আগামীকালের মধ্যে কারখানাটি পুরোপুরি ত্রুটিমুক্ত ও স্বাভাবিক অবস্থায় আসবে।

কারখানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ছয়টার দিকে আনুষ্ঠানিকভাবে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। এর আগে গ্যাস সরবরাহ পাওয়ার পর প্রথমে অ্যামোনিয়া উৎপাদন শুরু করা হয়। এরপর ধাপে ধাপে ইউরিয়া প্ল্যান্ট চালুর কার্যক্রম সম্পন্ন করা হয়। চালুর প্রাথমিক পর্যায়ে কিছু যান্ত্রিক জটিলতা দেখা দিলেও তা দ্রুত সমাধান করা হয়।

কাফকোর পাশেই অবস্থিত সিইউএফএলে দীর্ঘদিন ধরেই গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন ব্যাহত হয়ে আসছে। কারখানাটির পূর্ণমাত্রায় উৎপাদনের জন্য দৈনিক প্রায় ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। একসময় দৈনিক প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনের সক্ষমতা থাকলেও বিভিন্ন কারণে বর্তমানে এর কার্যকর সক্ষমতা অনেকটাই কমেছে।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ