আ. লীগের প্রতি নমনীয় হওয়ার কোনো কারণ নেই : কুষ্টিয়ায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বর্তমান সরকার যখন সরকারে ছিল না এই দল যে পরিমাণ অত্যাচারিত আওয়ামী লীগের দ্বারা হয়েছে। এই আওয়ামী লীগের কাছ থেকে দেশকে উদ্ধার করার জন্য দল যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছে, সেখানে আওয়ামী লীগের জন্য নমনীয় হওয়ার কোনো কারণ এখানে নেই। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কুষ্টিয়ার মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করতে চাচ্ছি এবং সেজন্য কাজ করে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের যা যা করণীয়, আমরা তাই তাই করব। আওয়ামী লীগের প্রতি নমনীয় আচরণ করেছি যিনি এই কথা বলেছেন, তার কাছে আবার জিজ্ঞাসা করা উচিত, উনি কথাটি কেন বলেছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, গত পরশু দিন ইন্ডিয়া থেকে প্রেস কনফারেন্সের চেষ্টা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ধরনের প্রতিবাদ জানিয়েছে, বাংলাদেশের ইতিহাসে এত শক্ত ধরনের প্রতিবাদ এর আগে কোনো সরকার জানাতে পারেনি।তিনি বলেন, দেশের বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনায় যে সর্তকতা জারি করা হচ্ছে- তার পেছনে অন্য কোনো কারণ নেই। এটি কেবলমাত্র রুটিন ওয়ার্ক।

পদ্মার চরে আইনশৃঙ্খলা বিষয়ে তিনি বলেন, পদ্মার চরে বেশ কিছু ঘটনা ঘটে পুরোটাই ঘটে চরকে কেন্দ্র করে। সেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা সবসময় যোগাযোগ রাখি। আমরা চেষ্টা করি এবং আমরা ডিক্লেয়ার দিয়েছি এগুলো শিগগিরই বন্ধ করা হবে। চর অঞ্চলটাকে আমরা উন্নত করতে চাচ্ছি বিভিন্ন প্রজেক্ট দিয়ে। যাতে ক্রাইমগুলো সেখানে না ঘটে। এটা তো বহু বছরের একটা ক্রাইম জোন। সেই জায়গা থেকে আমরা চাচ্ছি এটা উত্তরণ ঘটাতে। আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টা করছে এখনো নির্মূল করা সম্ভব হয়নি। তবে হবে ইনশাল্লাহ আশা করছি।

মিরপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, মহিলা সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বিএনপির নেতা ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীসহ অন্য নেতারা বক্তব্য রাখেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রূপগঞ্জের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ ২৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে বিদ্যালয় সংলগ্ন মিয়াবাড়ি-হাটাবো সড়কে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারা এ মানববন্ধন করে। মানববন্ধনপূর্বক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ান। সভায় বক্তব্য রাখেন ভায়েলা-মিয়াবাড়ি বসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহিনুর বেগম, রুবিয়া আক্তার, সোনিয়া আক্তার, শিক্ষার্থী আঞ্জুমান আরা, অভিভাবক ফাতেমা বেগম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ১৯৯২সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে ২৫০জন শিক্ষার্থী লেখাপড়া করছে। বিদ্যালয়টি সরকারি না হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। শিক্ষক শিক্ষিকাগণ বিনা বেতনে পাঠদান করে আসছেন। নিম্নআয়ের ও হতদরিদ্র পরিবারের সন্তানদের লেখাপড়ার সুযোগ নিশ্চিত করতে বিদ্যালয়টি সরকারি করা প্রয়োজন।

এদিকে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে কিছুদিন আগে একটি পাকা শ্রেণিকক্ষ নির্মাণ করা হয়েছে। হতদরিদ্র ও নিরীহ পরিবারের সন্তানদের লেখাপড়ার জন্য বিদ্যালয়টি দ্রুত সরকারি করার উদ্যোগ নেওয়া হবে।

ঠাকুরগাঁও ভূল্লীতে ট্রাক-অটোর সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৬

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষে হাবিবা আক্তার (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ভূল্লী উপজেলার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের মনসুর আলী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত হাবিবা আক্তার ভূল্লী উপজেলার দেবীপুর ইউনিয়নের বাসিন্দা হারুন রশিদের মেয়ে। তিনি একজন কলেজছাত্রী ছিলেন।

স্থানীয়রা জানান, মনসুর আলী ফিলিং স্টেশনের সামনে একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাবিবা আক্তারের মৃত্যু হয়।

আহত আরও ছয়জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, আহত সবাই ভূল্লী উপজেলার বাসিন্দা।দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হলে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী মারা গেছেন। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানা যাবে।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ